Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
মিয়ানমার থেকে দুই লাখ টন চাল আনবে সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 August, 2022, 09:20 am
Last modified: 30 August, 2022, 09:42 am

Related News

  • ওএমএসে সরবরাহ ও মজুত ঠিক রাখতে জরুরিভাবে ৪ লাখ টন চাল আমদানি করছে সরকার
  • ভারত থেকে চাল ও যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার, চীনা যুদ্ধবিমান কেনা নিয়ে মন্তব্য নেই অর্থ উপদেষ্টার
  • বাংলাদেশে চাল রপ্তানির হিড়িক ভারতীয় ব্যবসায়ীদের; ভারতে দাম বাড়ল ১৪ শতাংশ পর্যন্ত
  • চার মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু
  • বেনাপোল দিয়ে চাল আমদানি বন্ধ থাকায় ভারতের পূর্বাঞ্চলে চালের দাম ১৬% কমেছে

মিয়ানমার থেকে দুই লাখ টন চাল আনবে সরকার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ফুটগ্রেইন আমদানিতে ভুগতে থাকা বাংলাদেশ সম্প্রতি ভিয়েতনাম থেকে দুই লাখ ৩০ হাজার টন এবং ভারত থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
টিবিএস রিপোর্ট
30 August, 2022, 09:20 am
Last modified: 30 August, 2022, 09:42 am
ছবি-টিবিএস/ফাইল

ভারত, ভিয়েতনামের এবার মিয়ানমার থেকে দুই লাখ টন চাল আমদানির আলোচনা চূড়ান্ত করেছে সরকার। সোমবার মিয়ানমারের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দ্রুতই এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ ও মিয়ানমার।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মিয়ানমার থেকে দুই লাখ টন চালের আমদানি আগামী সেপ্টেম্বরেই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ফুটগ্রেইন আমদানিতে ভুগতে থাকা বাংলাদেশ সম্প্রতি ভিয়েতনাম থেকে দুই লাখ ৩০ হাজার টন এবং ভারত থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি শুরুর প্রক্রিয়া নিয়ে কাজ করছে বাংলাদেশ।

জানা যায়, এসব চাল ও গমের চালান আমদানি হবে জিটুজি পদ্ধতিতে।

গত বোরো মৌসুমের মধ্যেই চালের দাম বাড়তে শুরু করে। এই ধারাবাহিকতায় এখন দেশের বাজারে এক কেজি মোটা চাল কিনতেও খরচ হয় ৫৫-৬০ টাকা। যা গত বছরের এই সময়ে ছিল ৪৫ টাকা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য বলছে, মোটা চালের দাম গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৯ শতাংশ বেশি।

একইভাবে বেড়েছে চিকন ও মাঝারি মানের চিকন চালের দাম। চিকন চাল কিনতে এখন একজন ভোক্তাকে খরচ করতে হচ্ছে ৭৫-৮৫ টাকা।

এই অবস্থায় সরকার আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করবে। একেকটি পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে।

এছাড়া সরকার চলমান ওএমএস কার্যক্রম আরও বাড়িয়ে ৮১১ জন ডিলারের স্থলে ২৩৬৩টি কেন্দ্রের মাধ্যমে ৩০ টাকা করে চাল বিক্রি করবে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব  মোঃ ইসমাইল হোসেন টিবিএসকে বলেন, 'আমরা ১৫ টাকা কেজি দরে সারাদেশে চাল বিতরণ কর্মসূচি শুরু করছি। যে কারণে আমাদের চালের স্টকও বেশি দরকার।'

বর্তমানে সরকারের স্টকে ১৭.৯২ লাখ মেট্রিক টন চাল ও ১.৪১ লাখ টন গমের মজুদ রয়েছে।    

Related Topics

টপ নিউজ

চাল আমদানি / চাল মজুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ওএমএসে সরবরাহ ও মজুত ঠিক রাখতে জরুরিভাবে ৪ লাখ টন চাল আমদানি করছে সরকার
  • ভারত থেকে চাল ও যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার, চীনা যুদ্ধবিমান কেনা নিয়ে মন্তব্য নেই অর্থ উপদেষ্টার
  • বাংলাদেশে চাল রপ্তানির হিড়িক ভারতীয় ব্যবসায়ীদের; ভারতে দাম বাড়ল ১৪ শতাংশ পর্যন্ত
  • চার মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু
  • বেনাপোল দিয়ে চাল আমদানি বন্ধ থাকায় ভারতের পূর্বাঞ্চলে চালের দাম ১৬% কমেছে

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net