Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
হিলির বাতাসে পচা পেঁয়াজের গন্ধ

অর্থনীতি

বিপুল সরকার সানি, দিনাজপুর 
21 September, 2020, 05:00 pm
Last modified: 21 September, 2020, 05:08 pm

Related News

  • ডলারের দর বাড়ায় ফরওয়ার্ড-বুকিং করা আমদানিকারকদের ডলারপ্রতি ১ টাকা পর্যন্ত লাভ
  • আমদানি ব্যয় বাড়ায় ১.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে চলতি হিসাবের ঘাটতি
  • বছরের পর বছর ধরে পণ্যজট গ্রাস করেছে চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ সক্ষমতা
  • আমদানি-রপ্তানির ব্যবধান বাড়ায় আইসিডিগুলোতে জমছে খালি কনটেইনারের স্তূপ, জায়গা সংকটে রপ্তানি পণ্য
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ

হিলির বাতাসে পচা পেঁয়াজের গন্ধ

দেশে আসা বস্তা থেকে পেঁয়াজ বের করে অনেকে ফ্যানের নিচে শুকাতে দিয়েছেন। আবার অনেকে বিক্রি করছেন নামমাত্র দামে। কারণ তাদের আশঙ্কা, দিন যত যাবে, পেঁয়াজ তত পচতে থাকবে।
বিপুল সরকার সানি, দিনাজপুর 
21 September, 2020, 05:00 pm
Last modified: 21 September, 2020, 05:08 pm
পচতে শুরু করেছে পেঁয়াজ। ছবি: টিবিএস

বাংলাদেশে পেঁয়াজ প্রবেশ করার জন্য ট্রাকে লোড করাই ছিল। কিন্তু হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেন ভারতের ব্যবসায়ীরা। অবশেষে পাঁচ দিন পর সেসব পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। 

কিন্তু ট্রাকে বোঝাই করে থাকায় অতিরিক্ত গরমে নষ্ট হয়ে গেছে প্রায় ৫০ লাখ টাকার পেঁয়াজ। সেসব পেঁয়াজ পচে, বস্তা দিয়ে পানি বের হচ্ছে; দূর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। শুধু দেশের এপারেই নয়, সীমান্তের ওপারে ২০০টি ট্রাকে বোঝাই থাকা পেঁয়াজেরও পচন ধরেছে।

অনেকে ফ্যান ছেড়ে পেঁয়াজ শুকাচ্ছেন। ছবি: টিবিএস

দেশে আসা বস্তা থেকে পেঁয়াজ বের করে অনেকে ফ্যানের নিচে শুকাতে দিয়েছেন। আবার অনেকে বিক্রি করছেন নামমাত্র দামে। কারণ তাদের আশঙ্কা, যত দিন যাবে, তত পেঁয়াজ পচতে থাকবে।

এদিকে, আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতা জানিয়েছেন, এখনো ভারতের ওপারে প্রায় ২০০টি ট্রাকে ছয় হাজার টন পেঁয়াজ রয়েছে। সেগুলোতেও পচন ধরেছে। এরইমধ্যে ট্রাকে লোড হওয়া সেসব পেঁয়াজ ওপারে গুদামজাত করা হচ্ছে। তবে তাদের আশঙ্কা, ভারতীয় কর্তৃপক্ষ রপ্তানি করতে চাইলে সেই পচা পেঁয়াজ দিয়ে না দেন!

দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার চারপাশে এখন শুধু পচা পেঁয়াজের গন্ধ। ব্যবসায়ীরা বলছেন, ঘোষণা ছাড়াই হঠাৎ রপ্তানি বন্ধ করায় লোকসানে পড়তে হয়েছে তাদের। যেসব পেঁয়াজ নষ্ট হয়েছে, সেগুলো ছাড়াও যেগুলো ভালো আছে, সেগুলোরও গুণগত মান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। 

ব্যবসায়ীরা জানিয়েছেন, যেসব পেঁয়াজ নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণ পাওয়া যাবে না। তবে ভবিষ্যতে যাতে করে এমন ঘটনা না ঘটে, সেজন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন তারা।
  
দেশের যেসব বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়, তার মধ্যে অন্যতম দিনাজপুরের হিলি স্থলবন্দর। প্রতি বছর এই বন্দর দিয়ে প্রায় দুই লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়। 

হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেয় ভারত। ভারত থেকে আসা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই লাফিয়ে বাড়ে পেঁয়াজের দাম।

হিলি স্থলবন্দরে আসা পেঁয়াজে পচন ধরায় ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা। ছবি: টিবিএস

বন্দর এলাকাতেই পাইকারি পেঁয়াজের মূল্য দ্বিগুণ হয়ে যায়। ৩৫ থেকে ৪০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হতে শুরু করে ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে। আর খুচরা বাজারে বিক্রি হয় ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। 

ভারতীয়ের পাশাপাশি দেশি জাতের পেঁয়াজেরও দাম বৃদ্ধি পায়। এগুলো বিক্রি হয় ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। 

এদিকে যোগাযোগের পর গত শুক্রবার রাতে ভারত সরকার পেঁয়াজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়া ট্রাকগুলো ছেড়ে দেওয়ার অনুমতি দেয়। সেই অনুযায়ী পাঁচ দিন পর শনিবার বিকেলে ১১টি ট্রাকে করে ২৪৫ টন পেঁয়াজ আমদানি করা হয়।

ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানির জন্য ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এলসি খোলা হয়েছে প্রায় ১০ হাজার টনের। যার পরিমাণ প্রায় আড়াইশ ট্রাক। এসব এলসির বিপরীতে পেঁয়াজ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। 

সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর সহকারী মাহবুব আলম বলেন, 'কয়েকদিন ধরে ট্রাকে লোড করা থাকায় বেশিরভাগ পেঁয়াজের গুণগত মান নষ্ট হয়েছে।' 

হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন বলেন, 'এখন পর্যন্ত সীমান্তের ওপারে প্রায় ২০০ ট্রাক পেঁয়াজ আটকা পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সবগুলো ট্রাক দেশে প্রবেশ করতে দফায় দফায় ওপারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হচ্ছে।'

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আনা বস্তাভর্তি পেঁয়াজ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট হারুন-উর রশিদ বলেন, 'ভারতের ওপারে প্রায় ২০০টি পেঁয়াজ বোঝাই ট্রাক আটকে রয়েছে। তবে গতকাল (রোববার) থেকে সেসব ট্রাকের পেঁয়াজ ট্রাক থেকে নামিয়ে গুদামজাত করা হচ্ছে। সেসব পেঁয়াজেও পচন ধরেছে বলে জানতে পেরেছি। এরমধ্যে যদি রপ্তানির অনুমতি দেয় ভারত, তাহলে আমাদের সেসব পেঁয়াজই নিতে হবে।'

'ভারত থেকে আমদানি করতে ১০ হাজার টন পেঁয়াজের এলসি করা আছে। এখন বেশিরভাগ পেঁয়াজেই পচন ধরেছে বলে জানতে পেরেছি। যদি পচা পেঁয়াজ দেওয়া হয়, তাহলে আমাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হবে', যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ আমদানি / আমদানি-রপ্তানি / হিলি স্থলবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • ডলারের দর বাড়ায় ফরওয়ার্ড-বুকিং করা আমদানিকারকদের ডলারপ্রতি ১ টাকা পর্যন্ত লাভ
  • আমদানি ব্যয় বাড়ায় ১.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে চলতি হিসাবের ঘাটতি
  • বছরের পর বছর ধরে পণ্যজট গ্রাস করেছে চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ সক্ষমতা
  • আমদানি-রপ্তানির ব্যবধান বাড়ায় আইসিডিগুলোতে জমছে খালি কনটেইনারের স্তূপ, জায়গা সংকটে রপ্তানি পণ্য
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net