Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ঋণ পুনর্গঠন: সব ঋণগ্রহীতার জন্য সমান সুবিধা চায় এফবিসিসিআই

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 July, 2022, 10:30 am
Last modified: 22 July, 2022, 10:55 am

Related News

  • সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান
  • ৪৯ কোটি টাকার ঋণখেলাপি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঋণ পুনর্গঠন: সব ঋণগ্রহীতার জন্য সমান সুবিধা চায় এফবিসিসিআই

ক্ষুদ্র ঋণ খেলাপিদের ক্ষেত্রে ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ আট বছর বাড়ানোর দাবি জানিয়েছে এফবিসিসিআই
টিবিএস রিপোর্ট
22 July, 2022, 10:30 am
Last modified: 22 July, 2022, 10:55 am

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ঋণ পুনঃতফসিলিকরণ ও পুনর্গঠন নিয়ে সার্কুলারে ঋণগ্রহীতাদের যে ছাড় দেওয়া হয়েছে, তাতে সবার জন্য সমান সুবিধা চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সার্কুলারে বড় অঙ্কের ঋণগ্রহীতাদের জন্য অপেক্ষাকৃত ছোটেদের জন্য কম ছাড় দেওয়া হয়েছে। এফবিসিসিআই ছোট অঙ্কের ঋণগ্রহীতাদের জন্যও একই সুবিধা চেয়েছে।

ঋণ খেলাপিরা যাতে তাদের অ্যাকাউন্ট নিয়মিত রাখতে পারে, সে সুবিধার্থে ঋণ পরিশোধের সময়কাল প্রায় পাঁচ গুণ বাড়িয়ে এবং ডাউন পেমেন্ট চার গুণ কমিয়ে ঋণ পুনর্নির্ধারণ নীতি পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলার অনুসারে, ৫০০ কোটি টাকা বা তার বেশি ঋণের বড় খেলাপিরা এখন সর্বোচ্চ ২৯ বছরের জন্য চার বার পর্যন্ত পুনর্নির্ধারণ সুবিধাসহ ঋণ পরিশোধ করতে পারবেন।

তাদের ঋণ পুনর্নির্ধারণের জন্য ডাউন পেমেন্টে একটি মেগা ডিসকাউন্টও দেওয়া হবে।

এফবিসিসিআই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারকে পাঠানো এক চিঠিতে ক্ষুদ্র ঋণগ্রহীতাদেরও একই সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে।

একই সময়ে, ঋণ পুনর্নির্ধারণ এবং পুনর্গঠনের জন্য সর্বনিম্ন ডাউন পেমেন্ট হার সব ঋণগ্রহীতার জন্য ২.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

যদিও কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, টার্ম লোন ও ওয়ার্কিং ক্যাপিটেল ও ডিমান্ড লোনের ক্ষেত্রে প্রথম দুইবার পুনঃতফসিলীকরণের মেয়াদ হবে আট বছর। পরের দুইবার যথাক্রমে ৬ বছর ও ৫ বছর।

এর ডাউন পেমেন্ট রাখা হয়েছে ২.৫ থেকে সর্বোচ্চ ৫ শতাংশ।

কৃষি ও ক্ষুদ্র ঋণের খেলাপিদের জন্য ঋণ পরিশোধের মেয়াদ প্রথমবারের জন্য পুনঃনির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর নির্ধারণ করা হয়েছে, যা পরবর্তী সময়ে প্রতিবার আড়াই বছরে নেমে যাবে। এছাড়া, পুনর্নির্ধারণের মাধ্যমে ঋণ পরিশোধের জন্য তারা ১০.৫ বছর পর্যন্ত সময় পাবে, যেখানে বড় ঋণগ্রহীতারা পাবে ২৯ বছর।

এফবিসিসিআই ক্ষুদ্র ঋণ খেলাপিদের জন্য ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ আট বছর বাড়ানোর জন্য বলেছে।

এছাড়া সংগঠনটি চিঠিতে বলেছে, কোভিড পরিস্থিতি ও ইউক্রেন সংকট বিবেচনায় ঋণ শ্রেণীকরণ সুবিধা শর্ত সাপেক্ষে ডিসেম্বর ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে যে শর্ত দেয়া হয়েছে তা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত কঠিন হয়েছে যাচ্ছে।

"তাই আমরা বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানাচ্ছি, সিএমএসএমই ও কৃষি খাতের প্রদেয় কৃস্তির ১৫ শতাংশ ও বহৎ শিল্পখাতের ঋণের প্রদেয় কিস্তির ২৫ শতাংশ গ্রহণের," বলা হয় চিঠিতে।

এদিকে বৃহস্পতিবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তাদের কোনো দাবি-দাওয়া না থাকলেও এটি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।

 

Related Topics

টপ নিউজ

ঋণ খেলাপি / ঋণ পুনঃতফসিলীকরণ / ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধি / ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা / এফবিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান
  • ৪৯ কোটি টাকার ঋণখেলাপি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net