Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ফের ভ্যাট বসানোর পরিকল্পনা এনবিআরের, মেট্রোতে চলাচলের খরচ বাড়বে

অর্থনীতি

জসিম উদ্দিন
13 February, 2024, 11:00 am
Last modified: 13 February, 2024, 11:48 am

Related News

  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 
  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন

ফের ভ্যাট বসানোর পরিকল্পনা এনবিআরের, মেট্রোতে চলাচলের খরচ বাড়বে

মেট্রো পরিষেবা থেকে বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড। 
জসিম উদ্দিন
13 February, 2024, 11:00 am
Last modified: 13 February, 2024, 11:48 am
ছবি: রাজিব ধর

২০২৪-২৫ অর্থবছর থেকে মেট্রোর টিকিটের ওপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফের মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। ফলে জুলাই থেকে ঢাকা মেট্রোরেলে চলাচলের খরচ বাড়তে পারে যাত্রীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনবিআর কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মেট্রো পরিষেবা পুরোপুরি চালু না হওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী এনবিআর গত বছর মেট্রোরেলের টিকিটের দামে ভ্যাট ছাড় দিয়েছে।

'এখন এনবিআর এই খাত থেকে আরও রাজস্ব আদায়ের লক্ষ্যে সেই [ভ্যাট] মওকুফ প্রত্যাহার করতে চায়,' বলেন তিনি। সিদ্ধান্তটি জানাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তারা বৈঠক করবেন বলেও জানান ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, মেট্রো পরিষেবার ভ্যাট থেকে রাজস্ব বোর্ড বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে। 

ওই এনবিআর কর্মকর্তা জানান, আইন অনুযায়ী, এসি ও নন-এসি উভয় ধরনের রেলওয়ে পরিষেবার জন্য ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ধারা ২৬-এ শীতাতপ-নিয়ন্ত্রিত (এসি) ও প্রথম-শ্রেণির নন-এসি রেল পরিষেবা—কোনোটিতেই যাত্রী পরিবহনের জন্য ভ্যাট ছাড় দেওয়া হয়নি।

মেট্রোরেল যেহেতু সম্পূর্ণ শীতাতপ-নিয়ন্ত্রিত, তাই এই পরিষেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য বলে জানান তিনি।

ওই এনবিআর কর্মকর্তা আরও বলেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপের পর ন্যূনতম দূরত্বের টিকিটের মূল্য হবে ২৩ টাকা, যা বর্তমানে ২০ টাকা। আর সর্বোচ্চ দূরত্বের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হবে।

ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (জনসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া টিবিএসকে জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ২.৭ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন।

তিনি আরও বলেন, ডিএমটিসিএল এখন পর্যন্ত প্রায় ৩ লাখ কার্ড ইস্যু করেছে। তবে কতজন যাত্রী দ্রুত পাস ব্যবহার করছেন, সে সম্পর্কে তাদের কাছে হালনাগাদ তথ্য নেই।

সূত্র অনুসারে, এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ২.৭৫ লাখ যাত্রী চলাচল করেছেন।

হিসাব অনুযায়ী, গড়ে ২.৭ লাখ যাত্রী মাথাপিছু ৫০ টাকা খরচ করলে মোট টিকিট বিক্রির পরিমাণ দাঁড়ায় ১.৩৫ কোটি টাকা।

অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে এনবিআর প্রতিদিন অতিরিক্ত ২০.২৫ লাখ টাকা রাজস্ব আদায় করতে পারবে। এর ফলে বছরে প্রায় ৭৪ কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সংস্থাটি। 

প্রাথমিকভাবে, ডিএমটিসিএল উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি-৬ পরিচালনা করলেও বর্তমানে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত চলছে। ডিএমটিসিএল ২০২৫ সালের মধ্যে কমলাপুর স্টেশন পর্যন্ত কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

মেট্রোরেল চলাচলের মাঝের বিরতি আরও কমানো হবে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রো পরিষেবার ওপর যাত্রীদের নির্ভরতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মেট্রোরেল চলাচলে মাঝের বিরতি (ফ্রিকোয়েন্স) দুই মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কারিগরি কারণে বগির সংখ্যা বাড়ানো যায়নি। তবে প্রতি আট মিনিটে একটি করে ট্রেন চালানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান ফ্রিকোয়েন্সি ১০ মিনিট।

মন্ত্রী বলেন, 'বিশ্বের কোনো দেশে মেট্রোরেলের বগি পাঁচের বেশি না। বাংলাদেশে ইতিমধ্যে ছয়টি কাজ করছে। এটা ব্যবস্থা (ম্যানেজ) করা হয়েছে। এটি তো একটি কারিগরি-সংক্রান্ত বিষয়। এটা সাধারণ রেলওয়ে না। তবে ফ্রিকোয়েন্সি দুই মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

মেট্রো / মেট্রোরেল / এনবিআর / মেট্রোরেলে ভ্যাট / মেট্রোতে ভ্যাট / ডিএমটিসিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 
  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net