Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
ফেব্রুয়ারিতে কন্টেইনার হ্যান্ডলিং কমেছে গত বছরের তুলনায় ৬৭,৭৮৭ টিইইউএস

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 March, 2023, 09:20 am
Last modified: 06 March, 2023, 09:23 am

Related News

  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি

ফেব্রুয়ারিতে কন্টেইনার হ্যান্ডলিং কমেছে গত বছরের তুলনায় ৬৭,৭৮৭ টিইইউএস

বন্দরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারির তুলনায় ২০২৩ সালের জানুয়ারিতে হ্যান্ডলিং কমেছে ৬৭,৪১৯ টিইইউএস।
টিবিএস রিপোর্ট
06 March, 2023, 09:20 am
Last modified: 06 March, 2023, 09:23 am
ফাইল ছবি।

দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে ফেব্রুয়ারিতে গত বছরের একই সময়ের তুলনায় কন্টেইনার হ্যান্ডলিং কমেছে ৬৭,৭৮৭ টিইইউএস। ডলার সংকটে আমদানি কমে যাওয়ায় কন্টেইনার হ্যান্ডলিং কমেছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। 

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমদানি, রপ্তানি এবং খালি কন্টেইনার হ্যান্ডলিং হয় ১,৬৮,০৭৪ টিইইউএস। ২০২২ সালের ফেব্রুয়ারিতে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ২,৩৫,৮৬১ টিইইউএস। 

২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হয় ৭৭,৮৪১ টিইইউএস; খালি কন্টেইনার আমদানি হয় ১০,১২৫ টিইইউএস; পণ্যবাহী রপ্তানি কন্টেইনার ৫৬,২২৪ টিইইউএস এবং খালি কন্টেইনার রপ্তানি হয় ২৩,৮৮৪ টিইইউএস।

বন্দরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারির তুলনায় ২০২৩ সালের জানুয়ারিতে হ্যান্ডলিং কমেছে ৬৭,৪১৯ টিইইউএস। 

সাইফ মেরিটাইমের সিইও আবদুল্লাহ জহির জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্যে মন্দা পরিস্থিতি বিরাজ করছে। ডলার সংকটের কারণে পণ্য আমদানি সীমিত করেছে সরকার। এতে বিলাসজাতীয় পণ্যের আমদানি কমেছে। ফলে ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে ক্রমাগত কমতে থাকে আমদানি। 

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বাংলাদেশের অন্যান্য সমুদ্রবন্দর দিয়ে পরিবহন করা কার্গো কনটেইনারগুলোর প্রায় ৯৮ শতাংশ এই সমুদ্রবন্দর দিয়েই পরিবহন করা হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানিকৃত পণ্যের প্রায় ২৫ শতাংশ পরিবহন করা হয় কন্টেইনারে।

বন্দরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩১,৩৩,০২০ টিইইউএস এবং ২০২১ সালে হয়েছিল ৩২,১৪,৫৪৮ টিইইউএস। 
 
Related Topics

টপ নিউজ

কন্টেইনার হ্যান্ডলিং / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net