Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
পাঁচ মাসে কৃষিঋণ বিতরণ বেড়েছে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 December, 2020, 03:55 pm
Last modified: 25 December, 2020, 03:57 pm

Related News

  • গ্রামীণ ঋণে এনজিওর প্রাধান্য বাড়ছে, কমছে কৃষি খাতের অংশ
  • কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
  • এপ্রিল-মার্চ থেকে নতুন অর্থবছর বাস্তবায়নে ৫ সদস্যের কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, প্রকৃত কৃষকের কাছে পৌঁছানোর নির্দেশ

পাঁচ মাসে কৃষিঋণ বিতরণ বেড়েছে

কৃষি ঋণ বিতরণের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় বাড়লেও লক্ষ্যমাত্রার তুলনায় খানিকটা পিছিয়ে আছে।
টিবিএস রিপোর্ট
25 December, 2020, 03:55 pm
Last modified: 25 December, 2020, 03:57 pm
বাংলাদেশি কৃষক। ছবি: রয়টার্স

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) কৃষি ঋণ বিতরণের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় বাড়লেও লক্ষ্যমাত্রার তুলনায় খানিকটা পিছিয়ে আছে। পাঁচ মাসে লক্ষ্যমাত্রার এক তৃতীয়াংশের মতো কৃষি ঋণ বিতরণ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

চলতি অর্থবছরে কৃষি ঋণের বিতরণ লক্ষ্যমাত্রা ২৬,২৯২ কোটি টাকা। জুলাই-নভেম্বর পর্যন্ত সময়ে বিতরণ হয়েছে ৮,৯৩৫ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৩৩.৯৮ শতাংশ। আগের অর্থবছরে ৫ মাসে লক্ষ্যমাত্রার ৩৪.৪২ শতাংশ ঋণ বিতরণ হয়েছিল। 

জুলাই-নভেম্বরে বিতরণ করা কৃষিঋণের মধ্যে শস্যখাতে ৪,৭৭২ কোটি টাকা, সেচযন্ত্র কেনায় ৮৮ কোটি টাকা, প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতে ১,৩৪৭ কোটি টাকা এবং মৎসখাতে ৯৭৯ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন চলমান থাকায় গেল বছরের তুলনায় জুলাই-নভেম্বরে ঋণ বিতরণ বেড়েছে। অন্যদিকে বন্যায় কৃষি উৎপাদন এবং কোভিডের কারণে কৃষি পণ্য সরবরাহ, মজুদ, প্রক্রিয়াজতকরণ ব্যহত হওয়ায় গেল বছরের তুলনায় লক্ষ্যমাত্রার চেয়ে কৃষি ঋণ বিতরণ হার কিছুটা কম।

তবে বন্যা পরবর্তী জমির উর্বরতা বৃদ্ধি, কৃষি পণ্যের সরবরাহ ঘাটতি থাকায় বাড়তি দাম পাওয়া এবং কৃষি উৎপাদনে কোভিডের প্রভাব না থাকায় আগামী দিনগুলোতে কৃষক উৎপাদন বাড়াতে উৎসাহী হবেন। এতে ঋণের চাহিদাও বাড়বে বলে মনে করেন গোলাম মোয়াজ্জেম।  

কৃষি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার প্রায় এক তৃতীয়াংশ বিতরণ করবে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। চলতি অর্থবছরে ব্যাংক দুটো ৭,৮৫০ কোটি  টাকা বিতরণ করবে। জুলাই-নভেম্বর পর্যন্ত তারা বিতরণ করতে পেরেছে মাত্র ২,৯২১ কোটি টাকা, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৩৭ শতাংশ।

নভেম্বর পর্যন্ত ব্যাংক দুটির ঋণ আদায় হার আগের বছরের তুলনায় বেড়েছে ২২.৫ ভাগ।

Related Topics

টপ নিউজ

কৃষিঋণ / অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • গ্রামীণ ঋণে এনজিওর প্রাধান্য বাড়ছে, কমছে কৃষি খাতের অংশ
  • কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
  • এপ্রিল-মার্চ থেকে নতুন অর্থবছর বাস্তবায়নে ৫ সদস্যের কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, প্রকৃত কৃষকের কাছে পৌঁছানোর নির্দেশ

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net