Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭.৬৪ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 May, 2023, 12:00 pm
Last modified: 11 May, 2023, 01:01 pm

Related News

  • বাজেট ২০২৫–২৬: ব্যবসায়ী মহলে স্পষ্ট অসন্তোষ
  • ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার 
  • সবার আগে বিদ্যুৎ ও জ্বালানি চান ব্যবসায়ীরা
  • মূল্যস্ফীতির চোখ রাঙানির মধ্যে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমার আশা অর্থমন্ত্রীর
  • বিদ্যুৎ ও কৃষি খাতে ১.১০ লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব 

২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭.৬৪ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী বাহুল্য ব্যয় পরিহার করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপযোগী বাজেট প্রণয়নের নির্দেশনা আগেই দিয়ে রেখেছেন। তাই নির্বাচনী বছর হলেও জনতুষ্টিমূলক কোন ব্যয় বাজেটে থাকছে না। 
টিবিএস রিপোর্ট
11 May, 2023, 12:00 pm
Last modified: 11 May, 2023, 01:01 pm
ছবি- সংগৃহীত

দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিতের উপযোগী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭.৬৪ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পাশাপাশি চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজেটে জোরদার ফিসক্যাল পলিসি গ্রহণ করতে পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (১০ মে) সন্ধ্যায় গণভবনে আগামী অর্থবছরের বাজেট বরাদ্দের প্রাক্কলন উপস্থাপনকালে প্রধানমন্ত্রী এসব পরামর্শ দিয়েছেন বলে টিবিএসকে জানান সভায় উপস্থিত থাকা একাধিক কর্মকর্তা।

প্রধানমন্ত্রী আগামী অর্থবছর সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সাধন অব্যাহত রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং এক্সটার্নাল সেক্টরের বিদ্যমান অস্থিরতা কাটিয়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার নির্দেশনা দেন। 

আগামী ১ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী।

সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউল তালুকদার, অর্থ বিভাগের সিনিয়র ফাতিমা ইয়াসমিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ বাজেট প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা অংশ নেন।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অর্থবিভাগের সিনিয়র সচিব আগামী অর্থবছরের বিভিন্নখাতে বরাদ্দের বিভাজন তুলে ধরেন। এসময় নতুন অর্থবছর মোট দেশজ প্রবৃদ্ধির হার ৭.৫% এবং মূল্যস্ফীতির হার ৬.৫% প্রাক্কলনের তথ্য জানায় অর্থবিভাগ। 

মূল্যস্ফীতির হার কাঙ্ক্ষিত মাত্রায় ধরে রাখতে আগামী মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক কী কী পদক্ষেপ নেবে, তা জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর।  

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী বাহুল্য ব্যয় পরিহার করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপযোগী বাজেট প্রণয়নের নির্দেশনা আগেই দিয়ে রেখেছেন। তাই নির্বাচনী বছর হলেও জনতুষ্টিমূলক কোন ব্যয় বাজেটে থাকছে না। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেওয়া ঋণের বিভিন্ন শর্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নীতিমালা আগামী বাজেটে অন্তর্ভুক্ত করা হচ্ছে। 

"নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে যেসব প্রস্তাব দেওয়া হচ্ছে, ম্যাক্রো ইকোনমির স্ট্যাবিলিটির স্বার্থ বিবেচনা করে তিনি প্রায় সব ধরনের প্রস্তাব নাকচ করে দিচ্ছেন। নির্বাচনের আগে এটি সরকারের শেষ বাজেট হলেও অন্যান্য নির্বাচনী বছরের বাজেটের সঙ্গে নতুন বাজেটের মিল পাওয়া যাবে না। জানান প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত সভায় অংশ নেওয়া অর্থবিভাগের একজন কর্মকর্তা।

"নতুন বাজেটে ম্যাক্রো ইকোনমি স্ট্যাবিলিটি প্রতিষ্ঠার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে," বলেন তিনি।

আগামী অর্থবছরের বাজেটের মূল চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে মূল্যস্ফীতিকে। এছাড়া, এক্সপোর্ট ও রেমিট্যান্স বাড়ানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নয়ন, আইএমএফ এর শর্ত অনুযায়ী ট্যাক্স-জিডিপি রেশিও ০.৫০% বাড়ানো, এক লাখ কোটি টাকার বেশি ভর্তুকি এবং সরকারি ঋণের সুদব্যয় যোগান নিশ্চিত করাকে আগামী অর্থবছরের জন্য চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছে অর্থ বিভাগ।

অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ৭.৬৪ লাখ কোটি টাকার বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ থাকবে ২.৬৩ লাখ কোটি টাকা। বাকি অর্থ সরকারের পরিচালন ব্যয়খাতে বরাদ্দ হবে। উন্নয়ন ব্যয়ের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে বরাদ্দ থাকবে ১.৬৯ লাখ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ব্যয় হবে ৯৪,০০০ কোটি টাকা।

বাজেটের বাকি ৫ লাখ কোটি টাকা ব্যয় হবে পরিচালনখাতে। চলতি অর্থবছরের বাজেটে এর পরিমাণ ছিল ৪.৩১ লাখ কোটি টাকা। 

পরিচালন ব্যয়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় ৭৭,০০০ কোটি টাকা, পণ্য ও সেবা ক্রয়ে ৪০,০০০ কোটি টাকা, ঋণের সুদ পরিশোধে ১.১০ লাখ কোটি টাকা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে ১.১৮ লাখ কোটি টাকা এবং ভর্তুকি ও প্রণোদনায় ১.০৫ লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে অর্থবিভাগ; যে প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। 

Related Topics

টপ নিউজ

বাজেট আলোচনা / ২০২৩-২৪ অর্থবছরের বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • বাজেট ২০২৫–২৬: ব্যবসায়ী মহলে স্পষ্ট অসন্তোষ
  • ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার 
  • সবার আগে বিদ্যুৎ ও জ্বালানি চান ব্যবসায়ীরা
  • মূল্যস্ফীতির চোখ রাঙানির মধ্যে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমার আশা অর্থমন্ত্রীর
  • বিদ্যুৎ ও কৃষি খাতে ১.১০ লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব 

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net