Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
লকডাউনের প্রভাবে খাগড়াছড়িতে বাগানেই পচে যাচ্ছে আনারস 

অর্থনীতি

দিদারুল আলম রাজু
14 April, 2021, 10:40 am
Last modified: 14 April, 2021, 10:46 am

Related News

  • প্রধানমন্ত্রীর জন্য ৫০০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
  • টাঙ্গাইলে ফিলিপাইনের এমডি-২ জাতের আনারস চাষ, রপ্তানির আশায় কৃষকরা
  • করোনাকালে প্রতি পাঁচ জনে একজনের সম্পর্কে ভাঙন ধরেছে, বলছে নতুন গবেষণা 
  • ক্রমাগত লকডাউনে নিম্ন আয়ের মানুষের তিন বেলার আহারে টান
  • বরাবরের মতোই লকডাউনের ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষ

লকডাউনের প্রভাবে খাগড়াছড়িতে বাগানেই পচে যাচ্ছে আনারস 

ক্রেতারা বাজারে আসতে না পারায় বিক্রি হচ্ছে না আনারস। যে আনারস প্রতি পিস বিক্রি হতো ২০ থেকে ৩০ টাকা, তা এখন বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকায়।
দিদারুল আলম রাজু
14 April, 2021, 10:40 am
Last modified: 14 April, 2021, 10:46 am
ছবি-টিবিএস

কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার আনারস চাষী ও ব্যবসায়ীরা। আনারস বাজারজাত করার মৌসুম এখন, অথচ লকডাউনের কারণে তা সম্ভব হচ্ছে না। ফলে লাভের পরিবর্তে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। বাগানেই পচে যাচ্ছে এখানকার উৎপাদিত আনারস। সীমিত হারে যতটুকু বিক্রি হচ্ছে, সেটিও নিতান্ত পানির দরে৷ মৌসুমী ফল বাজারজাতকরণে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরী বলে মনে করছে কৃষি বিভাগ। 

খাগড়াছড়িতে উৎপাদিত আনারস স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। তবে এই মৌসুমে এর ভিন্ন চিত্র। করোনার প্রভাবে বন্ধ রয়েছে হাটবাজার ও পণ্য পরিবহন। ক্রেতারা বাজারে আসতে না পারায় বিক্রি হচ্ছে না আনারস। এতে চাষীদের পাশাপাশি লোকসান গুনছেন ব্যবসায়ীরাও। 

খাগড়াছড়ি জেলার সকল উপজেলাতেই কম-বেশী আনারসের আবাদ হয়। এ বছরে জেলায় ১২১৮ হেক্টর পাহাড়ি টিলা ভূমিতে আনারসের আবাদ হয়েছে৷ চলতি মৌসুমে আনারস উৎপাদন হয়েছে ২৬ হাজার মেট্রিক টনের চেয়েও বেশী। এ বছর আনারসের ফলন হয়েছে বেশী, তবে বৃষ্টিপাত কম হওয়ায় আনারসের উৎপাদন আশানুরূপ হয়নি৷ একদিকে উৎপাদন হ্রাস, অন্যদিকে কোভিড-১৯ এর প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিবছরই চাষীদের কাছ থেকে আগাম আনারস ক্রয় করেন ব্যবসায়ীরা, এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে চাষীদের চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।

লকডাউন ঘোষণার পরপরই আনারসের বাজারে ধস নেমেছে। ব্যবসায়ীরা জানান, ইতিমধ্যে বাজারে আনারসের দাম একেবারেই কমে গেছে। যে আনারস প্রতি পিস বিক্রি হতো ২০ থেকে ৩০ টাকা, তা এখন বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকায়।

গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার আনারস ব্যবসায়ী তোফায়েল হোসেন এই মৌসুমে ২৫ লাখ টাকায় চারটি বাগানের প্রায় ২ লাখ পিস আনারস অগ্রিম কিনেছিলেন। এর মধ্য থেকে মাত্র ১ লাখ পিস আনারস বিক্রি করতে পেরেছেন। লকডাউনের কারণে বাকী আনারসগুলো বাগানেই নষ্ট হচ্ছে। মাঝে মধ্যে সামান্য কিছু বিক্রি হলেও উপযুক্ত দর পাচ্ছেন না। 

মানিকছড়ি উপজেলার হাতিমুড়া এলাকার আনারস ব্যবসায়ী রুহুল আমিন বলেন, 'আনারস বাগানের মালিকের কাছ থেকে ৯৬ লাখ টাকার চুক্তিমূল্যে প্রায় ৮ লাখ পিস আনারস ক্রয় করেছিলাম। এখন পর্যন্ত মাত্র ৩ লাখ পিস আনারস বিক্রি করতে পেরেছি। তাতেও ইতিমধ্যে প্রায় ৮ লাখ টাকা লোকসান হয়েছে৷ বর্তমানে বাগানের আনারসগুলোতে পচন ধরেছে। সবমিলিয়ে অন্তত ৪০ লাখ লোকসান হতে পারে এই মৌসুমে।'

গুইমারা উপজেলার আনারস ব্যবসায়ী জসিম উদ্দিন ও জাকির আকন ১৩ লাখ পিস আনারস আগাম কিনেছিলেন। এরা উভয়েই লোকসানে পড়বেন এই মৌসুমে। সবমিলিয়ে পুরো জেলায় আনারস ব্যবসায়ীরা অন্তত ৫০ কোটি টাকার লোকসানে পড়বেন বলে ধারণা করা হচ্ছে৷ 

রামগড় উপজেলার ব্যবসায়ী সুরুজ মিয়া বলেন, 'লাভের আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আনারস বাগান কিনেছিলাম। কিন্তু ব্যাংকের ঋণ কীভাবে পরিশোধ করবো?'

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মর্তুজা আলী বলেন, 'এখন ফলের ভরা মৌসুম। পার্বত্য অঞ্চলের বাগানগুলো বর্তমানে মৌসুমী ফলে ভরপুর৷ তবে লকডাউনের কারণে সেসব ফল বাগানেই পচে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে চাষী ও ব্যবসায়ীরা ব্যাপক লোকসানে পড়বেন। ভবিষ্যতে তারা বাগান সৃজন ও ব্যবসায় আগ্রহ হারাবে।' 

তবে মৌসুমী ফল বাজারজাতকরণের জন্য অতি শীঘ্রই সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে, যোগ করেন তিনি।
 
 

Related Topics

টপ নিউজ

আনারস / লকডাউনের প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • প্রধানমন্ত্রীর জন্য ৫০০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
  • টাঙ্গাইলে ফিলিপাইনের এমডি-২ জাতের আনারস চাষ, রপ্তানির আশায় কৃষকরা
  • করোনাকালে প্রতি পাঁচ জনে একজনের সম্পর্কে ভাঙন ধরেছে, বলছে নতুন গবেষণা 
  • ক্রমাগত লকডাউনে নিম্ন আয়ের মানুষের তিন বেলার আহারে টান
  • বরাবরের মতোই লকডাউনের ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষ

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net