Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
ফার্মা খাতের সামনে পরবর্তী আরএমজি হওয়ার সম্ভাবনা রয়েছে: ডিসিসিআই সেমিনারে বক্তারা 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 July, 2022, 11:05 am
Last modified: 24 July, 2022, 12:23 pm

Related News

  • পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • আগস্টে রপ্তানি আয়ে ১৩.১৪% প্রবৃদ্ধি, প্রচলিত খাতের বাইরেও বেড়েছে
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • গ্যাস সংকট নিয়ে ক্রেতাদের উদ্বেগ আছে, তবে আপাতত বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ কমাচ্ছে না 

ফার্মা খাতের সামনে পরবর্তী আরএমজি হওয়ার সম্ভাবনা রয়েছে: ডিসিসিআই সেমিনারে বক্তারা 

আগামী পাঁচ বছর নাগাদ ওষুধ রপ্তানির পরিমাণ পাঁচ বিলিয়ন মার্কিন ডলার হওয়ার সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
টিবিএস রিপোর্ট
24 July, 2022, 11:05 am
Last modified: 24 July, 2022, 12:23 pm

বর্তমানে বার্ষিক দুইশ মিলিয়ন ডলারের নিচে ওষুধ রপ্তানি হলেও আগামী পাঁচ বছর নাগাদ এই রপ্তানির পরিমাণ পাঁচ বিলিয়ন মার্কিন ডলার হওয়ার সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার রাজধানীর মতিঝিলে ফার্মাসিউটিক্যালস খাত নিয়ে ডিসিসিআই ভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

"এক্সপোর্ট অফ ফার্মাসিউটিক্যাল সেক্টর আপ'ন এলডিসি গ্র্যাজুয়েশন: স্ট্র্যাটেজিস এন্ড ওয়ে ফরোয়ার্ড" শীর্ষক ওই সেমিনারে এ খাতের উদ্যোক্তা এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশের এ খাত কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে তা তুলে ধরার পাশাপাশি এ পরিস্থিতি থেকে উত্তরণে তাদের মতামত তুলে ধরেন। 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বিশেষ অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।

অর্থনীতিবিদরা মনে করছেন, ফার্মাসিউটিক্যালস খাতের সামনে আরেক তৈরি পোশাক (আরএমজি) খাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সালমান এফ রহমান ওষুধের রপ্তানি বাড়াতে সাধারণ ওষুধের বাইরে বায়োলজিক্যাল ওষুধ উৎপাদন ও রপ্তানিতে বেশি গুরুত্ব দিতে বলেন।

ট্রিপস (ট্রেড রিলেটেড অ্যাস্পেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস)- এর আওতায় ওষুধ উৎপাদনে পেটেন্ট মানার শর্ত ২০৩৩ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য শিথিল থাকলেও ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর থেকেই এই শর্তও মানতে হবে। 

ফলে বাংলাদেশের কোন ওষুধ উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে এই শর্ত মানতে হলে মূল কোম্পানির কাছ থেকে অর্থের বিনিময়ে পেটেন্ট ক্রয় করতে হবে। এর ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে।

আলোচনায় বক্তারা এখন থেকেই ওষুধের কাঁচামাল বা একটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্ট (এপিআই) দেশেই ব্যাপকভাবে তৈরির উপর গুরুত্ব দেন। এ লক্ষ্যে মুন্সিগঞ্জে এপিআই শিল্প পার্ক স্থাপন নিয়ে দেড় দশকের বেশি সময় ধরে আলোচনা হলেও এখনো তা কার্যকর হয়নি।

এদিকে ড. আহমদ কায়কাউস বলেন, সরকারের অংশীদার হিসেবে ইতোমধ্যে বেসরকারি খাত অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা প্রমাণ করেছে। 

এই খাতের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে বিভিন্ন অংশীদারের অংশগ্রহণে পরামর্শ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তিনি।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান তার মূল প্রবন্ধে উল্লেখ করেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস খাত প্রায় ৩.৫ বিলিয়ন ডলার সমমূল্যের অভ্যন্তরীণ চাহিদার ৯৭% পূরণ করে থাকে। 

তিনি বলেন, "২০২১-২২ অর্থবছরে ফার্মা পণ্যের রপ্তানি ছিল ১৮৮.৮ মিলিয়ন ডলারের। ২০২১ সালে ওষুধ রপ্তানির বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান ছিল ৬৭তম। তবে এপিআইয়ের ক্ষেত্রে বাংলাদেশ আমদানির উপর অনেক বেশি নির্ভরশীল।"

এদিকে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান তার সূচনা বক্তব্যে বলেন, এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি বাজারে বাংলাদেশ ৮%-১৫% পর্যন্ত উচ্চ শুল্ক ব্যবস্থার সম্মুখীন হবে যা ৫.৭৩ বিলিয়ন ডলারের ১৪.২৮% রপ্তানি আয় হ্রাস করতে পারে। 

Related Topics

টপ নিউজ

ফার্মাসিউটিক্যালস খাত / ডিসিসিআই / এলডিসি গ্র্যাজুয়েশন / আরএমজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • আগস্টে রপ্তানি আয়ে ১৩.১৪% প্রবৃদ্ধি, প্রচলিত খাতের বাইরেও বেড়েছে
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • গ্যাস সংকট নিয়ে ক্রেতাদের উদ্বেগ আছে, তবে আপাতত বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ কমাচ্ছে না 

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net