Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
২০২৩ অর্থবছরের মে মাসে সঞ্চয়পত্র বিক্রি আবারও ৫০০ কোটি টাকা ছাড়ালো

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 July, 2023, 11:40 am
Last modified: 05 July, 2023, 11:49 am

Related News

  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

২০২৩ অর্থবছরের মে মাসে সঞ্চয়পত্র বিক্রি আবারও ৫০০ কোটি টাকা ছাড়ালো

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, মে মাসে ৫৫১ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 July, 2023, 11:40 am
Last modified: 05 July, 2023, 11:49 am

২০২২-২৩ অর্থবছরের মে মাসে সঞ্চয়পত্রের বিক্রি ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। সদ্য সমাপ্ত এই অর্থবছরে দ্বিতীয়বারের মতো ৫০০ কোটি টাকার বেশি সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, মে মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৫৫১ কোটি টাকার। এর আগে, এপ্রিলে ৫৮১ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। পরপর দুই মাস গ্রাহকরা সঞ্চয়পত্র ভাঙানোর চেয়ে কিনেছেন বেশি। 

এ সত্ত্বেও ২০২৩ অর্থবছরের ১১ মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি ঋণাত্মকে ঠেকেছে। আলোচিত সময়ে (জুলাই-মে) সরকার ঋণ নিয়েছে ৭৪,৭০০ কোটি টাকা। আর এর বিপরীতে মুনাফা ও মূল বাবদ পরিশোধ করা হয়েছে ৭৭,৭০০ কোটি টাকা। সব মিলিয়ে ১১ মাসে যা বিনিয়োগ হয়েছে, তারচেয়ে ৩,০২৯ কোটি টাকা বেশি পরিশোধ করেছে সরকার। 

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত বছরের শেষ দিকে ব্যাংকিং খাত নিয়ে অনেক নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সে সময় ব্যাংকগুলো ডিপোজিট উঠিয়ে নেওয়ার (আমানত উত্তোলন) চাপের মুখে পড়েছিল। ওই পরিস্থিতিতে মানুষ সঞ্চয়পত্র কেনার দিকেই ঝুঁকেছিল বেশি।

এছাড়া, ব্যাংক আমানতের চেয়ে সঞ্চয়পত্রের সুদের হার সামান্য বেশি হওয়ায় গ্রাহকরা সঞ্চয়পত্র কিনতেই বেশি আগ্রহী হয়ে উঠেছিলেন বলে জানান তিনি। 

২০২৩ অর্থবছরে সঞ্চয়পত্র কেনার চেয়ে বেশি ভাঙানো হয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, "ব্যাংক ঋণের তুলনায় সরকার সঞ্চয়পত্রের বিপরীতে উচ্চ হারে সুদ প্রদান করছে। তবে এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ অনুযায়ী সুদ বাবদ খরচ কমাতে সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার পরিমাণ কমিয়ে দিচ্ছে।"

২০২৩ অর্থবছরে সরকার সঞ্চয়পত্র থেকে ৩৫,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, যদিও পরবর্তীতে তা ২০,০০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়।

অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, আলোচিত অর্থবছরে সঞ্চয়পত্র সংক্রান্ত সুদ ব্যয় বাবদ প্রাথমিকভাবে ৪২,৬৭৫ কোটি টাকার হিসাব ধরা হয়েছিল, যা পরে সংশোধিত বাজেটে ৪৫,১০০ কোটি টাকায় উন্নীত করা হয়। 

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ সামনে আরও সংকুচিত হতে চলেছে; কারণ সরকার ২০২৪ অর্থবছরের জন্য এই খাত থেকে ঋণের লক্ষ্য ৪৯ শতাংশ কমিয়ে ১৮,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে।

Related Topics

টপ নিউজ

সঞ্চয়পত্র / সঞ্চয়পত্র বিক্রি / ব্যাংকিং খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net