Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
মধ্যরাতে আলেশা মার্টের বিজ্ঞাপন প্রত্যাহারে বাধ্য করলো বাণিজ্য মন্ত্রণালয়

অর্থনীতি

আবুল কাশেম
17 August, 2021, 01:35 am
Last modified: 17 August, 2021, 12:20 pm

Related News

  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড
  • চেক প্রতারণা মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৬ মাসের কারাদণ্ড 
  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার
  • পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আলেশা মার্টের গ্রাহকরা
  • টাকা ফেরত পেতে ৭ দিনের আল্টিমেটাম দিলো আলেশা মার্টের গ্রাহকরা

মধ্যরাতে আলেশা মার্টের বিজ্ঞাপন প্রত্যাহারে বাধ্য করলো বাণিজ্য মন্ত্রণালয়

আলেশা মার্ট রাত ১২টায় তাদের ফেসবুক পেইজে এই অফার দেওয়ার পরপরই বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান মো. হাফিজুর রহমানের নজরে আসে।
আবুল কাশেম
17 August, 2021, 01:35 am
Last modified: 17 August, 2021, 12:20 pm

ই-কমার্স নীতিমালা লঙ্ঘন করে ক্রেতাদের কাছ থেকে নিজস্ব ব্যাংক একাউন্টে টাকা জমা নিয়ে ৩৩% ডিসকাউন্টে ৪৫ দিন পর বাইক ডেলিভারির অফার দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের চাপে তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে ই-কমার্স প্লাটফর্ম আলেশা মার্ট ডট কম।  

এসক্রো সার্ভিস বাইপাস করে ক্রেতাদের কাছ থেকে সরাসরি টাকা আদায়ের জন্য গত ১৫ আগস্ট মধ্যরাতে আলেশা মার্ট ডটকমের ফেসবুক পেইজে ৩৩% ডিসকাউন্ট অফার দিয়ে কোম্পানিটির ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখার ব্যাংক একাউন্টে ক্রেতাদের টাকা জমা দিতে বলা হয়।

ক্রেতা সম্পূর্ণ মূল্য পরিশোধ করার ৪৫ কার্যদিবস পর তা সরবরাহ করা হবে বলে ঘোষণা দেয় আলেশা মার্ট। তবে এই ৪৫ দিন হিসাব করা হবে লকডাউন বা সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক কার্যক্রম বন্ধের দিন থেকেই। 

আলেশা মার্ট রাত ১২টায় তাদের ফেসবুক পেইজে এই অফার দেওয়ার পরপরই বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান মো. হাফিজুর রহমানের নজরে আসে। 

তিনি তাৎক্ষণিক আলেশা মার্টের মালিকপক্ষকে ফোন করে সরকার ঘোষিত নীতিমালা লঙ্ঘন করে এ ধরণের অফার দেওয়ার কারণ জানতে চান এবং তাৎক্ষণিকভাবে ফেইসবুক পেইজ থেকে অফারটি প্রত্যাহার করার জন্য চাপ দেন। তার প্রেক্ষিতে রাতেই অফারটি প্রত্যাহার করে নেয় আলিশা মার্ট। 

মো. হাফিজুর রহমান দ্য বিজনেস র্স্ট্যান্ডার্ডকে বলেন, 'নীতিমালা লঙ্ঘন করে আলেশা মার্টের দেওয়া বিজ্ঞাপন রাত ১২টার দিকে আমার নজরে আসা মাত্রই আমি কোম্পানির শীর্ষ পর্যায়কে এটি তুলে নিতে চাপ দিই এবং নীতিমালা লঙ্ঘনের কারণ জানতে চাই।'

'তখন তারা আমাকে জানায় যে, ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া ছাড়া ব্যবসা পরিচালনা করা কঠিন হচ্ছে। পেমেন্ট গেটওয়েগুলো টাকা ছাড় করছে না।'

'আমি তখন সাফ জানিয়ে দেই যে, ব্যবসা পরিচালনা সম্ভব না হলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। কোনমতেই সরকার ঘোষিত নীতিমালা লঙ্ঘন করা যাবে না। আর পেমেন্ট গেটওয়ে বা ব্যাংকের সঙ্গে কোন লেনদেনে সমস্যা হলে তা বাংলাদেশ ব্যাংককে জানানোর পরামর্শ দেই। তার কিছুক্ষণ পরেই অফারটি প্রত্যাহার করা হয়েছে বলে আলিশা মার্ট থেকে আমাকে জানানো হয় '- জানান তিনি।
   
গত মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নীতিমালায় বলা হয়েছে, একই শহরের ভেতরে অগ্রিম মূল্য নেওয়ার ৫ দিনের মধ্যে এবং ভিন্ন শহরের ক্ষেত্রে ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দিতে হবে। 

আর বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছে, ক্রেতাদের দেওয়া অগ্রিম মূল্য পেমেন্ট গেটওয়েগুলো আটকে রাখবে। ই-কমার্স কোম্পানি পণ্য ডেলিভারি দেওয়ার পর তা ডকুমেন্ট গেটওয়ে কোম্পানিগুলোর কাছে জমা দেওয়ার পর তা ই-কমার্স কোম্পানির একাউন্টে স্থানান্তর হবে। 

পেমেন্ট গেটওয়ে বাইপাস করে বিপুল পরিমাণ ডিসকাউন্টের লোভ দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম মূল্য আদায় করতে আলেশা মার্টসহ বিভিন্ন কোম্পানি সরাসরি কোম্পানির ব্যাংক একাউন্টে টাকা জমা দেওয়ার আহ্বান জানাচ্ছে, যা নীতিমালার লঙ্ঘন।

Related Topics

টপ নিউজ

আলেশা মার্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড
  • চেক প্রতারণা মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৬ মাসের কারাদণ্ড 
  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার
  • পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আলেশা মার্টের গ্রাহকরা
  • টাকা ফেরত পেতে ৭ দিনের আল্টিমেটাম দিলো আলেশা মার্টের গ্রাহকরা

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net