Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
দিনাজপুরের আয়রন ওরের মজুদ নির্ধারণে ভারতীয় কোম্পানি ডিএমটি কনসাল্টিং লিমিটেডের সাথে চুক্তি   

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 July, 2022, 09:45 am
Last modified: 26 July, 2022, 10:04 am

Related News

  • সামান্যই কাজে লাগানো একটি কয়লাখনির ভবিষ্যৎ কি অনিশ্চয়তার পথে?
  • বড়পুকুরিয়ায় পুরোদমে কয়লা উত্তোলন শুরু
  • ৫২ শ্রমিক করোনায় আক্রান্ত, উৎপাদন বন্ধ দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে
  • অব্যবস্থাপনায় সম্ভাবনা হারাচ্ছে মধ্যপাড়া কঠিন শিলা খনি
  • বড়পুকুরিয়া খনির কয়লা লোপাট, ছয় সাবেক এমডিসহ ২২ জনের জামিন

দিনাজপুরের আয়রন ওরের মজুদ নির্ধারণে ভারতীয় কোম্পানি ডিএমটি কনসাল্টিং লিমিটেডের সাথে চুক্তি   

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের পক্ষে কোম্পানী সচিব উম্মে তাজমেরী সেলিনা আখতার এবং ডিএমটি কনসাল্টিং লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ভ্যাসিলিস রুবোস চুক্তিটি স্বাক্ষর করেন। 
টিবিএস রিপোর্ট
26 July, 2022, 09:45 am
Last modified: 26 July, 2022, 10:04 am

দিনাজপুরের হাকিমপুরে আয়রন ওরের (Ore) মজুদ নির্ধারণে ভারতীয় কোম্পানি ডিএমটি কনসাল্টিং লিমিটেডের সাথে চুক্তি করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)।

সোমবার বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) বোর্ড রুমে "প্রিলিমিনারী স্টাডি ফর ডেভেলপমেন্ট অব আলীহাট আয়রন ওর ডিপোজিট অ্যাট হাকিমপুর, দিনাজপুর, বাংলাদেশ" শীর্ষক এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের পক্ষে কোম্পানী সচিব উম্মে তাজমেরী সেলিনা আখতার এবং ডিএমটি কনসাল্টিং লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ভ্যাসিলিস রুবোস চুক্তিটি স্বাক্ষর করেন। 

চুক্তির আওতায় ৬ বর্গ কিলোমিটার এলাকায় একটি প্রিলিমিনারি স্টাডি করা হবে। স্টাডি প্রতিবেদনে আয়রন ওরের মজুদ যথেষ্ট প্রতীয়মান হলে পরবর্তীতে মাইনিং করার লক্ষ্যে বিস্তারিত ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে।

পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসয়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, ডিএমটি কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ভ্যাসিলিস রুবোস সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ২০১৯ সালে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় একটি লৌহ আকরিক সমৃদ্ধ শিলাখনির সন্ধান পায়। প্রাথমিকভাবে ৫.০ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ৬২৫ মিলিয়ন টন আয়রন ওর মজুদ রয়েছে মর্মে ধারণা করা হয়।

প্রাপ্ত আয়রন ওর সমৃদ্ধ শিলার গভীরতা ৪২৬ থেকে ৫৪৮ মিটার। লৌহ আকরিক সমৃদ্ধ শিলা স্তরে আয়রন ওরের পরিমাণ প্রায় ৫০ শতাংশ। এই শিলা স্তরসমূহের গড় পুরুত্ব ৬৮ মিটার। পরবর্তীতে আলিহাট আয়রন ওর ক্ষেত্রের ফিজিবিলিটি স্টাডি পরিচালনার দায়িত্ব বিসিএমসিএল-কে প্রদান করা হয়।

Related Topics

টপ নিউজ

আয়রন ওর / বড়পুকুরিয়া কয়লা খনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • সামান্যই কাজে লাগানো একটি কয়লাখনির ভবিষ্যৎ কি অনিশ্চয়তার পথে?
  • বড়পুকুরিয়ায় পুরোদমে কয়লা উত্তোলন শুরু
  • ৫২ শ্রমিক করোনায় আক্রান্ত, উৎপাদন বন্ধ দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে
  • অব্যবস্থাপনায় সম্ভাবনা হারাচ্ছে মধ্যপাড়া কঠিন শিলা খনি
  • বড়পুকুরিয়া খনির কয়লা লোপাট, ছয় সাবেক এমডিসহ ২২ জনের জামিন

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net