Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ব্যাংক ঋণের সুদহার বাড়তে পারে

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
13 October, 2022, 11:00 am
Last modified: 13 October, 2022, 06:30 pm

Related News

  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ ধরে রাখা ও নীতি সুদহার এখনই না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের 
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

ব্যাংক ঋণের সুদহার বাড়তে পারে

বিশ্বের অধিকাংশ দেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে টাকার সরবরাহ কমাতে আর্থিক নীতি কঠোর করেছে। বাংলাদেশ ব্যাংকও চলতি বছরের মুদ্রানীতিতে তারল্যের ফ্লো কমিয়ে আনতে বেসরকারি খাতের ঋণের সুদহার আগের অর্থবছরের তুলনায় কমিয়ে ১৪.১% করেছে।
শাখাওয়াত প্রিন্স
13 October, 2022, 11:00 am
Last modified: 13 October, 2022, 06:30 pm
ইলাস্ট্রেশন- টিবিএস

দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি বৃদ্ধি, গ্রাহকের আমানতের সুদহার বাড়তে থাকায় ব্যাংক ঋণের সুদহার বাড়ানো নিয়ে চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার রাষ্ট্রায়ত্ব চার ব্যাংকের এমডিদের সঙ্গে বৈঠক করে ব্যাংক ঋণের সুদহার বাড়ানো নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ফারাহ নাসেরের সভাপতিত্বে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবির, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ও জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "দেশে অতিরিক্ত মাত্রায় মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে ব্যাংকগুলোর আমানতসহ সব কিছুতে খরচ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের রেপো রেট বাড়ানো হয়েছে, ইন্টার ব্যাংক রেট বেড়েছে। তবে ব্যাংক ঋণের সুদহার না বাড়ানোর কারণে ব্যাংকগুলো সমস্যায় পড়েছে। ফলে ঋণের সুদহার বাড়ানো বিষয়ে পর্যালোচনা করতে আমাদের সঙ্গে বসেছে বাংলাদেশ ব্যাংক।"

"গভর্নর দেশের বাইরে রয়েছেন, তাই সুদহার বাড়বে কিনা সে বিষয়ে এখন কোন নীতিগত সিদ্ধান্ত হয়নি," যোগ করেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, তিনমাস বা তারচেয়ে বেশি আমানতের সুদ হার নীতিমালা অনুযায়ী হবে আগের তিন মাসের গড় মূল্যস্ফীতির বেশি। 

কেন্দ্রীয় ব্যাংক ২০২১ সালের জুনে যখন আমানতের সুদহার নির্ধারণ করে তখন ঋণের সুদহার ছিল ৯% আর মূল্যস্ফীতি ছিল ৫.৬৪%। 

অথচ গত সেপ্টেম্বরে দেশের মূল্যস্ফীতি ৯.১ শতাংশে দাঁড়ালেও ব্যাংক ঋণের সুদহার একই রয়ে গেছে। তাই সুদহার বাড়ানোর বিষয়ে পূর্ব পর্যালোচনা হিসেবে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে।

বিশ্বের অধিকাংশ দেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে টাকার সরবরাহ কমাতে আর্থিক নীতি কঠোর করেছে। বাংলাদেশ ব্যাংকও চলতি বছরের মুদ্রানীতিতে তারল্যের ফ্লো কমিয়ে আনতে বেসরকারি খাতের ঋণের সুদহার আগের অর্থবছরের তুলনায় কমিয়ে ১৪.১% করেছে।

সম্প্রতি আগস্টে দেশের বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৪.০৭%। যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ।

দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি বৃদ্ধির মধ্যে ঋণের সুদহার না বাড়ানোর ফলে মূল্যস্ফীতি আরও সক্রিয় হচ্ছে। এ বিষয়ে ব্যাংকার ও অর্থনীতিবিদরা ঋণের সুদহার বাড়ানোর বিষয়ে বারবার পরামর্শ দিলেও কেন্দ্রীয় ব্যাংক তা আমলে নেয়নি। এখন মূল্যস্ফীতি অতিমাত্রায় বৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়ানোর বিষয়ে পর্যালোচনা করতে ব্যাংকগুলোর সথে বসছেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রেপো সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। যার ফলে সুদহার বেড়ে হয়েছে ৫ দশমিক ৭৫ শতাংশ। 

কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে মূলত টাকার প্রবাহ কমাতে। যাতে ব্যাংকগুলো বেশি সুদের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে কম টাকা ধার করে- এটি নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যাংক ঋণের সুদহার না কমানোর কারণে টাকার ফ্লো কমছে না।

আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক এমন নীতিতে থাকলেও পার্শ্ববর্তী দেশ ভারত ভিন্ন প্রক্রিয়ায় এগোচ্ছে। গত ৩০ সেপ্টেম্বর দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভারতের কেন্দ্রীয় ব্যাংক তাদের রেপো ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৯০ পার্সেন্ট করেছে।

ইন্ডিয়ার ফেডারেল রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়ানোর পরপরই স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ব্যাংক অব ইন্ডিয়া এবং এইচডিএফসিও নিজেদের এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট বাড়িয়েছে।

তবে বাংলাদেশের ব্যাংকগুলোর ঋণের সুদহার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারণ হওয়ায় দেশের ব্যাংকগুলোর কস্ট অব ফান্ড বাড়লেও ঋণের সুদহার বাড়াতে পারছে না।
 
Related Topics

টপ নিউজ

সুদহার / ঋণ / বেসরকারি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ ধরে রাখা ও নীতি সুদহার এখনই না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের 
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net