Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
আরও ১০ টাকা বেড়ে পেঁয়াজের কেজি এখন ১৪০ টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 November, 2023, 11:00 am
Last modified: 01 November, 2023, 12:32 pm

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

আরও ১০ টাকা বেড়ে পেঁয়াজের কেজি এখন ১৪০ টাকা

ভারতের পেঁয়াজের নতুন রপ্তানিমূল্য ঘোষণার খবরে দেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। যদিও আমদানিকারকরাই বলছেন, নতুন দামের পেঁয়াজ এখনো দেশেই আসেনি।
টিবিএস রিপোর্ট
01 November, 2023, 11:00 am
Last modified: 01 November, 2023, 12:32 pm
ছবি-মুমিত এম/টিবিএস

ভারত পেঁয়াজের নতুন রপ্তানিমূল্য ঘোষণার পর থেকেই দেশের বাজারে পেঁয়াজের দামে শুরু হয়েছে অস্থিরতা। ভারতের এই ঘোষণার চার দিনের মাথায় দেশি পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ৯০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা সোমবারও ছিল ১৩০ টাকা।

এছাড়া, সপ্তাহের ব্যবধানে ৭৫-৮০ টাকা থেকে প্রতিকেজি আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৫-১২০ টাকায়। ঢাকার কোথাও কোথাও দেশি পেঁয়াজ অবশ্য ১৫০ টাকা কেজি দরেও বিক্রি করতে দেখা গেছে।

ক্রেতাদের অভিযোগ, হুজুগেই অনেকটা পেঁয়াজের দাম বাড়ছে। কারণ দোকানগুলোতে পেঁয়াজের অভাব নেই।

গত ২৮ অক্টোবর ভারত স্থানীয় বাজারের স্থিতিশীলতা ঠিক রাখতে পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করে দেয় ৮০০ ইউএস ডলার। রপ্তানি মূল্য নির্ধারণের পূর্বে ভারত থেকে আমদানিকারকরা পেঁয়াজ আনতো ২৫০-৩০০ ডলারের মধ্যে।

এই রপ্তানি মূল্য নির্ধারণের খবরে দেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়। যদিও আমদানিকারকরাই বলছেন, নতুন দামের পেঁয়াজ এখনো দেশেই আসেনি।

ট্র্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য বলছে, এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৫০%, যেখানে আমদানি করা পেঁয়াজের দাম ৬৪.২৯% বেড়েছে। টিসিবির বিশ্লেষণে এক মাসের তুলনামূলক চিত্র তুলে ধরা হলেও পেঁয়াজের এই দামের পুরোটাই বেড়েছে গত ৪ দিনে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি এম হারুন উর রশিদ জানান, নতুন দামের পেঁয়াজ এখনো দেশে আসেনি।

ঢাকার পাইকারি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা খুচরা দোকানি পর্যন্ত গেলে আরও হয়তো ১০ টাকা বাড়িয়ে বিক্রি করা হবে।

কারওয়ানবাজারের পেঁয়াজের আড়তদার মো. মিন্টু টিবিএসকে বলেন, 'পাবনা ও ফরিদপুরের পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়াচ্ছে। যে কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।'

একই বাজারের আড়তদার আশরাফুল আলম বলেন, 'পেঁয়াজের দাম কমার লক্ষণ নেই, দাম আরও বাড়তে পারে।'

জানা গেছে, ভারত মূলত দুই পদ্ধতিতে নিজেদের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে। প্রতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে রপ্তানি মূল্য নির্ধারণ করে দেয়। তাতেও যদি বাজার নিয়ন্ত্রণ করা না যায় তবে রপ্তানিই বন্ধ করে দেয়। 

২০১৯ সালের অক্টোবরের শেষদিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। সে সময় দেশে পেঁয়াজের ঘাটতি না থাকলেও দাম ২২০ টাকায় উঠেছিল।

এবারে ভারত প্রাথমিক অবস্থায় রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করে দিয়েছে, যার প্রভাবে মাত্র চারদিনেই পেঁয়াজের দাম ১৫০ টাকা ছুঁইছুঁই করছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি এম হারুন উর রশিদ জানান, আমদানির পেঁয়াজ দেশে আসতে আরও এক-দু'দিন সময় লাগবে। এখনো ৫০ রুপিতে কেনা পেঁয়াজ দেশে ঢুকছে। নতুন দামের পেঁয়াজ ১০০ রুপি বা তারও একটু বেশি হতে পারে। 

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজের দাম / পেঁয়াজ আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net