Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
সেপ্টেম্বরে সঞ্চয়পত্র বিক্রি কমেছে ২২ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 November, 2021, 11:10 pm
Last modified: 03 November, 2021, 11:47 am

Related News

  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার
  • সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
  • সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ: সন্দেহভাজন ৩ ব্যাংক হিসাব, ৩ কর্মকর্তার কম্পিউটার জব্দ
  • কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ

সেপ্টেম্বরে সঞ্চয়পত্র বিক্রি কমেছে ২২ শতাংশ

অর্থবছরের আগস্টে নিট বিক্রির পরিমাণ ছিল ৩ হাজার ৬২৯ কোটি টাকা। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮২৫ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
02 November, 2021, 11:10 pm
Last modified: 03 November, 2021, 11:47 am

জাতীয় সঞ্চয়পত্রের স্কিমগুলোর উপর সম্প্রতি মুনাফার হার কমানোয় এর প্রভাব পড়েছে সঞ্চয়পত্রের বিক্রিতে। চলতি অর্থবছরের সেপ্টেম্বরে নিট সঞ্চয়পত্রের বিক্রি কমেছে প্রায় ২২ দশমিক ১৫ শতাংশ।

অর্থবছরের আগস্টে নিট বিক্রির পরিমাণ ছিল ৩ হাজার ৬২৯ কোটি টাকা। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮২৫ কোটি টাকা। যদিও অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের তুলনায় আগস্টে নিট বিক্রির পরিমাণ বেড়েছিল ৭২ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের জন্য সরকার সঞ্চয়পত্র নিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩২ হাজার কোটি টাকা। এরমধ্যে প্রথম তিন মাসে বিক্রি করেছে ৮ হাজার ৫৫৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ২৬.৭৪ শতাংশ।

গত আগস্টে সরকার ব্যাংকের আমানতের সর্বনিম্ন সুদহার সাড়ে ৫ শতাংশ বেধে দিয়েছে। এর আগে ব্যাংকে আমানতের সুদহার ছিল ২ থেকে ৪ শতাংশ। কোনো কোনো ব্যাংকে তার চেয়েও কম। এমন পরিস্থিতিতে বেশি মুনাফার আশায় 'নিরাপদ' বিনিয়োগ হিসাবে সঞ্চয়পত্র কিনছেন সাধারণ মানুষ। কারণ ব্যাংকের চেয়ে প্রায় কয়েকগুণ বেশি মুনাফা পাওয়া যাচ্ছে সঞ্চয়পত্র থেকে।

এদিকে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফা কমিয়ে এনেছে সরকার। তবে ১৫ লাখ টাকার কম বিনিয়োগের মুনাফা একই থাকছে।

বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ ছাড়াও সঞ্চয়পত্র থেকে ঋণ করে থাকে সরকার। তবে সামাজিক সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে সঞ্চয়পত্রে তুলনামূলক বেশি মুনাফা দেয় সরকার। প্রতি মাসের বিক্রি থেকে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল পরিশোধের পর নিট ঋণ হিসাব হয়। এই অর্থ সরকার রাষ্ট্রীয় কর্মসূচি বাস্তবায়নে কাজে লাগায়।

সাধারণত বাজেট ঘাটতি পূরণে সরকার বিদেশি ও অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়ে থাকে। চলতি অর্থবছরে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে সরকার ঋণ নেবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। আর জাতীয় সঞ্চয়পত্র থেকে ঋণ নেবে ৩২ হাজার কোটি টাকা। অন্যান্য খাত থেকে নেওয়া হবে ৫ হাজার ১ কোটি টাকা।

বিদায়ী অর্থবছরে (২০২০-২১) সরকার আগের অর্থবছরের চেয়ে তিন গুণ বেশি ঋণ নিয়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে সরকার সঞ্চয়পত্র থেকে নিট প্রায় ৪২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা আগের অর্থবছরে ছিল ১৪ হাজার ৪২৮ কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

সঞ্চয়পত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার
  • সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
  • সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ: সন্দেহভাজন ৩ ব্যাংক হিসাব, ৩ কর্মকর্তার কম্পিউটার জব্দ
  • কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net