Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় পূর্ব ভারতের ৫ কোটি মানুষ: বাণিজ্য মন্ত্রী

অর্থনীতি

ইউএনবি
28 October, 2019, 09:45 am
Last modified: 28 October, 2019, 09:59 am

Related News

  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় পূর্ব ভারতের ৫ কোটি মানুষ: বাণিজ্য মন্ত্রী

'তাদের এখন এক হাজার ২০০ কিলোমিটার যেতে হয় কলকাতা বন্দর যেতে। চট্টগ্রাম বন্দর হলে অর্ধেক পথে দাঁড়াবে'...
ইউএনবি
28 October, 2019, 09:45 am
Last modified: 28 October, 2019, 09:59 am
মেলা উদ্বোধন করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি/ ছবি: ইউএনবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি রোববার (২৭ অক্টোবর) বলেছেন, চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় পূর্ব ভারতের ৫ কোটি মানুষ।

তিনি বলেন, "এটা করা গেলে অনেকের কর্মসংস্থান হবে। আমাদের চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়বে। তাদের এখন এক হাজার ২০০ কিলোমিটার যেতে হয় কলকাতা বন্দর যেতে। চট্টগ্রাম বন্দর হলে অর্ধেক পথে দাঁড়াবে।"

চট্টগ্রামের কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে মাসব্যাপী ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী এক মাসের আগে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই। তবে সপ্তাহ খানেকের মধ্যে মিশর থেকে পেঁয়াজ আসলে কেজি প্রতি সত্তর থেকে আশি টাকায় পেঁয়াজ পাওয়া যাবে।’

"পেঁয়াজের দাম বৃদ্ধি আমাদের জন্য একটা শিক্ষা। আগামীতে যাতে এ রকম না হয় সেই ব্যবস্থা করতে হবে। আমরা এখন খাদ্যে সারপ্লাস করছি। পেঁয়াজ নিজেরা উৎপাদন করতে পারলে ভবিষ্যতে এই সংকট মোকাবিলা করা যাবে। আশাকরি, আগামী বছর অবস্থার উন্নতি হবে", যোগ করে তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, "আমরা ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে চাই তা না, বরং আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে চাই। আমাদের সব চেষ্টা হলো আগামীতে যেন নিজেরাই এসব জিনিস উৎপাদন করতে পারি।"

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিএমসিসিআইয়ের পরিচালক ও মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া, সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী ও আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান ও ব্যবসায়ী প্রতিনিধি, করপোরেট প্রতিনিধি ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মাসব্যাপী এই মেলায় ২৪০টি দোকান, চারটি প্যাভিলিয়ন, বাচ্চাদের জন্য কিডস জোন ও খাবারের দোকান রয়েছে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / বাণিজ্যমন্ত্রী / বাণিজ্য মেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net