Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
আন্ডার ইনভয়েসিং নিয়ন্ত্রণে ব্যাংকারদের কঠোর নির্দেশ গভর্নরের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 August, 2023, 10:00 am
Last modified: 17 August, 2023, 04:51 pm

Related News

  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার ব্যাংক ও কাস্টমসের সামষ্টিক ব্যর্থতা: এনবিআর চেয়ারম্যান
  • রাজস্ব খাত সংস্কারে দুই থেকে তিন বছর সময় লাগবে: গভর্নর

আন্ডার ইনভয়েসিং নিয়ন্ত্রণে ব্যাংকারদের কঠোর নির্দেশ গভর্নরের

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, ওভার ইনভয়েসিং প্রায় ৮০% নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু ব্যবসায়ীরা কর ফাঁকির অন্যতম হাতিয়ার হিসেবে আন্ডার ইনভয়েসিংয়ে ঝুঁকছে।
টিবিএস রিপোর্ট
17 August, 2023, 10:00 am
Last modified: 17 August, 2023, 04:51 pm

দেশের ডলার সংকট শুরু হওয়ার পর থেকে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আমদানি মনিটরিংয়ে অনেকটা কমে এসেছে ওভার ইনভয়েসিং, তবে আন্ডার ইনভয়েসিং এখনো নিয়ন্ত্রণে আসেনি। আন্ডার ইনভয়েসিং রোধে ব্যাংকের এমডিদের কঠোর তদারকির নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বুধবার দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) নিয়ে ব্যাংকার্স সভায় গভর্নর এসব নির্দেশনা দেন। এতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ সকল ডেপুটি গভর্নর ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক টিবিএসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত আমদানি মনিটরিং করে থাকে। আন্তর্জাতিক বাজার অনুযায়ী সকল ধরণের আমদানি ঠিক রয়েছে কিনা তা পর্যালোচনা করে থাকে।

তিনি বলেন, "আমাদের মনিটরিংয়ের ফলে ওভার ইনভয়েসিং অনেকটা কমে আসলেও এখনও আন্ডার ইনভয়েসিং নিয়ন্ত্রণ হচ্ছে না। তাই গভর্নর এ সভায় ব্যাংকগুলোর এমডিদের আন্ডার ইনভয়েসিং যথাযথভাবে মনিটরিং করার নির্দেশ দেন।"

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওভার ইনভয়েসিং প্রায় ৮০% নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু ব্যবসায়ীরা কর ফাঁকির অন্যতম হাতিয়ার হিসেবে আন্ডার ইনভয়েসিংয়ে ঝুঁকছে।

তিনি বলেন, "ওভার ইনভয়েসিং কমে আসলে সরকারের ইম্পোর্ট ট্যাক্স আরও বেড়ে যাবে এবং হুন্ডির প্রবণতাও কমে আসবে। যার ফলে দেশের রেমিট্যান্সের পরিমাণ বাড়বে।"

তিনি আরও বলেন, সভায় ব্যাকগুলো ঋণ জামিনদারের আঙুলের ছাপ শিথিলতার কথা বলেছেন। তবে সময় লাগলেও গভর্নর হাইকোর্টের নির্দেশনা উল্লেখ করে এটা বাস্তবায়নে যথার্থভাবে পরিপালনের নির্দেশ দেন।

ব্যাংকার্স সভায় দেশের অর্থঋণ আদালতে ব্যাংকের আটকে থাকার ঋণের পরিমাণ নিয়ে আলোচনা হয়েছে। গভর্নর ব্যাংকগুলোর এমডিদের বলেছেন শুধুমাত্র আদালত নির্ভর না হয়ে ভিন্ন উপায়েও ঋণের টাকা আদায়ের প্রতি জোরদারের নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের ব্যাংকগুলোর অর্থঋণ আদালতে মামলার পরিমাণ রয়েছে ২১৪,২৮২টি। এর মধ্যে ব্যাংকগুলোর আটকে থাকার ঋণের পরিমাণ ২ লাখ ৭ হাজার কোটি টাকা। গভর্নর এসব ঋণের টাকা পুনরুদ্ধার করতে ব্যাংকগুলোকে আরও গুরুত্বসহ দেখার নির্দেশ দিয়েছেন।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা। অর্থাৎ ব্যাংক ঋণের ৮ দশমিক ৮০ শতাংশই এখন খেলাপি। গত ডিসেম্বরে এর পরিমাণ ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি।

অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসাইন সাংবাদিকদের বলেন, "এই মুহূর্তে বাংলাদেশ অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করছে। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কিভাবে প্রতিরোধ করা যায় সেই নির্দেশনা দিয়েছেন গভর্নর।"

"আমাদের বাণিজ্য ঘাটতিটা কিছুটা কমে আসলেও ফাইন্যান্সিয়াল একাউন্টস ব্যালেন্স এখনো ঋণাত্মক। দ্রুত সময়ের মধ্যে সেটা কিভাবে কমিয়ে আনা যায় তার ব্যবস্থা নিতে বলেছেন তিনি। পাশাপাশি অতিরিক্ত দরে ডলার সংগ্রহ প্রতিরোধ, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ ভূমিকা এবং ডলারের দাম নিয়ন্ত্রণে নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।"

এই মুহূর্তে ব্যাংকগুলো তারল্য সংকটে রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে এবিবির চেয়ারম্যান বলেন, "তারল্য সংকট রয়েছে। তবে কিছু কিছু ব্যাংকে এই সমস্যা। সব ব্যাংকের সংকট নেই। ব্যাংকগুলোকে সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন গভর্নর।" 

Related Topics

টপ নিউজ

আন্ডার ইনভয়েসিং / ওভার ইনভয়েসিং / কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার ব্যাংক ও কাস্টমসের সামষ্টিক ব্যর্থতা: এনবিআর চেয়ারম্যান
  • রাজস্ব খাত সংস্কারে দুই থেকে তিন বছর সময় লাগবে: গভর্নর

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net