Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
অর্থনৈতিক মন্দার মন্দেও বাংলাদেশের অবস্থান সংহত: বিশেষজ্ঞরা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 October, 2022, 09:30 am
Last modified: 09 October, 2022, 09:53 am

Related News

  • খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে অর্থনৈতিক সংস্কারের শক্ত ভিত্তি রচিত হয়েছিল
  • ২০২৪–২৫ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২০ ডলার: বিবিএস
  • রেনাটার ১,০০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা যেভাবে ১,৪০০ কোটির সমস্যায় পরিণত হলো
  • বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা
  • উৎপাদন খাত স্থবির, সেবা খাতে প্রবৃদ্ধি; বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হয়েছে অসম প্রবণতা

অর্থনৈতিক মন্দার মন্দেও বাংলাদেশের অবস্থান সংহত: বিশেষজ্ঞরা

‘বিশ্বমন্দার চ্যালেঞ্জ ও বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তারা আরও বলেছেন, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স এবং শ্রমিক যাওয়ার হার সবমিলিয়ে শ্রীলংকার সাথে বাংলাদেশের তুলনা অপ্রাসঙ্গিক।
টিবিএস রিপোর্ট
09 October, 2022, 09:30 am
Last modified: 09 October, 2022, 09:53 am
ফাইল ছবি

চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতিতে 'তেমন কোনো ঝুঁকি নেই, বরং তা সংহত অবস্থায়' আছে বলে মনে করেন অর্থনীতিবিদ এবং পলিসি মেকাররা।

শনিবার 'বিশ্বমন্দার চ্যালেঞ্জ ও বাংলাদেশ' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তারা আরও বলেছেন, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স এবং শ্রমিক যাওয়ার হার সবমিলিয়ে শ্রীলংকার সাথে বাংলাদেশের তুলনা অপ্রাসঙ্গিক।

অর্থনৈতিক সংকটে বাংলাদেশকে অত্যন্ত 'রেসিলিয়েন্ট' হিসেবে আখ্যায়িত করে তারা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রোডাক্ট ডাইভারসিফিকেশনের পাশাপাশি মার্কেট ডাইভারসিফিকেশন, অধিক হারে দ্বিপক্ষীয় চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর, সোলার পাওয়ার উৎপাদন ও গ্যাস এক্সপ্লােরেশন বাড়ানো, বৈশ্বিক শ্রমবাজারে আরও অধিক হারে দক্ষ কর্মীর যোগান দেয়ার উপর গুরুত্বারোপ করেন।

এডিটরস গিল্ড বাংলাদেশ ঢাকা গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করে।

"পোস্ট-কোভিড পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানী ও খ্যাদ্যমূল্যের বৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে ডলারের ২০% এপ্রিসিয়েশনের কারণে বাংলাদেশের ব্যালেন্স অব পেমেন্ট (বৈদেশিক ভারসাম্য) এ একটা সমস্যা দেখা গেছে। এটি আমদানি উদ্ভুত সমস্যা যা আমাদের মুদ্রাস্ফীতি বাড়িয়েছে। কিন্তু আমাদের বড় সমস্যা হয়ে গেছে কারেন্ট একাউন্ট ডেফিসিট (বর্তমান হিসাব ঘাটতি)" বলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়দী সাত্তার।

"তবে আমার প্রাক্কলন একটু অপটিমিস্টিক। যদি আমদানির চলমান প্রক্রিয়া কার্যকরী হয় এবং সেটা যদি ৮০ বিলিয়ন ডলারে রাখা যায় (গতবছর ৮২ বিলিয়ন ডলার), রপ্তানি ৫৫ বিলিয়নে রাখতে পারি, এবং রেমিট্যান্স যদি ২৪-২৫ বিলিয়ন ডলারে রাখা যায়, তাহলে কিন্তু আমরা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট থেকেও সারপ্লাসে চলে যেতে পারি।"

"তাহলে ব্যালেন্স অব পেমেন্টের যে ধাক্কা এসেছে তা থেকে আমরা সরে আসব এবং রিজার্ভ একটু বাড়তে পারে", যোগ করেন তিনি।

জায়দী সাত্তার বলেন, "বৈশ্বিক ভূ-রাজনৈতিক কারণেও কিছু রপ্তানি বাংলাদেশের দিকে আসছে। যেমন চীন। তাই এটাও একটা আশার দিক আমাদের রপ্তানি বাড়ানোর জন্য।"

