Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
নতুন আইন পাশ হলে ঋণের জামানত হিসেবে ব্যবহার করা যাবে মেধাস্বত্ত্ব, অ্যাপস, সফটওয়্যার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 May, 2023, 01:40 pm
Last modified: 19 May, 2023, 02:05 pm

Related News

  • দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত
  • গোপালগঞ্জে ৩ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী 
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • মাত্র দুই সপ্তাহে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে ৩৩,৫৪২ কোটি টাকা
  • গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক: সুদহার সিঙ্গেল ডিজিটে আনার দাবি

নতুন আইন পাশ হলে ঋণের জামানত হিসেবে ব্যবহার করা যাবে মেধাস্বত্ত্ব, অ্যাপস, সফটওয়্যার

বাংলাদেশে সাধারণত ভবন ও জমি জামানত রেখে ঋণ দেয় ব্যাংকগুলো। পর্যাপ্ত জামানতের অভাবে অনেক উদ্যোক্তা ঋণ পান না। এই আইন পাশ হলে মেধাভিত্তিক উদ্যোক্তাদের মূলধন প্রাপ্তি সহজ হবে।
টিবিএস রিপোর্ট
19 May, 2023, 01:40 pm
Last modified: 19 May, 2023, 02:05 pm
প্রতীকী ছবি- টিবিএস

মেধাস্বত্ত্ব, অ্যাপস, সফটওয়্যারের মত অস্থাবর সম্পত্তিকে যাতে ব্যাংক ঋণের জামানত হিসেবে বিবেচনা করা হয়, সেজন্য একটি আইনের খসড়ার চুড়ান্ত অনুমোদন নিয়েছে মন্ত্রিসভা।

বর্তমানে, বাংলাদেশের ব্যাংকগুলো প্রাথমিকভাবে ঋণের জামানত হিসাবে স্থাবর সম্পত্তিকে গণ্য করে। প্রস্তাবিত আইনটি প্রণীত হলে, মোট ১৬টি ধরনের অস্থাবর সম্পদ ব্যাংক ঋণের জন্য গ্রহণযোগ্য জামানত হিসেবে স্বীকৃত হবে।

এই প্রগতিশীল উদ্যোগের লক্ষ্য হলো, ঋণের বেলায় ব্যক্তি ও ব্যবসায়ীদের বিকল্প সুযোগ দেওয়ার মাধ্যমে অর্থায়নের পরিধি বাড়ানো।

সংসদে পাস হলে, আইনটি ঋণগ্রহীতাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে। বিশেষ করে যারা স্থাবর সম্পত্তির অধিকারী না কিন্তু মূল্যবান অস্থাবর সম্পদের অধিকারী।

'সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩' পাশ হলে ১৬ ধরনের অস্থাবর সম্পত্তি জামানত রেখে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।

বৃহস্পতিবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, অস্থাবর সম্পত্তির মধ্যে জ্ঞান ও মেধাস্বত্ত্ব, অ্যাপস, সফটওয়্যার, স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য মূল্যবান ধাতু, শেয়ার, আসবাবপত্র, ইলেকট্রনিক পণ্য, যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন, জলজ প্রাণী, বন্য প্রণী, আয়বর্ধক জীবজন্তু, মজুদ করা কৃষিপণ্য, বার্ষিক ভাতা ও বীমা পলিসির অধীন প্রাপ্য তহবিল ইত্যাদি বিবেচিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানে কোনো কোনো প্রতিষ্ঠান গাড়ি, শেয়ার, এফডিআরের মত অস্থাবর সম্পত্তি জামানত নিয়ে ঋণ দেয়। কিন্তু এর কোনো আইনগত ভিত্তি ছিলো না।

বাংলাদেশে সাধারণত ভবন ও জমি জামানত রেখে ঋণ দেয় ব্যাংকগুলো। পর্যাপ্ত জামানতের অভাবে অনেক উদ্যোক্তা ঋণ পান না। এই আইন পাশ হলে মেধাভিত্তিক উদ্যোক্তাদের মূলধন প্রাপ্তি সহজ হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সিকিউরড ট্রানজেকশন রেজিষ্ট্রেশন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে। সেই কর্তৃপক্ষের কাছে অস্থাবর সম্পত্তির নিবন্ধন নিতে হবে এবং তারাই ওই সম্পদের মূল্য নির্ধারণ করবে।

মাহবুব হোসেন বলেন, মন্ত্রিপরিষদের বৈঠকে কমিউনিটি ক্লিনিক নিয়ে আলোচনা হয়েছে।

প্রাথমিক স্বাস্থ্যসেবার বিষয়ে কমিউনিটি ক্লিনিক একটি অনন্য উদ্যোগ। এটি দেশে ও বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। কমিউনিটি ক্লিনিকের সাফল্যের বিষয় নিয়ে ১৬ মে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে।

এটিকে শেখ হাসিনার উদ্যোগ নামে চিহ্নিত করা হয়েছে। এ জন্য মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়।
 

 

Related Topics

টপ নিউজ

ব্যাংক ঋণ / জামানত / মেধাস্বত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত
  • গোপালগঞ্জে ৩ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী 
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • মাত্র দুই সপ্তাহে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে ৩৩,৫৪২ কোটি টাকা
  • গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক: সুদহার সিঙ্গেল ডিজিটে আনার দাবি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net