Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 August, 2023, 05:30 pm
Last modified: 24 August, 2023, 05:45 pm

Related News

  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

দেশীয় জাতের পেঁয়াজের বর্তমান দাম প্রতি কেজি ৯০-১০০ টাকা এবং আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজি ৭৫-৮০ টাকা।
টিবিএস রিপোর্ট
24 August, 2023, 05:30 pm
Last modified: 24 August, 2023, 05:45 pm
ছবি-মুমিত এম/টিবিএস

ভারত ছাড়াও আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে গত ১৯ আগস্ট ভারত পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করার পরে সরকার  এই সিদ্ধান্ত নিল।

নতুন যে দেশগুলো থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে, সেগুলো হলো—চীন, মিশর, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ এখন চীন থেকে ২,৪০০ টন, মিশর থেকে ৩,৯১০ টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, কাতার থেকে ১,১০০ টন, তুরস্ক থেকে ২,১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ টন পেঁয়াজ আমদানি করতে পারবে। কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশীয় জাতের পেঁয়াজের বর্তমান দাম প্রতি কেজি ৯০-১০০ টাকা এবং আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজি ৭৫-৮০ টাকা।

চলতি বছরের ৫ জুন ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ার পর এ পর্যন্ত দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন পেঁয়াজ।

এর আগে ২১ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে বাজারের অস্থিতিশীলতা নিরসনে পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান ১০ শতাংশ শুল্ক প্রত্যাহারের সুপারিশ করে।

ব্যবসায়ী ও ভোক্তাদের তথ্যমতে, মাত্র দুই দিনের ব্যবধানে রান্নার এই নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম কেজিতে ১৫ টাকা বেড়ে ১০০ টাকায় পৌঁছেছে।

ভারত ৪০ শতাংশ রপ্তানি শুল্কারোপ করার পর পেঁয়াজের  আমদানি শুল্ক কমানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দেয় কমিশন।

বর্তমানে পেঁয়াজ আমদানিকারকদের ৫ শতাংশ কাস্টমস ডিউটি এবং ৫ শতাংশ আগাম আয়কর দিতে হয়। 

বিকল্প দেশগুলো থেকে পেঁয়াজ আমদানির ওপর জোর দিতেও বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে পেঁয়াজের বাজারে অস্থিতিশীলতা নিরসনে তুরস্ক, মিশর, পাকিস্তান ও মিয়ানমারের মতো বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হতো।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

পেঁয়াজ / পেঁয়াজ আমদানি / পেঁয়াজের ওপর শুল্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

5
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net