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ সেলিম রায়হান বলেন, "বর্তমানে বিশ্বমন্দার যে চ্যালেঞ্জ সেটা আমাদের প্রবৃদ্ধিকে কমিয়ে দেবে। কিছুটা প্রবৃদ্ধি (জিডিপি) কম মেনে নেয়াটাই বাস্তবতার নিরিখে ঠিক আছে। যদি জিডিপি ৭.৫% থেকে নেমে ৫.৫% ও হয়, তাহলে সেটা বর্তমান বৈশ্বিক প্রেক্ষিতে উচ্চ প্রবৃদ্ধিই হবে।"

নানান চ্যালেঞ্জের মধ্যেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির ক্ষেত্রে কিছুটা আশার দিক তুলে ধরে তিনি বলেন, "আমাদের প্রধান রপ্তানি পণ্য ইউরোপ এবং নর্থ আমেরিকার কনসিউমারদের বেসিক নিডসের মধ্যে পড়ে। তাই এটা একটা আশার দিক।"

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, "একমাসে রেমিট্যান্স এবং রপ্তানি কমেছে। তবে একমাসের তথ্য দিয়ে বিশ্লেষণ করাটা খুব ঝুকিপূর্ণ, ধারাটা পরিস্ফুট হয় না।"

"অন্তত একটা প্রান্তিক দেখলে (জুলাই-সেপ্টেম্বর) দেখা যায় যে, রেমিট্যান্স ৪.৮% বেড়েছে। গতবছরে রেমিট্যান্স ১৯.৪৪% কমে গিয়েছিল। এবার প্রতিমাসে ২ বিলিয়ন ডলার করে আসছে। এভাবে বাড়তে থাকলে ২৪-২৫ বিলিয়ন ডলার বছর শেষে পাব।"

তিনি আরও উল্লেখ করেন, প্রায় এক মিলিয়ন লোক গত অর্থবছরে বিদেশে গিয়েছে। তেলের মন্দায় মধ্যপ্রাচ্যের অর্থনীতি যখন চাঙ্গা তখন আরও লোক সামনে যাবে।

"গতবছর একইসময়ের তুলনায় রপ্তানি এই প্রান্তিকে বেড়েছে ১৩.৭৮%।  আমদানি কমেছে প্রায় ১৭%। তারমানে ডলারের চাপটা কমে আসবে।"

"এফডিআই গত কোয়ার্টারে এসেছে ৩.৬৩ বিলিয়ন ডলার। যা গতবছর একইসময়ে এসেছিল আড়াই বিলিয়ন ডলার। তাই এটাও ইতিবাচক," বলেন তিনি।

বিশ্বব্যাংক ও আইএমএফ-এর সঙ্গে 'এক্সটারনাল বোরোয়িং'য়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "এইসব বোরোয়িংয়ে বেল আউটের প্রশ্নই উঠে না, বরং আমাদের অবস্থান অনেক সংহত।"

'সংকটকে সম্ভাবনায় পরিণত করতে পারি' জানিয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, "এতবছর ধরে আমরা শুধু প্রোডাক্ট ডাইভারসিফিকেশনের কথা বলে আসছি, মার্কেট ডাইভারসিফিকেশনের কথা বলি নাই। এখন চীন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ল্যাটিন আমেরিকা এবং ভারতে রপ্তানি বাড়ানোর সুযোগ কাজে লাগাতে হবে।"

আমাদের ঋণ পরিস্থিতি ভাল উল্লেখ করে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ বলেন, "আমরা ঋণ নিয়ে ঘি খাই নাই। বিগত ১৩ বছরে ঋণ করে পরিশোধে কখনো ডিফল্ট করে নাই।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র সচিব শমসের এম চৌধুরী, জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম প্রমুখ। 

 

Related Topics

টপ নিউজ

অর্থনৈতিক মন্দা / অর্থনীতির পুনরুদ্ধার / বাংলাদেশের অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে অর্থনৈতিক সংস্কারের শক্ত ভিত্তি রচিত হয়েছিল
  • ২০২৪–২৫ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২০ ডলার: বিবিএস
  • রেনাটার ১,০০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা যেভাবে ১,৪০০ কোটির সমস্যায় পরিণত হলো
  • বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা
  • উৎপাদন খাত স্থবির, সেবা খাতে প্রবৃদ্ধি; বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হয়েছে অসম প্রবণতা

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net