Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
বিনিময় হার কম থাকায় এপ্রিলে রেমিট্যান্স প্রবাহ কমেছে ১৬.২৮%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 May, 2023, 11:15 am
Last modified: 03 May, 2023, 11:20 am

Related News

  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

বিনিময় হার কম থাকায় এপ্রিলে রেমিট্যান্স প্রবাহ কমেছে ১৬.২৮%

রেমিট্যান্স কমার মূল ধাক্কাটা গেছে বেসরকারি ব্যাংকগুলোর উপর দিয়ে। মার্চে যেখানে ব্যাংকগুলো ১.৭৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পেয়েছিল, সেখানে এপ্রিলে পেয়েছে মাত্র ১.৩৮ বিলিয়ন ডলার। এক মাসের ব্যবধানে ব্যাংকগুলোর রেমিট্যান্স আয় কমেছে ৩৪৮ মিলিয়ন ডলার।
টিবিএস রিপোর্ট
03 May, 2023, 11:15 am
Last modified: 03 May, 2023, 11:20 am
ইনফোগ্রাফ- টিবিএস

ডলারের দাম কম দেওয়ার কারণে চলতি এপ্রিলে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ১৬.২৮ শতাংশ।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা জানান, ডলারে বিনিময় হার মার্চের তুলনায় এপ্রিল মাসে কম থাকায় রেমিট্যান্স প্রবাহও কম ছিল।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ১.৬৮ বিলিয়ন ডলার। ২০২২ সালের এপ্রিলে ২.০১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। 

এমনকি চলতি বছরের মার্চে ডলারের রেট বেশি দেওয়ার কারণে ২ বিলিয়নের বেশি রেমিট্যান্স পেয়েছিল বাংলাদেশ। অর্থাৎ, আগের মাসের তুলনায় এপ্রিলে রেমিট্যান্স কম এসেছে ৩৫০ মিলিয়ন ডলার।

কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে জানিয়েছেন, অন্য সাধারণ মাসের তুলনায় ঈদের মাসে রেমিট্যান্স কয়েকশ মিলিয়ন বেশি আসে। এবারও তেমন হবে বলে আশা করা হয়েছিল। 

কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৬০টির মতো ব্যাংকের মধ্যে ২৮টি ব্যাংকের রেমিট্যান্স আয় মার্চের তুলনায় বেড়েছে। অন্যদিকে ২২টি ব্যাংকের রেমিট্যান্স আয় কমে গেছে। বাকি ১০ ব্যাংকের রেমিট্যান্স আয় স্থির আছে।

রেমিট্যান্স কমার মূল ধাক্কাটা গেছে বেসরকারি ব্যাংকগুলোর উপর দিয়ে। মার্চে যেখানে ব্যাংকগুলো ১.৭৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পেয়েছিল, সেখানে এপ্রিলে পেয়েছে মাত্র ১.৩৮ বিলিয়ন ডলার। এক মাসের ব্যবধানে ব্যাংকগুলোর রেমিট্যান্স আয় কমেছে ৩৪৮ মিলিয়ন ডলার।

অন্যদিকে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স আয় মার্চের তুলনায় কমে আসলেও রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর রেমিট্যান্স আয় বেড়েছে। 

মার্চে সোনালী, অগ্রণী, জনতাসহ রাষ্ট্রায়ত্ব ৬ ব্যাংক মিলে রেমিট্যান্স পেয়েছিল ২৩৫ মিলিয়ন ডলার। এপ্রিলে এই ব্যাংকগুলো পেয়েছে ২৪৫ মিলিয়ন ডলার।

বেশ কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, সামনের দুই-তিন মাস ইমপোর্ট পেমেন্টের বেশ ভালো একটা চাপ থাকবে। ফলে, রেমিট্যান্স বেশি আসাটা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

কেন্দ্রীয় ব্যাংক গত এপ্রিলের শুরুতে বেশ কয়েকটি ব্যাংকের এমডিদের অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) নির্ধারিত রেটের চাইতে বেশি রেট দিয়ে রেমিট্যান্স আনার বিষয়ে সতর্ক করে। অবশ্য, এর আগে মার্চ মাসে ডলারের রেট বেশি দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক জেনেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তাই রেমিট্যান্সও বেড়েছিল। 

ছয়মাস পর গত রোববার রেমিট্যান্সের ডলারের রেট ১ টাকা বাড়িয়ে ১০৮ টাকা করেছে এবিবি ও বাফেদা। এখন থেকে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠালে ডলারপ্রতি ২.৫% প্রণোদনাসহ ১১০ টাকা ৭০ পয়সা করে রেট পাবেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান টিবিএসকে বলেন, "গত কয়েকবছরে আমাদের দেশ থেকে প্রচুর প্রবাসী শ্রমিক বাইরে গেছে। সে হিসাবে আমাদের রেমিট্যান্স আরো বাড়ার কথা ছিল। এপ্রিলে রেমিট্যান্স কমার অন্যতম কারণ হলো, অধিকাংশ ব্যাংকই রেমিট্যান্সের ডলারের ক্ষেত্রে বাফেদা নির্ধারিত রেট থেকে বেশি দেয়নি।"

"এছাড়া, আমাদের হুন্ডির চাহিদা কমাতে হবে। এটি না কমালে যতো উদ্যোগই নেওয়া হোক না কেন, রেমিট্যান্স খুব বেশি বাড়বে না। বর্তমান প্রেক্ষাপটে রেমিট্যান্স বেশি আসাটা আমাদের দেশের অর্থনীতির স্থিতিশীলতার জন্য জরুরি," বলেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স প্রবাহ / রেমিট্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net