Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
খাদ্য নিরাপত্তার স্বার্থে সারে কমবে না ভর্তুকি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
02 November, 2022, 09:30 am
Last modified: 02 November, 2022, 09:54 am

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ভর্তুকি বাবদ ৮,০০০ কোটি টাকা বেশি চায় কৃষি মন্ত্রণালয়
  • সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক কারাগারে
  • বিদ্যুৎ উৎপাদনকারীদের বকেয়া পরিশোধের পথ খুঁজে পেয়েছে সরকার
  • নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের মুক্তির প্রস্তাব সরকার বা দল দেয়নি: কাদের
  • সব নেতাকে মুক্তির প্রস্তাব দিয়েও বিএনপিকে নির্বাচনে আনা যায়নি: কৃষিমন্ত্রী

খাদ্য নিরাপত্তার স্বার্থে সারে কমবে না ভর্তুকি

কৃষিমন্ত্রী বলেন, 'সারে ভর্তুকির পরিমাণ যতোই বাড়ুক না কেন, সরকার যেকোনোভাবে তার সংস্থান করবে। কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দিয়েছেন।'
টিবিএস রিপোর্ট 
02 November, 2022, 09:30 am
Last modified: 02 November, 2022, 09:54 am
জেল দিয়ে কী কোনদিন কারো রাজনীতি বন্ধ করা যাবে: কৃষিমন্ত্রীর
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি: বাসস

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা অন্য কারও চাপে সারে ভর্তুকি এক টাকাও কমানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। এ ব্যাপারে প্রধানমন্ত্রী অনড় অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

সোমবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে কৃষিমন্ত্রী বলেন, আগের বছরগুলোতে সাধারণত সারে ৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতো। গত বছর সারে ভর্তুকি বেড়ে ২৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এ বছরের প্রথম ছয় মাসেই ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হচ্ছে।

'এতো বেশি ভর্তুকি গুপ্তধন পাওয়া ছাড়া মেটানো প্রায় অসম্ভব। বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন, সারে ভর্তুকির পরিমাণ যতোই বাড়ুক না কেন, সরকার যেকোনোভাবে তার সংস্থান করবে। কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে তিনি এ সিদ্ধান্ত দিয়েছেন', জানান মন্ত্রী।

বাংলাদেশের ৪.৫ বিলিয়ন ডলার ঋণ প্রস্তাবের প্রেক্ষিতে সফররত আইএমএফ মিশন সারসহ বিদ্যুৎ ও জ্বালানিখাতে ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়কে।

আইএমএফের সুপারিশ অনুযায়ী, সারে ভর্তুকি কমানো হবে কি-না, টিবিএসের এ প্রশ্নে আব্দুর রাজ্জাক আরও বলেন, 'আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক সব সময়ই ভর্তুকি কমানোর কথা বলে। কিন্তু সরকার জাতীয় স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। আইএমএফ বা অন্য কারও পরামর্শে সারে এক টাকাও ভর্তুকি কমানো হবে না।' 

কৃষিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে সারের উচ্চমূল্য সত্বেও সরকার পর্যাপ্ত পরিমাণ সার আমদানি করেছে। এবছর চাহিদার চেয়ে বেশি সার আমদানি করা হয়েছে। তাই সারের কোন সংকট হবে না।

চলতি অর্থবছরের বাজেটে সারে ভর্তুকি বাবদ ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে অর্থ মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশে সবচেয়ে ব্যবহৃত ইউরিয়ার দাম কেজিতে ৬ টাকা বাড়িয়ে ২২ টাকা নির্ধারণ করেছে সরকার।

সারের দাম আরও বাড়িয়ে ভর্তুকি কমানোর কোন পরিকল্পনা নেই বলে টিবিএসকে জানান অর্থ বিভাগের কর্মকর্তারাও। তারা জানান, ভারতে এখনও প্রতিকেজি ইউরিয়ার দাম বাংলাদেশি মুদ্রায় ১২ টাকা। সে তুলনায় বাংলাদেশে সারের দাম তুলনামুলকভাবে বেশি।

'ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের সংকট দেখা দেওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে যাচ্ছে। এ অবস্থায় সরকার কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে জোর দিচ্ছে। তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে সারে ভর্তুকির পরিমাণ আরও বাড়লেও সরকার দাম বাড়াবে না।'

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, আইএমএফ পরামর্শ দিলেও বর্তমান প্রেক্ষাপটে দাম বাড়িয়ে জ্বালানি ও বিদ্যুতে ভর্তুকি কমানোর কোন পরিকল্পনা নেই। এ কারণেই সম্প্রতি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও তা থেকে সরে এসেছে সরকার। বরং ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের মাধ্যমে সরবরাহ কমিয়ে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির লাগাম টানা হচ্ছে।

চলতি অর্থবছরের বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ রয়েছে ১৮,০০০ কোটি টাকা এবং এলএনজি আমদানিতে ভর্তুকিতে বরাদ্দ রয়েছে ১৩,৩০০ কোটি টাকা।

অর্থবিভাগের কর্মকর্তারা জানান, ভর্তুকি কমানোর বিষয়ে তাদের কোন ভাবনা নেই। তবে প্রকৃত ভর্তুকির পরিমাণ যাতে বাজেট বরাদ্দের তুলনায় বেশি না হয়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।  
  

Related Topics

টপ নিউজ

কৃষি ভর্তুকি / কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ভর্তুকি বাবদ ৮,০০০ কোটি টাকা বেশি চায় কৃষি মন্ত্রণালয়
  • সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক কারাগারে
  • বিদ্যুৎ উৎপাদনকারীদের বকেয়া পরিশোধের পথ খুঁজে পেয়েছে সরকার
  • নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের মুক্তির প্রস্তাব সরকার বা দল দেয়নি: কাদের
  • সব নেতাকে মুক্তির প্রস্তাব দিয়েও বিএনপিকে নির্বাচনে আনা যায়নি: কৃষিমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net