Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
দাম বৃদ্ধি ও ভ্যাটের খড়গে বড় ধাক্কা হ্যান্ডসেট বিক্রি-উৎপাদনে

অর্থনীতি

আব্বাস উদ্দিন নয়ন
06 September, 2022, 10:25 am
Last modified: 06 September, 2022, 10:37 am

Related News

  • ২০২৯ সালের মধ্যে টু-জি সেবা বন্ধের পরিকল্পনা বিটিআরসির; এখনও ২জি হ্যান্ডসেট ব্যবহারকারী সাড়ে ৬ কোটি
  • দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে: বিবিএস জরিপ
  • শাহজালাল বিমানবন্দরে কাপড়ের রোলের ভেতর মিলল ১,৬৫৫টি মোবাইল ফোন
  • ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের ফোন জমা নিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র
  • আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

দাম বৃদ্ধি ও ভ্যাটের খড়গে বড় ধাক্কা হ্যান্ডসেট বিক্রি-উৎপাদনে

চলতি বছরের জানুয়ারিতে দেশে ফোরজি এনাবল মোবাইল ফোন উৎপাদন হয় ১৩ লাখ ৬৮ হাজার। জুলাই মাসে উৎপাদন নেমে আসে ৫ লাখ ৮৯ হাজারে।
আব্বাস উদ্দিন নয়ন
06 September, 2022, 10:25 am
Last modified: 06 September, 2022, 10:37 am
ছবি- সংগৃহীত

১০-২০ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি ও খুচরা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপের কারণে কমেছে মোবাইল হ্যান্ডসেটের উৎপাদন ও বিক্রি। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

উৎপাদকরা বলছেন, বৈশ্বিক চিপ সংকট, ফ্রেইট চার্জ ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে চলতি বছরের শুরু থেকেই চাপে ছিল হ্যান্ডসেট তৈরি করা কোম্পানিগুলো। ডলারের দামবৃদ্ধিসহ নানা সংকটের কারণে মে মাস থেকে দাম বাড়লে প্রথম দফায় বিক্রি কমে যায় হ্যান্ডসেটের। বাজেটে ভ্যাট আরোপের পর জুলাই মাসে বিক্রি ও উৎপাদন আরো কমে গেছে।

ফেয়ার গ্রুপের (বাংলাদেশে স্যামসাংয়ের ডিস্ট্রিবিউটর ও ম্যানুফেকচারার) চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, "ছয় মাসের মধ্যে ডলারের দামের কারণে আমদানি ব্যয় ২০-২৫ শতাংশ বেড়েছে। কাঁচামালের দাম বেড়েছে ৪০ শতাংশের বেশি। ফলে আমরা বাধ্য হয়েই হ্যান্ডসেটের দাম বাড়িয়েছি।"

তিনি বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেই বাংলাদেশ সরকার মুঠোফোনের ওপর ব্যবসায়িক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট বসিয়েছে। 

"এসবের প্রভাব দেশের স্মার্টফোনের বাজারে পড়েছে। মে মাস থেকেই স্মার্টফোনের বিক্রি ১০ থেকে ১৫ শতাংশ হারে কমছে। গত মাসে এটি বেশি কমেছে," বলেন তিনি।

দেশে টেলিযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসির তথ্যমতে, গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছর একই সময়ে ফোরজি সাপোর্টেড স্মার্টফোন উৎপাদন কমেছে ৫১ শতাংশ। আর চলতি বছরের জানুয়ারির তুলনায় তা কমেছে ৫৫ শতাংশ। যদিও টাকার হিসাবে মোবাইল হ্যান্ডসেট বিক্রি ১৫-২০ শতাংশ পর্যন্ত কমেছে বলে দাবি করছেন করছে কোম্পানিগুলো।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে ডলারের দাম বাড়তে থাকে। দেশে এখন আনুষ্ঠানিকভাবে প্রতি ডলারের দাম ৯৬ টাকা। তবে পণ্য আমদানির ক্ষেত্রে ডলারের দাম ১১০ টাকা ছাড়িয়ে গেছে।

দেশে যেসব মুঠোফোন উৎপাদিত হয়, তা মূলত বিভিন্ন কাঁচামাল আমদানি করে এখানে সংযোজন করা হয়।

মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ডলারের দাম বাড়ায় কাঁচামাল আমদানির খরচ বেড়েছে। ফলে খুচরা বাজারে মুঠোফোন বিক্রির দামে একটা প্রভাব পড়েছে।

২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবের পরপরই মুঠোফোনের দাম বেড়ে যায় বলে জানান বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

নতুন বাজেটে ব্যবসায়িক পর্যায়ে মুঠোফোনে দেওয়া ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। তখন দেশে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো আশঙ্কা প্রকাশ করে বলেছিল, এতে বাজারে সেটের দাম ২৫ থেকে ৩০ শতাংশ বাড়তে পারে। বাস্তবে হয়েছেও তা-ই।

বিটিআরসির তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে দেশে ফোরজি এনাবল মোবাইল ফোন উৎপাদন হয় ১৩ লাখ ৬৮ হাজার। জুলাই মাসে উৎপাদন নেমে আসে ৫ লাখ ৮৯ হাজারে। অংকের হিসাবে জানুয়ারির তুলনায় জুলাইতে উৎপাদন কমেছে ৫৫ শতাংশ। 

যদিও বাজেট ঘোষণার পর জুন থেকেই কমে এসেছে স্মার্টফোনের বিক্রি। জুন মাসে বিক্রি হয় ৮ লাখ ৪৮ হাজার ফোন।

অন্যদিকে বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে গত তিন মাসে আমদানিও হয়নি কোনো স্মার্টফোন। সর্বশেষ এপ্রিলে বৈধপথে ৩০,৯৬০টি স্মার্টফোন আমদানি করেন ব্যবসায়ীরা। এরপর আর বৈধপথে কোনো ফোন আমদানির তথ্য নেই বিটিআরসির কাছে।

স্মার্টফোনের উৎপাদন কম হওয়া প্রসঙ্গে শাওমি বাংলাদেশের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, কোম্পানিগুলো গত মে মাস থেকে অনুমান করছিল, ভবিষ্যতে সেটের চাহিদা ব্যাপকভাবে কমে যেতে পারে, যা ইতোমধ্যে পরিলক্ষিত হচ্ছে। এই আশঙ্কা থেকে কোম্পানিগুলো আগাম স্মার্টফোনের উৎপাদন কমিয়েছে। তাছাড়া ভ্যাট সুবিধা প্রত্যাহার করায় স্মার্টফোনের দাম বাড়ছে। এতে স্মার্টফোনের উৎপাদন আরও নিম্নমুখী হতে পারে।

দেশে স্যামসাং, অপো, ভিভো, টেকনো, সিম্ফনি, ওয়ালটন, লাভা, শাওমি, নোকিয়া, রিয়েলমিসহ ১৪টি ফোনের কারখানা রয়েছে। 

উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সূত্র বলছে, দেশে ১৫ হাজার কোটি টাকার স্মার্টফোনের বাজার রয়েছে। চাহিদার ৯০ শতাংশের বেশি ফোন দেশেই উৎপাদিত হয়। এ খাতে বিনিয়োগ রয়েছে ৫ হাজার কোটি টাকার বেশি।

আন্তর্জাতিক বাজারেও বিক্রি কমেছে

ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সারা বিশ্বে স্মার্টফোন বিক্রি কমেছে ৯ শতাংশ।

ডলারের দাম বৃদ্ধি, চিপ সংকট এবং সার্বিকভাবে বৈশ্বিক অর্থনীতির মন্দা ভাবের কারণে সারা বিশ্বে স্মার্টফোন বিক্রি কমেছে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস।
 

Related Topics

টপ নিউজ

মোবাইল ফোন / হ্যান্ডসেট / চিপ সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • ২০২৯ সালের মধ্যে টু-জি সেবা বন্ধের পরিকল্পনা বিটিআরসির; এখনও ২জি হ্যান্ডসেট ব্যবহারকারী সাড়ে ৬ কোটি
  • দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে: বিবিএস জরিপ
  • শাহজালাল বিমানবন্দরে কাপড়ের রোলের ভেতর মিলল ১,৬৫৫টি মোবাইল ফোন
  • ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের ফোন জমা নিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র
  • আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net