Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
ছয় মাস পর কমেছে কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
13 January, 2023, 12:05 pm
Last modified: 13 January, 2023, 12:10 pm

Related News

  • ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ডলারের দাম আবার কেন বাড়ছে?
  • ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

ছয় মাস পর কমেছে কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন

২০২২ এর এপ্রিলে ফরেইন কারেন্সি কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২৪১ কোটি টাকা, যা আগের মার্চের তুলনায় ৩৯ কোটি টাকা কম। এপ্রিলের পর থেকে টানা ছয় মাস বেড়েছিল কার্ডে লেনদেন। নভেম্বরে এসে তা কিছুটা কমেছে।
টিবিএস রিপোর্ট
13 January, 2023, 12:05 pm
Last modified: 13 January, 2023, 12:10 pm
ইনফোগ্রাফ- টিবিএস

টানা ছয় মাস পর কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন কমেছে। নভেম্বরে ফারেইন কারেন্সি কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ৫৭২ কোটি টাকা, যা আগের মাসের তুলনায় ৫.৪৫% কম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২২ এর এপ্রিলে ফরেইন কারেন্সি কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২৪১ কোটি টাকা, যা আগের মার্চের তুলনায় ৩৯ কোটি টাকা কম। এপ্রিলের পর থেকে টানা ছয় মাস বেড়েছিল কার্ডে লেনদেন। নভেম্বরে এসে তা কিছুটা কমেছে।

ব্যাংকাররা বলেন, খোলাবাজারে ডলারের দাম কিছুটা স্বাভাবিক হওয়ায় নভেম্বরে কার্ডে লেনদেন কমেছে। কার্ডের মাধ্যমে ডলারের দাম দাঁড়ায় ১০৭-১০৮ টাকা, তারপর আবার কার্ড চার্জও রয়েছে। খোলাবাজারে একই রেটে ডলার পাওয়া যায়।

একটি বেসরকারি ব্যাংকের কার্ড ডিভিশনের হেড নাম প্রকাশ না করার শর্তে বলেন, "অনেক ব্যাংকের ডলার সংকট রয়েছে। কোন ব্যাংকের গ্রাহক কার্ডের মাধ্যমে ডলার খরচ করলে ওই ব্যাংকের ফরেইন একাউন্ট থেকে ডলার পরিশোধ করতে হয়। তাই ব্যাংকগুলো নতুন করে কার্ড ইস্যু কমিয়ে দিয়েছে।"

দেশের রিজার্ভের পরিমাণ কমতে থাকায় ব্যাংকগুলোতে  ডলার সংকট তৈরি হয়  এপ্রিল থেকে। গত ১২ জুলাই প্রথমবারের মতো খোলাবাজারে ডলার বিক্রি হয় ১০০ টাকায়। এরপরে  ক্রমান্বয়ে বেড়ে ১০ আগস্ট ডলারের দাম বেড়ে যায় ১২০ টাকায়।  

এরপর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মৌখিকভাবে ক্যাশ ডলারের নির্ভরতা কমাতে কার্ড ব্যবহার বাড়াতে বলা হয়। তারপর থেকে কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়েছে।

দেশে ২০২১ এর আগস্টে রেমিট্যান্স ও এক্সপোর্ট আর্নিং ভালো থাকায় রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪৮ বিলিয়ন ডলার। ওই বছরের আগস্টের পর থেকে কেন্দ্রীয় ব্যাংক টানা ডলার বিক্রি শুরু করে।

কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি অব্যাহত থাকলেও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ২০২২ এর এপ্রিল থেকে ডলারের সংকট তৈরি হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংক ধীরে ধীরে দাম ও রিজার্ভ থেকে ডলার বিক্রি বাড়াতে থাকায় রিজাভ কমতে থাকে। একই বছরের ডিসেম্বর শেষে রিজার্ভের পরিমাণ কমে দাঁড়ায় ৩৩.৮৩ বিলিয়ন ডলার।

একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তা বলেন, রিজার্ভের উপর চাপ কমাতে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া সকল পণ্যে শতভাগ মার্জিন শত্য দিয়েছে সরকার। যার কারণে দেশের আমদানির পরিমাণ কমে গেছে।

ছোট ছোট ব্যবসায়ীরা ব্যাংকগুলোতে আমদানি করতে ডলার না পাওয়ায় ক্রেডিট কার্ড ব্যবহার করে পণ্য আমদানি করেছে। তারা পরিবারের একাধিক সদস্যদের নামে কার্ড ইস্যু করেছে যার কারণে কার্ডের লেনদেন আগের বছরের তুলনায় এই সময়ে বেশি ছিল।

একজন গ্রাহক বছরে কার্ডের মাধ্যমে অথবা পাসপোর্ট এর মাধ্যমে এন্ডোর্স করে বছরে ১২ হাজার ডলার পর্যন্ত ডলার খরচ করতে পারে।

যদিও গত ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক ২৭টি ব্যাংককে ক্রেডিট কার্ডের সীমার চেয়ে অতিরিক্ত খরচ করার কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে। ব্যাংকের অন্তত ৭১ জন ক্রেডিট কার্ডধারী ১২ হাজার ৫০০ থেকে ২০ হাজার ডলার খরচ করেছে।

ওভারঅল কার্ড লেনদেন নভেম্বর এযাবৎকালে সর্বোচ্চ নভেম্বরে অটোমেটেড টেলার মেশিন (এটিএম), পয়েন্ট অফ সেল (পিওএস), ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), ই-কমার্স লেনদেন এযাবৎকালের সর্বোচ্চ।

২০২২ এর নভেম্বরে এসমস্ত কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ৩৯২৪৭ কোটি টাকা। ২০২১ সালের নভেম্বরে ছিল ২৫৫০১ কোটি টাকা। সে হিসেবে আগের বছরের তুলনায় ৫৩.৯০% বেড়েছে।

নভেম্বরে এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২৯৭২০ হাজার কোটি টাকা, পোস কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২৪২০ কোটি টাকা, সিআরএম এর মাধ্যমে লেনদেন হয়েছে ৫৯৪৪ কোটি টাকা ও ই-কমার্স ট্রানজ্যাকশন হয়েছে ১১৬২ কোটি টাকা।

 

Related Topics

টপ নিউজ

কার্ডে লেনদেন / ডলারের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ডলারের দাম আবার কেন বাড়ছে?
  • ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net