Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ব্যাংকে ৫০ লাখ টাকার বেশি জমা? আরও কর দিতে প্রস্তুত থাকুন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 04:35 pm
Last modified: 06 June, 2024, 04:39 pm

Related News

  • সৌদির সঙ্গে অফশোর ব্যাংকিং সুবিধা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • সংসদে অর্থবিল পাস: ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে
  • নামমাত্র কর দিয়ে চুরি করা টাকা বৈধ করার প্রস্তাব অযৌক্তিক: সংসদে জিএম কাদের
  • ‘বিদ্যুৎ আকাশ থেকে আসেনি’: গ্রামের বদলে গুলশান-বারিধারায় বেশি লোডশেডিং দিতে বললেন প্রধানমন্ত্রী
  • বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে কারণ দেশ সঠিক পথে আছে: অর্থমন্ত্রী

ব্যাংকে ৫০ লাখ টাকার বেশি জমা? আরও কর দিতে প্রস্তুত থাকুন

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 04:35 pm
Last modified: 06 June, 2024, 04:39 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকগুলোতে টাকা জমা রাখার খরচ আরও বাড়ছে। ৩ বছর পর এবারের ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ব্যক্তির ব্যাংক আমানতের ওপর কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

ব্যাংকে ৫০ লাখ টাকার বেশি আমানত থাকলেই গ্রাহককে বেশি কর গুণতে হবে।

বর্তমানে, বার্ষিক ১ লাখ টাকা পর্যন্ত আমানতের ওপর কোনো এক্সাইজ ডিউটি দিতে হয় না গ্রাহককে। 

১ লাখ থেকে ৫ লাখ টাকার বেশি আমানতের ওপর ১৫০ টাকা এবং ৫ লাখ থেকে ১০ লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে ৫০০ টাকা কর অপরিবর্তিত রাখা হয়েছে। 

বর্তমানে, ব্যাংকে ১০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত স্থিতির ওপর ৩,০০০ টাকা কর দিতে হয়। 

এই রেঞ্জকে এখন দুই ভাগে ভাগ করা হয়েছে— প্রথম ভাগে ১০  লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত রেঞ্জকে অপরিবর্তিত রেখে ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকার ওপর ৩,০০০ টাকা থকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে। 

অর্থাৎ, এই রেঞ্জের মধ্যে এক বছরে ব্যাংকে কারো টাকা থাকলে তার শুল্ক বাড়ছে প্রায় ৬৭ শতাংশ। 

বর্তমানে বছরে যেকোনো সময়ে কোনো ব্যাংক হিসাবে ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ব্যাংকে স্থিতি থাকলে তার ওপর এক্সাইজ ডিউটির পরিমাণ ১৫,০০০ টাকা। 

এই শ্রেণির ব্যাংক হিসাবধারীদেরও দুটি ভাগে ভাগ করা হয়েছে। ১ কোটি টাকা থেকে ২ কোটি টাকার হিসাবধারীদের অপরিবর্তিত রেখে ২ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত রেঞ্জের হিসাবধারীদের ওপর তা বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছে।

আর ৫ কোটি টাকার উপরে জমা থাকা অর্থের ওপর বিদ্যমান ৫০,০০০  টাকার এক্সাইজ ডিউটি অপরিবর্তিত রাখা হয়েছে।  

আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৪-২৫ / ব্যাংকে জমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • সৌদির সঙ্গে অফশোর ব্যাংকিং সুবিধা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • সংসদে অর্থবিল পাস: ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে
  • নামমাত্র কর দিয়ে চুরি করা টাকা বৈধ করার প্রস্তাব অযৌক্তিক: সংসদে জিএম কাদের
  • ‘বিদ্যুৎ আকাশ থেকে আসেনি’: গ্রামের বদলে গুলশান-বারিধারায় বেশি লোডশেডিং দিতে বললেন প্রধানমন্ত্রী
  • বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে কারণ দেশ সঠিক পথে আছে: অর্থমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net