Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
ট্রেজারি বিলের সুদহারের উত্থানে ফেব্রুয়ারিতে ঋণের সুদহার বেড়ে হলো ১২.৪৩ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 February, 2024, 05:00 pm
Last modified: 01 February, 2024, 09:20 pm

Related News

  • সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার
  • সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে
  • ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে, বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ

ট্রেজারি বিলের সুদহারের উত্থানে ফেব্রুয়ারিতে ঋণের সুদহার বেড়ে হলো ১২.৪৩ শতাংশ

ব্যাংকগুলো স্মার্ট সুদহারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ সুদ যোগ করে গ্রাহককে ঋণ দিতে পারবে। তাতে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার দাঁড়াবে সর্বোচ্চ ১২ দশমিক ৪৩ শতাংশ। 
টিবিএস রিপোর্ট
01 February, 2024, 05:00 pm
Last modified: 01 February, 2024, 09:20 pm
ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ফেব্রুয়ারিতে নতুন ঋণ বিতরণে বাণিজ্যিক ব্যাংকগুলোকে 'সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল' বা 'স্মার্ট' সুদহার ধরতে হবে ৮ দশমিক ৬৮ শতাংশ। এতে ব্যাংকগুলোর অর্থ ধারের খরচ আরো বাড়লো। 

ব্যাংকগুলো স্মার্ট সুদহারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ সুদ যোগ করে গ্রাহককে ঋণ দিতে পারবে। তাতে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার দাঁড়াবে সর্বোচ্চ ১২ দশমিক ৪৩ শতাংশ। 

জানুয়ারিতে সর্বোচ্চ ১১ দশমিক ৮৯ শতাংশ সুদহারে গ্রাহকদের ঋণ দেয় ব্যাংক। উচ্চ মূল্যস্ফীতিতে লাগাম টানতে এসময় সরকার ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংকখাত থেকে উচ্চ সুদহারে ঋণ নেয়। 

প্রতি ছয় মাসের ট্রেজারি বিল ও বন্ডের গড় সুদহার হিসাব করে নির্ধারণ হয় 'স্মার্ট' রেট। প্রতি মাসের শেষে বা প্রথম দিনে স্মার্ট সুদহার কত হবে তা জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। যা পরের মাসে বিতরণ করা নতুন ঋণের জন্য প্রযোজ্য হয়।

ডিসেম্বরে গ্রাহকদের সর্বোচ্চ ১১ দশমিক ২২ শতাংশ সুদহারে ঋণ দিয়েছে ব্যাংক। 

২০২৩ সালের ২৭ ডিসেম্বরে সরকার ৯১-দিনের ট্রেজারি বিলের মাধ্যমে ১১ দশমিক শূন্য ৮ শতাংশ সুদে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয় ৫ হাজার ২৪৬ কোটি টাকা। আর ২৪ ডিসেম্বরে ৯১-দিন, ১৮২-দিন ও ৩৬৪-দিনের ট্রেজারি বিলের মাধ্যমে সরকার ৫ হাজার ২৯৮ কোটি টাকা ঋণ নেয়। এক্ষেত্রে সুদহার ছিল ১০ দশমিক ৯৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৫০ শতাংশ। 

Related Topics

টপ নিউজ

ট্রেজারি বিল / সুদহার / ব্যাংক ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার
  • সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে
  • ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে, বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net