Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
লকডাউন ঘোষণায় দাম বাড়লো নিত্যপণ্যের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 April, 2021, 10:05 am
Last modified: 04 April, 2021, 10:09 am

Related News

  • দাম বেড়েছে চাল, মুরগি ও ডিমের
  • ঘোষণার ২২ দিন পরও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম-সবজি
  • ঈদের আগে বাজার চড়া, মুরগি-গরুর মাংসের দাম কেজিতে বাড়লো ৫০ টাকা
  • মূল্যস্ফীতির চাপ সামলাতে কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ইনক্রিমেন্ট দেওয়া জরুরি: সিপিডি
  • আমদানি কমছে নিত্যপণ্যের, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ডলার ইস্যুতে আলোচনায় যাবে বাণিজ্য মন্ত্রণালয়  

লকডাউন ঘোষণায় দাম বাড়লো নিত্যপণ্যের

পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে অন্তত ৫-১০ টাকা। সয়াবিন তেল ১২০-১২২ টাকার জায়গায় কোন কোন দোকানি ১৩০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছে। এছাড়া আদা রসুনসহ বিভিন্ন পণ্য কেজিতে ১০-১৫ টাকা করে বাড়তি দামে বিক্রি হচ্ছে।  
টিবিএস রিপোর্ট
04 April, 2021, 10:05 am
Last modified: 04 April, 2021, 10:09 am
ফাইল ছবি-সৈকত ভদ্র/টিবিএস

গতকাল লকডাউনের ঘোষণা শুনেই সাধারণ মানুষ বেশি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাড়তি কেনাকাটা শুরু করে দেয়। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরাও পণ্যের দাম বাড়াতে শুরু করে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, শনিবার বিকেলের মধ্যেই পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে অন্তত ৫-১০ টাকা।   

রাজধানীর পাইকারিবাজার হিসেবে পরিচিত কারওয়ানবাজার ও রামপুরা, বাড্ডা, মগবাজারসহ কিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজের দাম ৩০-৩৫ টাকা থেকে বেড়ে এখন ৩৫-৪০ টাকা বিক্রি হচ্ছে। 

মগবাজারের এক খুচরা বিক্রেতা শফিকুল ইসলাম কারওয়ানবাজার থেকে পেঁয়াজ কিনে ফেরার পথে টিবিএসকে জানান, সকালে তার মুদি দোকানে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন। কিন্তু সন্ধ্যায় পাইকারী বাজার থেকে ৩২ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হয়েছে। যা তিনি ৩৮-৪০ টাকা দরে বিক্রি করবেন বলে জানান।   

এ বিষয়ে জানতে চাইলে পাইকারী বিক্রেতা আশরাফুল টিবিএসকে বলেন, 'পাবনা ও ফরিদপুরের পাইকাররা পেঁয়াজের সরবরাহ কমিয়ে দিয়েছে। দামও বাড়িয়েছে। এজন্য আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে'।

কয়েকদিন ধরেই দেশে করোনার সংক্রমণ বাড়ছিল। এ অবস্থায় শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল সোমবার থেকে সারাদেশে লকডাউন কার্যকর করা হবে বলে জানান। এই আতঙ্কে বাজারগুলোতে ক্রেতাদের ভীড় লক্ষ করা গেছে। 

রামপুরার একটি সুপারশপে গিয়ে দেখা যায়, কিছু ক্রেতা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, টিস্যুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত পরিমাণে কিনে নিয়ে যাচ্ছেন।  পণ্য কিনতে ক্রেতাদের মধ্যে এক ধরনের তাড়াহুড়োও লক্ষ্য করা গেছে।   

ক্রেতাদের একজন আল আমিন বলেন, 'রোজার আগে এমনিতেই বেশি বাজার করতে হয়। যেহেতু লকডাউন আসছে তাই বাজারটা আগেভাগেই করছি'। 

কারওয়ানবাজারে এক ক্রেতা বস্তায় ভরে নিত্যপণ্যের বাজার নিয়ে ফিরছিলেন। আবুল কালাম নামের এই বেসরকারী চাকরিজীবির কাছে জানতে চাইলে তিনি বলেন, 'লকডাউনে বাজার এড়িয়ে চলতেই একটু বেশি করে কেনাকাটা করেছি।'

ক্রেতাদের বাড়তি কেনাকাটার সুযোগ নিয়ে খুচরা বিক্রেতারা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। বোতলজাত সয়াবিনের দাম বাড়াতে না পারলেও খোলা সয়াবিন বাড়তি দামে বিক্রি করতে দেখা গেছে। প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১২০-১২২ টাকার জায়গায় কোন কোন দোকানি ১৩০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছে। এছাড়া আদা রসুনসহ বিভিন্ন পণ্য কেজিতে ১০-১৫ টাকা করে বাড়তি দামে বিক্রি হচ্ছে।

হ্যান্ডস্যানিটাইজারের দাম নির্দিষ্ট থাকায় বাড়তি দাম নিতে না পারলেও রাস্তায় বিক্রি হওয়া সার্জিক্যাল মাস্ক বাড়তি দামে বিক্রি করতে দেখা গেছে। আগে যেখানে ৪-৫টি মাস্ক ১০ টাকায় বিক্রি হত, এখন সেখানে দুটি মাস্ক ১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। 
 
 

Related Topics

টপ নিউজ

লক ডাউন / নিত্যপণ্যের মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • দাম বেড়েছে চাল, মুরগি ও ডিমের
  • ঘোষণার ২২ দিন পরও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম-সবজি
  • ঈদের আগে বাজার চড়া, মুরগি-গরুর মাংসের দাম কেজিতে বাড়লো ৫০ টাকা
  • মূল্যস্ফীতির চাপ সামলাতে কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ইনক্রিমেন্ট দেওয়া জরুরি: সিপিডি
  • আমদানি কমছে নিত্যপণ্যের, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ডলার ইস্যুতে আলোচনায় যাবে বাণিজ্য মন্ত্রণালয়  

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net