Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
আওয়ামী লীগ সরকার না থাকলে মূল্যস্ফীতি আরও বেশি হতো: অর্থমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 June, 2024, 05:05 pm
Last modified: 07 June, 2024, 05:33 pm

Related News

  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কেনার নীতিগত অনুমোদন
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

আওয়ামী লীগ সরকার না থাকলে মূল্যস্ফীতি আরও বেশি হতো: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সালে যখন ক্ষমতায় আসে তখন মূল্যস্ফীতি ৯ শতাংশের কাছাকাছি ছিল, ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ১০ শতাংশে। কিন্তু সরকার দুই বছরের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরবর্তী এক দশক মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে ছিল।’
টিবিএস রিপোর্ট
07 June, 2024, 05:05 pm
Last modified: 07 June, 2024, 05:33 pm
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফাইল ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, '২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন মূল্যস্ফীতি ৯ শতাংশের কাছাকাছি ছিল, ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ১০ শতাংশে। কিন্তু সরকার দুই বছরের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরবর্তী এক দশক মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে ছিল।'

আজ শুক্রবার (৭ জুন) ঢাকার ওসমানী মিলনায়নে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, 'তবে কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক বৈদেশিক মুদ্রা সংকটের কারণে গত কয়েক বছরে মূল্যস্ফীতি বেড়েছে।'

আপাতত সংকোচনমূলক বিভিন্ন পদক্ষেপ আরও কিছুদিন চালু থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, 'আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিয়েছি এবং তা নিয়ন্ত্রণে আমরা আরও কী করতে পারি তা নিয়ে চিন্তাভাবনা করছি।'

বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এটি বাংলাদেশের ৫৩তম বাজেট। আর টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট। পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির এটি প্রথম বাজেট।

আগামী অর্থবছরের বাজেটের প্রতিপাদ্য হচ্ছে- 'সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার'।

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / আওয়ামী লীগ / আবুল হাসান মাহমুদ আলী / মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কেনার নীতিগত অনুমোদন
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net