Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিম থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকার মেয়াদি ঋণ দিতে পারবে ব্যাংক 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 August, 2022, 01:00 pm
Last modified: 11 August, 2022, 01:04 pm

Related News

  • ৫,০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের, সর্বোচ্চ সুদ ৯ শতাংশ
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • সিএমএসএমই খাতের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে কৃষি ব্যাংক
  • বন্যাপীড়িত অঞ্চলে সিএমএসএমই, কৃষি খাতের ঋণ শোধে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা
  • চলতি বছরের প্রথম প্রান্তিকে সিএমএসএমই ঋণ বিতরণ কমেছে ১৯%

সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিম থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকার মেয়াদি ঋণ দিতে পারবে ব্যাংক 

খেলাপি ঋণগ্রহীতারা এই প্রকল্পের আওতায় ঋণ পাবেন না
টিবিএস রিপোর্ট
11 August, 2022, 01:00 pm
Last modified: 11 August, 2022, 01:04 pm
প্রতীকী ছবি

কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদেরকে (সিএমএসএমই) কেন্দ্রীয় ব্যাংকের ঘেষিত ২৫ হাজার কোটি টাকার স্কিম থেকে মেয়াদি ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।

এখন মেয়াদি ঋণে মাঝারি উদ্যোক্তাদের উৎপাদনশীল শিল্প খাতে সর্বোচ্চ ৫ কোটি টাকা এবং সেবা শিল্প খাতে সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক।

এছাড়া কটেজ ও মাইক্রো উদ্যোক্তাদের সেবা শিল্প খাতে সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ দেওয়া হবে। একইসঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদনশীল শিল্প খাতে সর্বোচ্চ ৩ কোটি টাকা, সেবা শিল্প খাতে সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ প্রাপ্তির সুবিধা দেওয়া হয়েছে।

বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার ইস্যু করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

এর আগে ১৯ জুলাই সিএমএসএমই খাতে ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের এক সার্কুলারে বলা হয়েছে, প্রকল্পের অধীনে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণগ্রহীতাদের কাছ থেকে সর্বাধিক ৭ শতাংশ সুদ নিতে পারবে।

ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রকল্পের অধীনে বিতরণ করা মোট ঋণের ন্যূনতম ৭৫ শতাংশ কটেজ, মাইক্রো এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। সর্বাধিক ২৫ শতাংশ তারা মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে পারবে।

এছাড়া উৎপাদন ও সেবা খাতে কমপক্ষে ৭০ শতাংশ এবং ব্যবসায়িক খাতে সর্বোচ্চ ৩০ শতাংশ ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।

খেলাপি ঋণগ্রহীতারা এই প্রকল্পের আওতায় ঋণ পাবেন না।
 
Related Topics

টপ নিউজ

সিএমএসএমই ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • ৫,০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের, সর্বোচ্চ সুদ ৯ শতাংশ
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • সিএমএসএমই খাতের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে কৃষি ব্যাংক
  • বন্যাপীড়িত অঞ্চলে সিএমএসএমই, কৃষি খাতের ঋণ শোধে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা
  • চলতি বছরের প্রথম প্রান্তিকে সিএমএসএমই ঋণ বিতরণ কমেছে ১৯%

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net