Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
আগামী সপ্তাহে আকুর বিল পরিশোধ, রিজার্ভ নামবে ১৯.২৯ বিলিয়ন ডলারে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 November, 2023, 11:50 am
Last modified: 01 November, 2023, 11:57 am

Related News

  • দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • আকুর দায় পরিশোধ ১.৩৭ বিলিয়ন ডলার, রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে
  • কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ ধরে রাখা ও নীতি সুদহার এখনই না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের 
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
  • রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন ডলার

আগামী সপ্তাহে আকুর বিল পরিশোধ, রিজার্ভ নামবে ১৯.২৯ বিলিয়ন ডলারে

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বিপিএমসিক্স অনুযায়ী ৩১ অক্টোবর দেশে রিজার্ভের পরিমাণ ছিল ২০.৫০ বিলিয়ন ডলার।
টিবিএস রিপোর্ট
01 November, 2023, 11:50 am
Last modified: 01 November, 2023, 11:57 am
প্রতীকী ছবি: রয়টার্স

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) অওতাধীন দেশগুলো থেকে দেশের আমদানি বাবদ (সেপ্টেম্বর-অক্টোবর) আগামী সোমবার ১.২১ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে বাংলাদেশকে। এই দায় পরিশোধের পর দেশের রিজার্ভ দাঁড়াবে ১৯.২৯ বিলিয়ন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বিপিএমসিক্স অনুযায়ী ৩১ অক্টোবর দেশে রিজার্ভের পরিমাণ ছিল ২০.৫০ বিলিয়ন ডলার।

গত জুলাই-আগস্ট সময়ে আকু পেমেন্টের পরিমাণ ছিল ১.২ বিলিয়ন ডলার। আর এর আগের মে-জুন সময়ের জন্য পেমেন্টে করা হয়েছিল ১.১ বিলিয়ন ডলার।

আঞ্চলিক আমদানির ক্ষেত্রে নয়টি সদস্য দেশ– বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার আর্থিক লেনদেন কভার করে আকু পেমেন্ট গেটওয়ে। প্রতি দুই মাস অন্তর এ বিল পরিশোধ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশের ডলারের ইনফ্লো থেকে আউটফ্লো বেশি হওয়ায় রিজার্ভের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে। কারণ কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়মিত নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি আমদানি ব্যয় মেটাতে ব্যাংকগুলোকে ব্যাপক হারে ডলার বিক্রি করতে হচ্ছে।

তারা বলেন, রিজার্ভ বাড়ানোর প্রতিটি সূচকই এখন নিম্নমুখী; রেমিট্যান্স কমছে; লক্ষ্যমাত্রা অনুযায়ী রপ্তানি আয় আসছে না। আবার নতুন বিদেশি বিনিয়োগও নেই। তাই বাড়ছে না রিজার্ভ। 

রেমিট্যান্সেরে প্রণোদনা বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। আশা করা হচ্ছে, সামনের মাসগুলোতে রেমিট্যান্সের পরিমাণ বাড়বে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিনমাসে ধারাবাহিকভাবে প্রবাসী আয় কমেছে। গত জুলাইয়ে ১.৯৭ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আগস্টে এসেছে ১.৬০ বিলিয়ন ডলার। সর্বশেষ সেপ্টেম্বরে এসেছে ১.৩৪ বিলিয়ন ডলার, যা গত ৪১ মাসে মধ্যে (একমাসে) সবচেয়ে কম রেমিট্যান্স আয়। যদিও অক্টোবরের ১ থেকে ২৭ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১.৬৪ বিলিয়ন ডলার।

অন্যদিকে, রপ্তানি আয়ে নেই খুব বেশি সুখবর। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর প্রতি মাসেই অল্প পরিমাণে প্রবৃদ্ধি ছিল। কারণ শীর্ষ পাঁচটি রপ্তানি পণ্যের মধ্যে তৈরি পোশাক ছাড়া অন্য চারটিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

ডলার সংকটের কারণে দেশের সার্বিক ঋণপত্র (এলসি) খোলা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। গত সেপ্টেম্বরে ঋণপত্র খোলা কমে দাঁড়িয়েছে ৪.৬৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ কম।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, "আর্থিক সংকট নিরসনে ডলারের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা খুবই জরুরি। দীর্ঘ দিন ডলারের দাম ধরে রাখার কারণে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। কেন্দ্রীয় ব্যাংকের উচিত ডলারের দর পুরোপুরি বাজার ভিত্তিক করা।"
 
Related Topics

টপ নিউজ

রিজার্ভ / বৈদেশিক মুদ্রা / আকু / বিল পরিশোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • আকুর দায় পরিশোধ ১.৩৭ বিলিয়ন ডলার, রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে
  • কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ ধরে রাখা ও নীতি সুদহার এখনই না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের 
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
  • রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন ডলার

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net