Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
অর্থবছরের ৭ মাসেই কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে ৯ ব্যাংক

অর্থনীতি

তন্ময় মোদক
27 February, 2023, 10:20 am
Last modified: 28 February, 2023, 11:59 am

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ

অর্থবছরের ৭ মাসেই কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে ৯ ব্যাংক

তবে লক্ষ্যমাত্রার ৫০ শতাংশও অর্জন করতে পারেনি ১৪ ব্যাংক।
তন্ময় মোদক
27 February, 2023, 10:20 am
Last modified: 28 February, 2023, 11:59 am

চলমান বৈশ্বিক সংকটের কারণে যেকোনো ধরনের সম্ভাব্য খাদ্য ঘাটতি এড়াতে কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়েছে সরকার। এরই মধ্যে চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই থেকে জানুয়ারি) কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা শতভাগ পার করেছে দেশের ৯ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক আল-ফালাহ, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, হাবিব ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং উত্তরা ব্যাংক চলতি অর্থবছরে তাদের দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ বিতরণ করে ফেলেছে।

তবে আবার ১৪টি ব্যাংক এমনও আছে, যারা লক্ষ্যমাত্রার ৫০ শতাংশও বিতরণ করতে পারেনি। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকা ব্যাংকগুলোর মধ্যে ৩টি ব্যাংক তাদের লক্ষ্যমাত্রার ১০ শতাংশও বিতরণ করতে পারেনি।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জন্য ব্যাংক খাতে ৩০ হাজার ৯১১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এরমধ্যে জুলাই-জানুয়ারি পর্যন্ত সময়ে দেশের ব্যাংকগুলো ১৮ হাজার ৬৮৪ কোটি টাকা বা লক্ষ্যমাত্রার ৬০.৪৫ শতাংশ ঋণ বিতরণ করেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় ব্যাংকগুলো চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে ১ হাজার ৬০০ কোটি টাকা বেশি ঋণ বিতরণ করেছে।

ব্যাংকগুলো কীভাবে সফল হলো জানতে চাইলে ব্যাংক এশিয়ার কৃষিঋণ বিভাগের প্রধান শাহনাজ আক্তার শাহীন বলেন, "আমাদের ব্যাংকের কথা যদি বলি, আমরা সবসময় কৃষিঋণ বিতরণকে গুরুত্ব দিয়ে থাকি। অন্য ব্যাংকে যেখানে কৃষিঋণ বিতরণের জন্য আলাদা ইউনিট থাকে, সেখানে আমাদের আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে। কৃষিঋণকে গুরুত্ব দেওয়ার কারণেই সময়ের আগে আমরা শতভাগের বেশি ঋণ বিতরণ করতে পেরেছি।"

অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কৃষিঋণের চাহিদা থাকে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, "এই সময়টাই আসলে 'পিক সিজন'। আমাদের বিতরণ করা ঋণের মূল অংশটা এ সময়ে বিতরণ করা হয়। আমাদের চেষ্টা থাকে, কৃষকেরা যেন প্রয়োজনের সময়ে কৃষিঋণ পান।"

তবে, যেসব ব্যাংক বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে বেশ দূরে আছে, তারা বলছে গ্রামাঞ্চলে তাদের ব্রাঞ্চ না থাকার কারণে তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না।

বিষয়টি ব্যাখ্যা করে একটি বেসরকারি ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সাধারণত দেশের গ্রামাঞ্চলে কৃষিঋণগুলো বিতরণ করা হয়। অনেক ব্যাংকেরই এসব জায়গায় ব্রাঞ্চ থাকে না। আবার এই ঋণগুলো বিতরণে 'অপারেটিং কস্টও' অনেক বেশি হয়।"

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে জানান, যেসব ব্যাংক অর্থবছর শেষে টার্গেট অনুযায়ী কৃষি ঋণ বিতরণ করতে পারে না, তাদেরকে শাস্তি স্বরূপ আগে জরিমানা করা হতো। তবে, এখন একটি তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলে লক্ষ্যমাত্রার বাকি টাকা জমা করতে হবে ব্যাংকগুলোকে। 

যেসব ব্যাংক টার্গেট অনুযায়ী ঋণ বিতরণ করতে পারবে না, তাদের কাছ থেকে টার্গেটের বাকি টাকা নিয়ে ঋণ বিতরণে সক্ষম ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। 

তিনি বলেন, "সব মিলিয়ে ব্যাংক খাত থেকে আমরা সন্তোষজনক পরিমাণ কৃষিঋণ বিতরণ করতে পেরেছি। আশা করছি, বছর শেষে আমরা টার্গেটের পুরোটাই অর্জন করতে পারবো।"

৫০-৬০% ঋণ বিতরণ এনজিওর মাধ্যমে 

অধিকাংশ ব্যাংকই বিতরণ করা কৃষিঋণের একটা বড় অংশ এনজিওর মাধ্যমে বিতরণ করে। ফলে কৃষকেরা কম সুদে ঋণ পান না বলে জানা গেছে।  

বেশ কয়েকটি ব্যাংকের কৃষিঋণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংক সাধারণত মূল শাখা, এজেন্ট ব্যাংকিং ও এনজিওর মাধ্যমে কৃষিঋণ বিতরণ করে থাকে। মূল শাখা ও এজেন্ট ব্যাংকিং থেকে বিতরণ করা কৃষিঋণের সুদের হার ৮ শতাংশ। অন্যদিকে, এনজিওর মাধ্যমে বিতরণ করা ঋণের সুদের হার ২৪ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। 

ব্যাংক কর্মকর্তাদের অনুমান, দেশের ব্যাংকগুলোর বিতরণ করা কৃষিঋণের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশই বিতরণ করা হয় এনজিওর মাধ্যমে।
 

Related Topics

টপ নিউজ

কৃষিঋণ / খাদ্য উৎপাদন / ঋণ / ব্যাংকিং খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net