Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
এক বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণের চেয়ে খেলাপি বেশি ১৩৪৩ কোটি টাকা

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
07 July, 2023, 03:50 pm
Last modified: 07 July, 2023, 03:55 pm

Related News

  • ব্যাপক পুনঃতফসিলের ফলে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৩০.৬ শতাংশ
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • ২০২৫ সালে অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ কমিয়েছে ৩,৫৮৪  কোটি টাকা
  • জনতা ব্যাংকের শীর্ষ ৩৩ গ্রাহকের খেলাপি ঋণ ৫৬,১৩১ কোটি টাকা
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন

এক বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণের চেয়ে খেলাপি বেশি ১৩৪৩ কোটি টাকা

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১০৩৩ কোটি টাকা
শাখাওয়াত প্রিন্স
07 July, 2023, 03:50 pm
Last modified: 07 July, 2023, 03:55 pm
ইনফোগ্রাফ- টিবিএস

নানা কেলেঙ্গারিতে জড়িত নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই তহবিল সংকটে ভুগছে। এর উপর চলতি বছরের মার্চ পর্যন্ত গত ১২ মাসে খেলাপী ঋণের পরিমাণ প্রতিষ্ঠানগুলোর বিতরণকৃত ঋণের চেয়ে উদ্বেগজনক হারে বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে, ২০২২ এর মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ হয়েছে ২২৭৯ কোটি টাকা। যদিও এই সময়ে খেলাপি ঋণ বেড়েছে ৩৬২২ কোটি টাকা।

এছাড়া চলতি বছরের (জানুয়ারি-মার্চ) প্রান্তিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ বেড়েছে ১০৩৩ কোটি টাকা; যদিও এই সময়ে প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ বেড়েছে মাত্র ৮২৬ কোটি টাকা।

ব্যাংকাররা বলেন, বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের তহবিল সংকটসহ নানা কারণে ঋণ তেমন বাড়ছে না।

কেন্দ্রীয় ব্যাংকের ননা সুবিধার কারণে খেলাপি ঋণের হার এখনও কম রয়েছে। প্রতিষ্ঠানগুলোর বাস্তব খেলাপি ঋণ আরও বেশি।  

তারা বলেন, ঋণের চেয়ে খেলাপি ঋণ আদায় জোরদারে বিভিন্ন পদক্ষেপ চলমান। বিশেষ করে তহবিল সংকটের কারণে টিকে থাকার তাগিদে এসব প্রতিষ্ঠান খেলাপি ঋণ আদায়ের চেষ্টা জোরদার করেছে।

চলতি বছরের মার্চ শেষে আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭১২৬৫ কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১৭৮৫৪ কোটি টাকা যা মোট ঋণের ২৫.০৫%।

গত ২০২২ এর ডিসেম্বরে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ ছিল ৭০৪৩৫ কোটি টাকা। এরমধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৬৮২১ কোটি টাকা যা মোট ঋণের ২৩.৮৮%।

আভিভা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার টিবিএসকে বলেন, "কিছু আর্থিক প্রতিষ্ঠানের পূর্বের ঋণ বিতরণে কিছু সমস্যা থাকায় এখন সেসমস্ত ঋণ আদায়ে বেশি মনোযোগী। যার কারণে তাদের ঋণ বিতরণ কম।"

"এছাড়া কিছু প্রতিষ্ঠানের এমন জায়গায় ঋণ বিতরণ হয়েছে যেগুলো আদায়ের সম্ভবনা কম। এগুলো নিয়মিত খেলাপি হয়ে যাচ্ছে, যার কারণে খেলাপি ঋণ বাড়ছে," বলেন তিনি।

বর্তমানে মূল্যস্ফীতি, ও আমদানি ব্যয় বাড়ায় গ্রাহকের আমনত কমে যাচ্ছে। এছাড়া আর্থিক ব্যাংকের তুলনায় আর্থিক প্রতিষ্ঠানের তুলনামূলক ইন্টারেস্ট রেট বেশি না হওয়ায় উল্লেখযোগ্য পরিমাণে আমানত পাচ্ছে না। যার কারণে নতুন করে ঋণ বিতরণ কম হচ্ছে বলেও মনে করেন তিনি।

ব্যাংকের ন্যায় গত তিন বছর যাবৎ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা ঋণ পরিশোধে নানা ধরনের সুবিধা পেয়েছেন। এর মধ্যে ২০২০-২১ সালে কোভিডের কারণে ছাড় দেওয়া হয়।

২০২২ এর শুরুতে ছাড় তুলে নিলেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে এ বছরেও ঋণ পরিশোধে ছাড় পায় গ্রাহকরা।

২০২৩ এর শুরু থেকে ঋণ পরিশোধের শিথিলতা তুলে ফেললেও তার উপর স্থির থাকতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছরের (এপ্রিল-জুন) পর্যন্ত টার্ম লোন ও চলতি মূলধনী পরিশোধিত ঋণের মাত্র ৫০% পরিশোধ করলে খেলাপি থেকে মুক্তি পাবেন গ্রাহকরা।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের মার্চে প্রান্তিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত কমেছে ৫৪ কোটি টাকা। মার্চ শেষে আর্থিক প্রতিষ্ঠানের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩,৬৯৯ কোটি টাকা।

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ সম্প্রতি টিবিএসকে বলেন, "আমাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি, তাই মানুষের নিয়মিত ব্যয় মেটাতে আরও বেশি অর্থের প্রয়োজন। সে কারণেই মার্চ প্রান্তিকে এই খাত থেকে নগদ উত্তোলনের চাপ বেশি ছিল।"

এদিকে চলতি বছরের (জানুয়ারি-মার্চ) প্রান্তিকে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়েছে ১১ হাজার কোটি টাকা।

মার্চ শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ১,৩১,৬২০ টাকা, যা মোট বকেয়া ঋণের ৮.৮০%।

 

 

Related Topics

টপ নিউজ

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান / খেলাপি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ব্যাপক পুনঃতফসিলের ফলে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৩০.৬ শতাংশ
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • ২০২৫ সালে অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ কমিয়েছে ৩,৫৮৪  কোটি টাকা
  • জনতা ব্যাংকের শীর্ষ ৩৩ গ্রাহকের খেলাপি ঋণ ৫৬,১৩১ কোটি টাকা
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net