Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
সঞ্চয়পত্রে কি আগ্রহ কমেছে গ্রাহকদের?

অর্থনীতি

তন্ময় মোদক
08 May, 2023, 01:45 pm
Last modified: 08 May, 2023, 01:47 pm

Related News

  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার
  • সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
  • সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ: সন্দেহভাজন ৩ ব্যাংক হিসাব, ৩ কর্মকর্তার কম্পিউটার জব্দ
  • কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ

সঞ্চয়পত্রে কি আগ্রহ কমেছে গ্রাহকদের?

গ্রাহকরা এই অর্থবছরের প্রথম নয় মাসে যতটা বিনিয়োগ করেছে তারচেয়ে ৪,১৬০ কোটি টাকা বেশি তুলে নিয়েছে।
তন্ময় মোদক
08 May, 2023, 01:45 pm
Last modified: 08 May, 2023, 01:47 pm
ইনফোগ্রাফ- টিবিএস

ব্যাংকিং খাতে আমানত বাড়লেও মোট আমানতের চেয়ে বেশি টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে এটি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে দেখা যায়, অর্থ উত্তোলনের এ প্রবণতা ২০২৩ অর্থবছর জুড়েই ছিল।

চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে সঞ্চয়পত্রে নতুন করে জমা হয়েছে ৬২,৬৫৮ কোটি টাকা এবং উত্তোলন করা হয়েছে ৬৬,৮১৯ কোটি টাকা।

অর্থাৎ, মানুষ এই অর্থবছরের প্রথম নয় মাসে যতটা বিনিয়োগ করেছে তারচেয়ে ৪,১৬০ কোটি টাকা বেশি তুলে নিয়েছে।

অথচ ২০২২ অর্থবছরের একই সময়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ প্রায় ১৬,৫০৪ কোটি টাকা বাড়ে। সেসময় ৬৪,৮২৩ কোটি টাকা উত্তোলন করেন গ্রাহকরা। বিনিয়োগ করেন ৮১,৩২৭ কোটি টাকা।

ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রাস্ফীতির চাপ, সুদের হার হ্রাস এবং সঞ্চয়পত্র কেনার সীমা থাকায় সঞ্চয়পত্রের আবেদন কমে গেছে।

শিল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে দীর্ঘ সময় ধরে চলা ডলার সংকট পণ্যের আমদানি মূল্য বাড়িয়েছে। তাই নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য মানুষকে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি মার্চ মাসে বেড়ে ৯.০৯% হয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৮.১৩%। অন্যদিকে মার্চে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ফেব্রুয়ারির ৯.৮২% থেকে সামান্য কমে হয়েছে ৯.৭২%।

এদিকে, মার্চ মাসে মজুরি বৃদ্ধির হার ৭.১৮ শতাংশে পৌঁছেছে যা আগের মাসে ৭.১১ শতাংশ ছিল।

মার্চে মুদ্রাস্ফীতি ৯.৩৩% এ পৌঁছেছে, যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ।

এদিকে সরকার ২০২৩ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে সরকারের সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। উল্টো ব্যাংক ঋণ বাড়াচ্ছে সরকার।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মনে করেন, নিম্ন আয়ের মানুষ দৈনন্দিন জীবনের খরচ চালানোর জন্য নিজেদের সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে।

"আসলে সরকারই চাইছে না সঞ্চয়পত্র বাড়ুক। কারণ, প্রতিবছর বাজেটের সুদ বাবদ সরকারকে অনেক টাকা খরচ করতে হয়। এটি সরকারের চাপ বাড়ায়," বলেন তিনি।

"আমরা অনেক আগে থেকেই সরকারকে সঞ্চয়পত্র কমানোর জন্য বলেছিলাম। তবে সরকারি কর্মকর্তারা অবসরের পর সঞ্চয়পত্র কিনে রাখেন। তাই তারাও চান না এটি পুরোপুরি বন্ধ হয়ে যাক,"

"সঞ্চয়পত্রে জনগণের বিনিয়োগ এখন যেভাবে কমছে, তাতে হয়তো সঙ্গেসঙ্গেই খুব ভালো রেজাল্ট হয়তো পাওয়া যাবে না। তবে আগামী কয়েকবছরের মধ্যেই সঞ্চয়পত্র কমা সরকারকে স্বস্তি দেবে," যোগ করেন তিনি।

সঞ্চয়পত্র কমে যাওয়ার কারণে সরকারকে বাজেট ঘাটতি পূরণে সংকটে পড়তে হবে না বলে উল্লেখ করেন তিনি।

আহসান এইচ মনসুর আরো বলেন, গ্রাহকরা এখন সঞ্চয়পত্রের মেয়াদ পূরণ হলে টাকা তুলে ব্যাংকে জমা করছেন। এটি দেশের ব্যাংকখাতে ডিপোজিট বাড়াচ্ছে।

"এখন অনেক ব্যাংক ও এনবিএফআই গ্রাহকদের ডিপোজিটের বিপরীতে বেশ ভালো সুদ অফার করছে। আর সরকারও চাইলে ব্যাংক খাত থেকে টাকা ধার করা বাড়াতে পারে। ব্যাংক থেকে লোন নিলে সরকারের সুদ খরচ অনেক কম হয়," বলেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

সঞ্চয়পত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার
  • সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
  • সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ: সন্দেহভাজন ৩ ব্যাংক হিসাব, ৩ কর্মকর্তার কম্পিউটার জব্দ
  • কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net