Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
বিশ্বব্যাংকের কাছে কম সুদের ঋণ চাইলেন অর্থমন্ত্রী 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
13 November, 2022, 08:30 pm
Last modified: 13 November, 2022, 11:46 pm

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ
  • দেশের নিম্ন আয়ের তরুণদের কর্মসংস্থানে আরও ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
  • ৬ কোটি ২০ লাখ মানুষ ঝুঁকিতে, ২০১৬ সালের পর বাংলাদেশে দারিদ্র্য হ্রাসে গতি কমেছে: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের কাছে কম সুদের ঋণ চাইলেন অর্থমন্ত্রী 

আজ রোববার (১৩ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এসময় অর্থমন্ত্রী তার কাছে আইডিএ থেকে কম সুদের ঋণ দেওয়ার বিষয়ে অনুরোধ করেন।  
টিবিএস রিপোর্ট 
13 November, 2022, 08:30 pm
Last modified: 13 November, 2022, 11:46 pm
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; ফাইল ছবি

বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) তহবিল থেকে কম সুদের ঋণ চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে চলমান বৈশ্বিক সংকট থেকে উত্তরণে তিনি এ সহায়তা চান।

আজ রোববার (১৩ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এসময় অর্থমন্ত্রী তার কাছে আইডিএ থেকে কম সুদের ঋণ দেওয়ার বিষয়ে অনুরোধ করেন।  

বর্তমানে তিন দিনের সফরে ঢাকায় রয়েছেন মার্টিন রাইজার। অর্থমন্ত্রীর সাথে আলাপকালে তার সাথে ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভূটানের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক। 

আইডিএ দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধার করতে আইডিএ-২০ খুব সহায়ক হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত স্বল্প-আয়ের দেশগুলির জন্য নির্ধারিত ৯৩ বিলিয়ন মার্কিন ডলারের আইডিএ-২০ সাইকেলকে তিনি স্বাগত জানান। করোনা পরিস্থিতি মোকাবিলা, গ্রিন রেজিলিয়েন্স ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য এই সহায়তা দেওয়া হচ্ছে।

এসময় অর্থমন্ত্রী বলেন, আইডিএ দেশগুলির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে আইডিএ-২০ খুবই সহায়ক ভূমিকা রাখবে।

২০১৯ থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত সময়ে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়ার বিষয়টি উল্লেখ করে অর্থমন্ত্রী আশাপ্রকাশ করেন,  চলতি অর্থবছরে এ তহবিল থেকে আরও ৫০ কোটি ডলার পাওয়া যাবে। 

কামাল বলেন, গ্রিন রেজিলিয়েন্স এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন (জিআরআইডি) ডিপিসির ২৫০ মিলিয়ন করে আগামী ২ অর্থবছরে ৫০০ মিলিয়ন ডলার পাওয়া যাবে বলে আশা করছি। ২০২৩-২৫ মেয়াদে পাইপলাইনে রয়েছে আরও ৬.১৫ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব।

বিশ্বব্যাংকের অর্থ সহায়তায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও মার্টিন রাইজারের সাথে আলোচনা করেন অর্থমন্ত্রী।

এসময় অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের রিজিয়নাল ডিরেক্টর গুয়াংজে চেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল / বিশ্বব্যাংক / আইডিএ / কম সুদের ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ
  • দেশের নিম্ন আয়ের তরুণদের কর্মসংস্থানে আরও ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
  • ৬ কোটি ২০ লাখ মানুষ ঝুঁকিতে, ২০১৬ সালের পর বাংলাদেশে দারিদ্র্য হ্রাসে গতি কমেছে: বিশ্বব্যাংক

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net