Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
২০০ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পাওয়ার আশা করছে পিপলস লিজিং

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 December, 2023, 11:40 am
Last modified: 29 December, 2023, 11:39 am

Related News

  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • ঋণের ২৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পিকে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু

২০০ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পাওয়ার আশা করছে পিপলস লিজিং

পি কে হালদারের দুর্নীতিতে দুর্দশাগ্রস্ত প্রতিষ্ঠানটি গত ২৭ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৫৩ জন আমানতকারীকে ৩৭.৫৩ কোটি টাকা ফেরত দিয়েছে। আর ঋণগ্রহীতাদের কাছ থেকে ১০১ কোটি টাকা উদ্ধার করেছে।
টিবিএস রিপোর্ট
29 December, 2023, 11:40 am
Last modified: 29 December, 2023, 11:39 am

কেলেঙ্কারিতে দুর্দশাগ্রস্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের হাইকোর্ট-নিযুক্ত বোর্ড ইক্যুইটি দিতে আগ্রহী দুবাইভিত্তিক কোম্পানি ব্লু রে থেকে বিনিয়োগ পাওয়ার আশা করছে। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পিপলস লিজিংয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির আদালত-নিয়োজিত চেয়ারম্যান হাসান শাহেদ ফেরদৌস।

তিনি বলেন, 'ব্লু রের কাছ থেকে আর্থিক সহায়তা হিসেবে ২০০ কোটি টাকা পাওয়ার আশ্বাস পেয়েছি। আশা করছি খুব শীঘ্রই টাকাটা পাব।'

তিনি আরও বলেন, 'এই বিনিয়োগের বিনিময়ে বিদেশি প্রতিষ্ঠানটি কোম্পানির শেয়ার পাবে। তবে প্রক্রিয়াটি এখনও চূড়ান্ত হয়নি।'

নতুন বোর্ড আর্থিক প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও অবস্থা জানানোর জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সগীর হোসেন খান এবং কোম্পানি সচিব মো. আরমিয়া ফকির উপস্থিত ছিলেন।

হাসান শাহেদ ফেরদৌস বলেন, 'পিপলস লিজিং এখন স্থিতিবস্থায় রয়েছে। এখান থেকে আর পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছি। খেলাপি ঋণ উদ্ধারের পাশাপাশি নতুন করে ঋণ দেওয়াও শুরু হয়েছে। আমানতকারীদের টাকাও ফেরত দেওয়া হচ্ছে।'

নতুন বিনিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, 'ব্লু রের সাথে আমরা মিটিং করেছি। তারা আর্থিক সহায়তা বা ক্যাপিটাল পার্টিসিপেশনের প্রস্তাব দিয়েছে। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা পার্টিসিপেশন পাওয়ার সমঝোতা হয়েছে।'

তিনি বলেন, এই অর্থ পাওয়ার পর ভালো ভালো ব্যবস্থায় বিনিয়োগ করা হবে। বিশেষ করে ফিনটেক বা উদীয়মান ব্যবসায় বিনিয়োগ করা হবে আর একটি অংশ ব্যাংকে এফডিআর করা হবে, যা থেকে আয় হবে।

পিপলস লিনিংয়ের চেয়ারম্যান আরও বলেন, 'কোম্পানির শেয়ার লেনদেন সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশন তুলে নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা আবেদন জানিয়েছি, সেই প্রেক্ষিতে তারা কিছু নির্দেশনা দিয়েছে।'

পিপলস লিজিং লাভ করতে শুরু করেছে

হাসান শাহেদ ফেরদৌস বলেন, 'হাইকোর্ট কর্তৃক নিয়োগ পাওয়ার পর আমরা পিপলস লিজিংকে পুনর্গঠন করার কাজ শুরু করেছি। এখন লাভের মুখ দেখতে শুরু করেছি। এই অবস্থা চলতে থাকলে, আগামীতে পরিস্থিতি আরও ভালো হবে।'

তিনি বলেন, '২০২২ সালের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগকৃত লিকুইডেটর থেকে ৩২ কোটি টাকা পেয়ে পিপলস লিজিং পুনর্গঠন করার কাজ শুরু করি। পরবর্তীতে ব্যাংক থেকে ১৫০ কোটি টাকা নেওয়া হয়েছে। এই টাকা দিয়েই পুনর্গঠন শুরু হয়।' 

বোর্ড চেয়ারম্যান জানান, কিছু টাকা ব্যাংকে এফডিআর করা হয়েছে, কিছু টাকা কোম্পানির ব্যাংক হিসাবে রয়েছে। 

তিনি বলেন, 'প্রতি মাসেই গ্রাহকের কাছ থেকে গড়ে ৩ কোটি টাকা করে ফেরত আসছে। আমানতকারীদের টাকা পরিশোধ করা হচ্ছে। পিপলস লিজিং থেকে এখন টাকা ফেরত না পাওয়ার ভয় নেই। গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে। আমরা হোম লোন, কার লোনও দেওয়া শুরু করেছি।'

১০১ কোটি টাকা পুনরুদ্ধার, ৩৭ কোটি টাকা আমানতকারীদের ফেরত

পিপলস লিজিংয়ের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৫৩ জন আমানতকারীকে ৩৭.৫৩ কোটি টাকা ফেরত দিয়েছে প্রতিষ্ঠানটি। আর ঋণগ্রহীতাদের কাছ থেকে ১০১ কোটি টাকা উদ্ধার করেছে।

ধাপে ধাপে অন্যান্য আমানতকারীর টাকাও ফেরত দেওয়া হবে বলে জ্জানান পিপলস লিজিংয়ের কোম্পানি সচিব মো. আরমিয়া ফকির। তিনি জানান, পিপলস লিজিংয়ের কাছে আমানতকারীদের দাবি ১ হাজার ১০৭.৭৪ কোটি টাকা।

২০২১ সালে আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পিপলস লিজিং ১ হাজার ২১১ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যার ৯৮.৮৭ শতাংশ বা ১ হাজার ১৯৮ কোটি টাকাই খেলাপি হয়ে গেছে।

২০২১ সালে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ৩৯৯ কোটি টাকা এবং পুঞ্জীভূত লোকসান ছিল ৩ হাজার ৭৪৪ কোটি টাকা।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার চারটি আর্থিক প্রতিষ্ঠানে নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে ওই প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেন। প্রতিষ্ঠানগুলো থেকে পি কে হালদার প্রতারণার মাধ্যমে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা বের করে নেন। ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং ওইসব প্রতিষ্ঠানের একটি। এরপরই দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে পিপলস লিজিং।

২০১৯ সালের জুলাইয়ে বিনিয়োগকারীদের স্বার্থে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করা হয়।

হাইকোর্টের নির্দেশে চলতি বছরের অক্টোবরে পিপলস লিজিং ছয় বছর পর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে।

২০২১ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির মোট আমানত ছিল ২ হাজার ৬৬১ কোটি টাকা এবং মোট বকেয়া ঋণের পরিমাণ ছিল ১ হাজার ২১১ কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

পিপল'স লিজিং / পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস / এনবিএফআই / পি কে হালদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • ঋণের ২৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পিকে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net