Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
১.১ বিলিয়ন ডলারের আকু বিল পরিশোধিত হবে কাল, রিজার্ভ নামবে ৩০ বিলিয়নে

অর্থনীতি

তন্ময় মোদক
04 July, 2023, 11:45 am
Last modified: 04 July, 2023, 11:50 am

Related News

  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!
  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

১.১ বিলিয়ন ডলারের আকু বিল পরিশোধিত হবে কাল, রিজার্ভ নামবে ৩০ বিলিয়নে

এর আগে মে মাসে বাংলাদেশ ব্যাংক আকু’র ১.১৮ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করে, যার ফলে রিজার্ভ ২৯ বিলিয়ন ডলারে নেমে আসে।
তন্ময় মোদক
04 July, 2023, 11:45 am
Last modified: 04 July, 2023, 11:50 am
ইনফোগ্রাফ- টিবিএস

চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)- এর ১.১ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারে নেমে আসতে চলেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র জাকির হোসেন চৌধুরী জানান, আকু'র বিল পরিশোধিত হবে বুধবার (৫ জুলাই)।

৩০ জুন পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১.১৯ বিলিয়ন ডলার। এই হিসাবে, বিল পরিশোধের পর রিজার্ভ থাকবে ৩০ বিলিয়নের কিছু বেশি।

গত মে মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের বাজেট সহায়তার কারণে তা আবারও বাড়ে।

নয়টি সদস্য দেশের আঞ্চলিক আমদানির আর্থিক লেনদেনের কাজ করা হয় আকু পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। দেশগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রতি দুই মাস অন্তর এ বিল পরিশোধ করা হয়।

এর আগে মে মাসে বাংলাদেশ ব্যাংক আকু'র ১.১৮ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করে, যার ফলে রিজার্ভ ২৯ বিলিয়ন ডলারে নেমে আসে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আকু'র সদস্য দেশগুলো থেকে আমদানি-রপ্তানির বিল প্রতি দুই মাস অন্তর পরিশোধ করা হয়। সে অনুযায়ী, মে ও জুন মাসে আমদানি-রপ্তানির বিল চলতি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

"আমরা খুব জলদিই এ অর্থ পরিশোধ করবো। অনেকে বলে যে, আমরা পেমেন্ট করতে দেরি করে ফেলেছি বা কোনো সমস্যা আছে। এটি একটি ভুল ধারণা। কান্ট্রি-টু-কান্ট্রি পেমেন্টে কোনও ডিফল্ট নেই। আমরা সবসময় নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট সম্পন্ন করি," যোগ করেন তিনি।

আমদানি হ্রাসের কারণে আকু'তে অর্থপ্রদানের পরিমাণ কমছে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, "বাংলাদেশ প্রতি মাসে ৮ বিলিয়ন ডলার পর্যন্ত আমদানির বিল প্রদান করত। তবে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে চলতি বছরের মে মাসে বিল পরিশোধের পরিমাণ ৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।"

"আমরা আকু পেমেন্টের ক্ষেত্রে এর প্রভাব দেখতে পাচ্ছি। গত বছরের মে-জুন মাসে আমদানির জন্য আকু পেমেন্টে আমাদের প্রায় ২ বিলিয়ন ডলার দিতে হয়েছিল। আমদানি কমে আসায় এই বছরের একই সময় আমাদের ১ বিলিয়ন ডলারের কিছুটা বেশি অর্থ পরিশোধ করতে হবে।"

২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ রেকর্ড সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে ওঠে। এরপর করোনা থেকে পুনরুদ্ধারের সময়টায় ক্রমবর্ধমান আমদানি ও কমতে থাকা রেমিট্যান্সের কারণে ধীরে ধীরে কমে যায় রিজার্ভ। এসবের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি আরও অবনতির দিকে যায়।

এদিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে সরকার গত বছরের মাঝামাঝি সময়ে বিলাসবহুল পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে, ফলে এলসি খোলার পরিমাণ কমে আসে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ২০২২-২৩ অর্থবছরের নয় মাসে (জুলাই-মে) এলসি খোলার পরিমাণ ২৫% এর চেয়েও কমে দাঁড়ায় ৬২.৪ বিলিয়ন ডলার; যেখানে এর আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৩.৫৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা টিবিএসকে বলেন, "যদিও আমাদের আমদানি ২০২৩ অর্থবছর জুড়ে কমেছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলাকালীন বিশ্বব্যাপী পণ্যের দাম বৃদ্ধির কারণে আমাদের অতিরিক্ত আমদানি বিল পরিশোধ করতে হয়েছে।"

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের পণ্য রপ্তানি ২০২২-২৩ অর্থবছরে ৬.৬৭% বেড়ে ৫৫.৫৫ বিলিয়ন ডলার হয়েছে; যা আগের অর্থবছরের একই সময় ৫২.০৮ বিলিয়ন ডলার ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ মোট ২১.৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে; যা আগের অর্থবছরের ২১.০৩ বিলিয়ন ডলার রেমিট্যান্সের তুলনায় ২.৭৫% বেশি।

 

 

Related Topics

টপ নিউজ

এসিইউ পেমেন্ট / রিজার্ভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!
  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net