Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
খেলাপি ঋণ কমাতে পুনঃতফসিলের নীতি শিথিল হয়েছে, দাবি বাংলাদেশ ব্যাংকের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 July, 2022, 12:40 pm
Last modified: 20 July, 2022, 12:48 pm

Related News

  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণ কমাতে পুনঃতফসিলের নীতি শিথিল হয়েছে, দাবি বাংলাদেশ ব্যাংকের

গত সোমবার ঋণখেলাপিদের বড় ছাড় দিয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনায় ২.৫%-৫% ডাউনপেমেন্ট দিয়ে চারবার ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়। এতে করে একজন ঋণখেলাপী সর্বোচ্চ ২৯ বছর পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ পেতে পারেন।
টিবিএস রিপোর্ট
20 July, 2022, 12:40 pm
Last modified: 20 July, 2022, 12:48 pm

খেলাপি ঋণ পুনঃতফসিলের জন্য নীতি শিথিল করার সমালোচনার মুখে ঋণ পরিশোধের সময় বাড়ানো এবং পেমেন্ট কমানো দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে দেবে বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, "ঋণের প্রবাহ যাতে যথাযথ থাকে, অর্থনীতির উন্নতির সঙ্গে যেন ব্যাংকগুলোও ভূমিকা রাখতে পারে, সেজন্য বাংলাদেশ ব্যাংক চেষ্টা করে যাচ্ছে।"

"তারই ধারাবাহিকতায় ক্লাসিফাইড লোন নিয়ে সার্কুলারটি জারি করা হয়।"

গত সোমবার ঋণখেলাপিদের বড় ছাড় দিয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনায় ২.৫%-৫% ডাউনপেমেন্ট দিয়ে চারবার ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়। এতে করে একজন ঋণখেলাপী সর্বোচ্চ ২৯ বছর পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ পেতে পারেন।

এ নিয়ে অর্থনী‌তিবিদ ও খাত সং‌শ্লিষ্ট‌দের সমা‌লোচনার মু‌খে পড়ায় এর ব্যাখ্যা দিতে গতকাল জরুরি সংবাদ সম্মেলন ডাকে কেন্দ্রীয় ব্যাংক। 

"দেশের ও আন্তর্জাতিক প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে আমরা ক্লাসিফাইড লোন কম রাখার চেষ্টা করি। আমাদের দাতা সংস্থারা লোন ক্লাসিফিকেশনের ওপর গুরুত্ব দেন", বলেন সিরাজুল ইসলাম। 

ডাউন পেমেন্ট কম নির্ধারণ করে দেওয়ার ব্যাখ্যা হিসেবে তিনি বলেন, একটা প্রতিষ্ঠান ঋণ পুনঃতফসিল করতে চাইলে তাকে যদি ১৫% ডাউনপেমেন্ট দিতে হয়, তাহলে তার পক্ষে কঠিন হয়ে যায়। এজন্য এটি কমিয়ে দেওয়া হয়েছে। 

"তবে এই পেমেন্ট সবার ক্ষেত্রে সমান করা হয়নি। ঋণগ্রহীতার প্রকৃত আর্থিক অবস্থা ও নগদ প্রবাহ বিবেচনায় নিয়ে এটি করা হবে", বলেন তিনি। 

খেলাপীরা ২৯ বছর সুবিধা পাবে না দাবি করে তিনি বলেন, একজন খেলাপী একবার পুনঃতফসিল করে যদি আবারও খেলাপী হয়ে যায়, সে যে আবার পুনঃতফসিলের সুযোগ পাবে, এমন কিন্তু নয়। যদি কেউ ইচ্ছাকৃত খেলাপী হয়, তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার কথাও সার্কুলারে বলা আছে।

আগে খেলাপী ঋণ পুনঃতফসিল করতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠিয়ে দেওয়া হতো। নতুন সার্কুলার অনুযায়ী ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেবে তারা খেলাপি ঋণের ক্ষেত্রে কী করবে। আগে বিশেষ সুবিধার আওতায় ঋণ নিয়মিত করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন ছিল। সেই ক্ষমতা এখন পুরোটাই ব্যাঙ্কের হাতে।

"খেলাপী ঋণ পুনঃতফসিল করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্লায়েন্টদের চেনে, তারাই এ সিদ্ধান্ত নিতে পারে।"

সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে, এখন থেকে ব্যাংকের বোর্ড ঋণ শ্রেণিবিন্যাসের কাজ করবে।

"এতে জবাবদিহিতা বাড়বে, খেলাপি কমবে।" 

নতুন এই সার্কুলার বিশেষ কোনো গোষ্ঠীর চাপিয়ে দেওয়া কি না— এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, "কারও চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। এ সার্কুলারের পরে প্রভাবশালী ব্যবসায়ীরা নিয়মিত টাকা ফেরত দেবেন এবং খেলাপি ঋণ কমে আসবে। এখন থেকে ঋণ বিতরণকারী জুনিয়র কর্মকর্তাদেরও দায়ী করা হবে। সামগ্রিক অর্থনৈতিক স্বার্থে ব্যাংকের পর্ষদকে ক্ষমতা দেওয়া হয়েছে।"

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / ঋণ খেলাপি / ঋণ পুনঃতফসিলীকরণ / নীতি শিথিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net