Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
এনবিআর’র কঠোর পেনাল্টি থেকে মুক্তি চান ব্যবসায়ীরা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 November, 2023, 11:25 am
Last modified: 09 November, 2023, 11:31 am

Related News

  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 
  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন
  • আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

এনবিআর’র কঠোর পেনাল্টি থেকে মুক্তি চান ব্যবসায়ীরা

কাস্টমস কর্মকর্তারা এইচএস কোড ইস্যুতে যেভাবে পেনাল্টি করছে সেটা বন্ধ করা না হলে শিল্পায়ন, রপ্তানি কর্মকাণ্ড থমকে যাবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইর বর্তমান ও একজন সাবেক সভাপতি।
টিবিএস রিপোর্ট
09 November, 2023, 11:25 am
Last modified: 09 November, 2023, 11:31 am
ছবি- সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের কর্মকাণ্ডকে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর বর্তমান ও একজন সাবেক সভাপতি 'জুলুম' হিসেবে আখ্যায়িত করে এর থেকে পরিত্রাণ চেয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২১ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এফবিসিসিআইর বর্তমান সভাপতি মাহবুবুল আলম ও সাবেক সভাপতি এ কে আজাদ এসব কথা বলেন।

তারা দুজনেই বলেছেন, কাস্টমস কর্মকর্তারা এইচএস কোড ইস্যুতে যেভাবে পেনাল্টি করছে সেটা বন্ধ করা না হলে শিল্পায়ন, রপ্তানি কর্মকাণ্ড থমকে যাবে।

রাজধানির ওসমানী স্মৃতি মিলনায়তরে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত অনুষ্ঠানে মাহবুবুল আলম বিশেষ অতিথি ছিলেন। এ কে আজাদ ট্রফি প্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। দুজন ব্যবসায়ীই বাণিজ্যমন্ত্রীর কাছে কাস্টমসের কর্মকাণ্ড বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন। যদিও বাণিজ্য মন্ত্রী তার বক্তব্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২১ পেয়েছে মোট ৭৩টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এরমধ্যে ২৮টি প্রতিষ্ঠান পেয়েছে স্বর্ণপদক, ২৫টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জ পদক পেয়েছে।

ওই অর্থবছরে সবচেয়ে বেশি রপ্তানি আয়ের কারণে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টসকে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি। ওই অর্থবছরে প্রতিষ্ঠানটি ২২৩ মিলিয়ন ডলার রপ্তানি করেছিল।  

৩১টি রপ্তানি খাতের ২৪৫ প্রতিষ্ঠানের আবেদন থেকে এসব প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়েছে।

রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে জাতীয় রপ্তানি ট্রফি দিয়ে থাকে।

এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের ব্যবসায়ীরা বিশ্বের বিভিন্ন দেশে ৮০৬ ধরনের পণ্য রপ্তানি করে ৫৫.২৬ বিলিয়ন ডলার আয় করেন।

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, "সকল ব্যবসায়ীর সমস্যা এখন কাস্টমস। কাস্টমস তাদের রাজস্ব আয়ের টার্গেট অর্জন করতে গিয়ে ব্যবসায়ীদের সাথে জুলুম করছে। এইচএস কোড নিয়ে মহাবিপদে পড়েছেন ব্যবসায়ীরা। এটা শুধু অন্যায় নয়, মহাঅন্যায় হচ্ছে।"

তিনি বলেন, "কাস্টমসের এই জুলুম থেকে যদি রক্ষা করা না হয়, তাহলে শিল্পায়ন, কর্মসংস্থান কিছুই হবে না।"

তিনি জাতীয় রাজস্ব বোর্ডের এ ধরনের কর্মকাণ্ড থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে বাণিজ্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় তিনি চলমান রাজনৈতিক কর্মসূচিরও সমালোচনা করেন। এফবিসিসিআইএর সাবেক এই সভাপতি বলেন, "দেশে অবরোধ, ভাংচুর হচ্ছে। এতে বিদেশে দেশের ভাবমুর্তি ক্ষুণ্ণ হচ্ছে।"

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, "ব্যবসায়ীরা দেশকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। কাস্টমস ভ্যাট সবক্ষেত্রেই ব্যবসায়ীদের হয়রানি হতে হচ্ছে। কস্ট অব ডুয়িং বিজনেস মাথার ওপর বোঝা হয়ে যাচ্ছে। এই কস্ট অব ডুয়িং বিজনেস সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কমাতে হবে।"

তিনি বলেন, "কাস্টমস এইচএস কোড নিয়ে যে ধরনের আচরণ করছে সেটা কোনোভাবেই ব্যবসাবান্ধব নয়। ২০০% থেকে ৪০০% পর্যন্ত পেনাল্টি করা হচ্ছে। এই পেনাল্টি কালচার থেকে বের হয়ে আসতে হবে। আমরা ব্যবসার পরিবেশ চাই।"

তিনি বলেন, হরতাল, অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ট্রাক ভাড়া ১৭-৮ হাজার টাকা থেকে বেড়ে এখন ৩৪ হাজার টাকা হয়ে গেছে।

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, ব্যবসায়ীদের সরকার উৎসাহিত করতে চায়। সরকারের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি আয়। এজন্য আইসিটি, চামড়া, পাট, ওষুধ, হালকা প্রকৌশলসহ যেসব খাত বিলিয়ন ডলারের বেশি রপ্তানি করছে তাদের থেকে আরও রপ্তানি আয় আশা করা হচ্ছে।

একক গ্রুপ হিসেবে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী বলেন, "সরকারের নীতি সহায়তার কারণে রপ্তানি বাণিজ্য প্রসারিত হচ্ছে। সরকার নীতি সহায়তা অব্যাহত রাখলে রপ্তানি খাত আরও প্রসারিত হবে।"

আরো যেসব প্রতিষ্ঠান রপ্তানি ট্রফি পেয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্নোটেক্স আউটারওয়্যার, বাদশা টেক্সটাইল, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স, নোমান টেরিটাওয়েল, আকিজ জুট মিলস, পিকার্ড বাংলাদেশ, বে ফুটওয়্যার, প্রাণ ডেইরি, কারুপণ্য রংপুর, শাইনপুকুর সিরামিকস, বেঙ্গল প্লাস্টিকস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এনার্জিপ্যাক, মীর টেলিকম, স্কয়ার টেক্সটাইলস, এনভয় টেক্সটাইল, মমটেক্স, বিডি ক্রিয়েশন, রংপুর মেটাল, ওয়ালটন হােই-টেক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, গোল্ডেন হার্ভেষ্ট, প্যাসিফিক জিন্স, বিআরবি কেবল, বিএসআরএম স্টীল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

    

 

Related Topics

টপ নিউজ

এফবিসিসিআই / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 
  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন
  • আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net