Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 March, 2024, 02:45 pm
Last modified: 14 March, 2024, 04:44 pm

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • পাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে: গভর্নর
  • হাইকোর্টে সমস্যাগ্রস্ত ৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ
  • একীভূত ব্যাংকগুলোর কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবেন না: কেন্দ্রীয় ব্যাংক
  • পাঁচ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এর চূড়ান্ত অনুমোদন

এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক

টিবিএস রিপোর্ট
14 March, 2024, 02:45 pm
Last modified: 14 March, 2024, 04:44 pm

একীভূত হওয়ার জন্য জন্য পদ্মা ব্যাংক লিমিটেডকে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এক্সিম ব্যাংক। ব্যাংকটির বোর্ড সভায় উপস্থিত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজ (১৪ ফেব্রুয়ারি) সকালে ব্যাংকের পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

এটিই হবে দেশের ব্যাংকখাতে প্রথম স্বেচ্ছায় একীভূতকরণ। এর আগে একীভূত হওয়ার ঘটনা ঘটলেও- স্বেচ্ছায় একীভূত হওয়ার ঘটনা এটিই প্রথম।

সভা সূত্র জানায়, দুই ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

আগামী জানুয়ারির মধ্যে একীভূত হতে চাপ দেওয়া হতে পারে অন্তত ১০ ব্যাংককে

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এবিবির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত থাকবেন।

পদ্মা ব্যাংক নামটি আর থাকবে না।

সভায় উপস্থিত একটি সূত্র আরও জানিয়েছে, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ইতিমধ্যেই বিষয়টি অবহিত করা হয়েছে। তবে বিএসইসির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, তারা এই বিষয়ে এখনও কোনো চিঠি পাননি।

এক্সিম ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও পদ্মা ব্যাংক নেই।

কয়েকদিন আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ব্যাংক মালিকদের বলেছিলেন তারাই যেন সিদ্ধান্ত নেন কোন ব্যাংক কোন ব্যাংকের সঙ্গে একীভূত হবে। ব্যাংকগুলো নিজেরা সিদ্ধান্ত নিতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে কে কার সঙ্গে একীভূত হবে।

গত ৩১ জানুয়ারি পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত করেন।

দ্য ফারমার্স ব্যাংক নামে ২০১৩ সালে ব্যাংকটি যাত্রা শুরু করে। এরপর ২০১৭ সালে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চৌধুরী নাফিজ সরাফাত। কিন্তু শুরু থেকেই ব্যাপক অনিয়মের কারণে ২০১৮ সালের প্রথম দিকে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন হয়। ব্যাংকটিকে বাঁচাতে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশান অব বাংলাদেশ (আইসিবি) ৭১৫ কোটি টাকা মূলধন জোগান দেয়।

সার্ব-অডিনেট বন্ড  জারি ও স্থায়ী আমানত রাখার মতো অন্যান্য সহায়তার আকারেও প্রায় ১ হাজার কোটি টাকা পদ্মা ব্যাংকে বিনিয়োগ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো।

কিন্তু পদ্মা ব্যাংক খেলাপি ঋণ আদায় করতে না পারায় সহায়তা দিয়েও ব্যাংকটির মূলধন ক্ষয় ঠেকানো যায়নি। 

বিপুল খেলাপি ঋণ, গ্রাহকের আমানত ফেরত দিতে না পারা এবং বড় লোকসান দিতে থাকায় ২০২১ সালের জুলাইয়ে পদ্মা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু পদ্মা ব্যাংককে যেকোনো ব্যাংকের সঙ্গে একীভূতকরণ (মার্জার) বা অধিগ্রহণ (অ্যাকুইজিশন) করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেন। কিন্তু মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন আর হয়নি। 

এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদ্মা ব্যাংক জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক ডেল মরগান অ্যান্ড কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ব্যাংকটি। বলা হয়, ব্যাংকটিতে ৭০ কোটি ডলার বিনিয়োগ আনতে ডেল মরগান মধ্যস্থতা করবে। কিন্তু সেই অর্থও কখনো আসেনি।

এদিকে বিনিয়োগ করে পাঁচ বছর পরেও কোনো রিটার্ন না পাওয়ায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পদ্মা ব্যাংক থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় আইসিবি। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থাটি এখন তাদের পদ্মা ব্যাংকের শেয়ার বিক্রির জন্য দেশি-বিদেশি কৌশলগত বিনিয়োগকারীর সন্ধান করছে।  

সে সময় আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন টিবিএসকে বলেন, 'ব্যাংকটি মুনাফা করলে যেন তার অংশ পাওয়া যায়, সেজন্য আমরা ইক্যুইটিতে বিনিয়োগ করি। কিন্তু এত দিনেও পদ্মা ব্যাংকের বিনিয়োগ থেকে কোন রিটার্ন পাইনি। এ কারণেই আইসিবির পরিচালনা পর্ষদ শেয়ার বিক্রির মাধ্যমে বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।'

২০২৩ সালের শেষে ব্যাংকটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণই ৩ হাজার ৫৫০ কোটি টাকা। ফলে ঋণ থেকে যে আয় হচ্ছে, তা দিয়ে আমানতের সুদ পরিশোধ করা যাচ্ছে না। 

Related Topics

টপ নিউজ

ব্যাংক একীভূতকরণ / পদ্মা ব্যাংক / এক্সিম ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • পাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে: গভর্নর
  • হাইকোর্টে সমস্যাগ্রস্ত ৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ
  • একীভূত ব্যাংকগুলোর কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবেন না: কেন্দ্রীয় ব্যাংক
  • পাঁচ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এর চূড়ান্ত অনুমোদন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net