Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
চট্টগ্রামে কৃষি ব্যাংকের সন্দেহজনক সুদ মওকুফ  

অর্থনীতি

ওমর ফারুক
09 May, 2021, 01:10 pm
Last modified: 09 May, 2021, 01:16 pm

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • সুদ নেই, ফি-ও নেই: শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক
  • সিএমএসএমই খাতের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে কৃষি ব্যাংক
  • রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো ঋণের ৬,০০০ কোটি টাকা সুদ মওকুফ চায়

চট্টগ্রামে কৃষি ব্যাংকের সন্দেহজনক সুদ মওকুফ  

ঋণ মঞ্জুরীর শর্তে ভবনসহ ৪১ কোটি ৩৩ লাখ টাকার জমি বন্ধক দেয়ার কথা থাকলেও আব্বাস প্রতারণা করে ভিন্ন দামে মাত্র ছয় কোটি টাকা মূল্যমানের ৩ দশমিক ৭৫৫ একর জমি বন্ধক দেয়। এমনকি সহায়ক জামানত হিসেবে ৫ কোটি টাকার এফডিআর রাখার কথা থাকলেও তা মানা হয় নি। 
ওমর ফারুক
09 May, 2021, 01:10 pm
Last modified: 09 May, 2021, 01:16 pm

চট্টগ্রামে বিএনপির এক নেতাকে ৪৮ কোটি টাকা সুদ মওকুফের অভিযোগ উঠেছে কৃষি ব্যাংকের বিরুদ্ধে। ২০১১ সালে মাত্র ৬ কোটি টাকার জমি বন্ধক দিয়ে প্রতারণামূলকভাবে ব্যাংকটির আগ্রাবাদ শাখা থেকে ৮৫ কোটি টাকার ঋণ নেন এই নেতা। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক সদস্য মোহাম্মদ আলী আব্বাস।   

আব্বাস নিজকে ভোগ্যপণ্য ব্যবসায়ী পরিচয় দিয়ে মেসার্স আব্বাস ট্রেডিংয়ের নামে এই ঋণ নেয়। ব্যাংকের ঋণে ব্যবসা করলে যথাসময়ে তা শোধ না করায় তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাংক ২০১৩ সালে অর্থঋণ মামলা দায়ের করে। একই বছর এই ঋণের টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আট বছর আগে দায়ের করা এই দুই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই আব্বাস ট্রেডিংকে ৪৮ কোটি টাকার সুদ মওকুফ করে দিয়েছে কৃষি ব্যাংক।   

এই অনৈতিক সুবিধা নিয়ে আব্বাস ট্রেডিংয়ের সুদ মওকুফের বিষয়ে ২০২০ সালে একটি অভিযোগ জমা হয় অর্থ মন্ত্রণালয়ে। অভিযোগটির বিষয়ে অনুসন্ধান করে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্স ইনটেলিজেন্স ইউনিট। অনুসন্ধানে অনিয়মের মাধ্যমে ৪৮ কোটি টাকা মওকুফের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। 

প্রতিবেদন অনুসারে, কৃষি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার-৫ অনুযায়ী ক্ষতিগ্রস্ত হিসেবে তাকে সুদ মওকুফ করে দিলেও বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্স ইনটেলিজেন্স ইউনিটের গত মার্চ মাসের প্রতিবেদন উল্লেখ করেছে 'আব্বাস ট্রেডিংকে নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত বিবেচনার সুযোগ নেই'।  

বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্স ইনটেলিজেন্স ইউনিটের হেড আবু হেনা রাজি বলেন, 'আব্বাস ট্রেডিংয়ের ঋণে অনিয়মের বিষয়ে তদন্ত হয়েছে। যেহেতু এই বিষয়ে দুদক মামলা দায়ের করেছে তাই দুদক ব্যবস্থা নিবে'।  

২০১০ সালের বাংলাদেশ কৃষি ব্যাংক আগ্রাবাদ শাখায় ব্যবসা শুরু করে মেসার্স আব্বাস ট্রেডিং। ব্যাংকটির আগ্রাবাদ শাখা ও বিভাগীয় কার্যালয়ের সুপারিশে ২০১১ সালে ব্যাংকটির প্রধান কার্যালয় মেসার্স আব্বাস ট্রেডিংয়ের নামে শর্ত সাপেক্ষে ৮৫ কোটি টাকার ঋণ দেয়। 

ঋণ মঞ্জুরীর শর্তে ভবনসহ ৪১ কোটি ৩৩ লাখ টাকার জমি বন্ধক দেয়ার কথা থাকলেও আব্বাস প্রতারণা করে ভিন্ন দামে মাত্র ছয় কোটি টাকা মূল্যমানের ৩ দশমিক ৭৫৫ একর জমি বন্ধক দেয়। এমনকি সহায়ক জামানত হিসেবে ৫ কোটি টাকার এফডিআর রাখার কথা থাকলেও তা মানা হয় নি। 

ঋণ পুনঃতফসিলের সময় অর্থাৎ ২০১৯ সালে ব্যাংকের প্রধান কার্যালয়ের নোটিংয়ে ব্যাংকের নিকট বন্ধককৃত নাল জমির প্রকৃত মূল্য দেখানো হয়েছে মাত্র ছয় কোটি ১৪ লাখ টাকা। এটা ঋণের শর্ত পরিপন্থি। 

এরই মধ্যে ২০১৯ সালের ৩০ জুন আব্বাস মেম্বার ঋণের সুদ মওকুফের আবেদন করলে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয় কর্তৃক গ্রাহকের ঋণ স্থিতির হিসাবপূর্বক বিআরপিডি সার্কুলার-৫ এর আওতায় সুদ মওকুফের জন্য ব্যাংক পরিচালনা পর্ষদের ৭৪০ তম সভায় কার্যপত্র উপস্থাপিত হয়। সভায় আরোপিত সুদের ১০০ শতাংশ অর্থাৎ ৩৯ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ও স্থগিত খাতের সুদ ৪১ লাখ ৪২ হাজারের অর্ধেক ২০ লাখ ৬২ হাজার টাকাসহ সর্বমোট ৪৭ কোটি ৯০ লাখ ৫৬ হাজার টাকা সুদ মওকূপ করা হয়। অবশিষ্ট পাওনা ৯ শতাংশ সুদে দশ বছরে মোট ৩৬টি ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধের প্রস্তাব অনুমোদন করা হয়। 

এই বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক শাহাদত হোসাইন বলেন, 'ব্যাংকের টাকা শোধ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তবে ঋণটি ইতোমধ্যে পুনঃতফসিল করা হয়েছে।' তবে শর্ত ভঙ্গ করে ঋণ নেয়ার পরও কেন গ্রাহকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি শাখায় নতুন দায়িত্ব নিয়েছে। এই বিষয়ে আমি অবগত নই। 

মেসার্স আব্বাস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী আব্বাস বলেন, 'ঋণ পুনঃতফসিল হওয়ার পর ইতোমধ্যে দুই কিস্তি টাকা পরিশোধ করেছি। পুনঃতফসিলের শর্তানুযায়ী বাকি টাকাও শোধ করা হবে'।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহমুদুল হক বলেন, '৪৮ কোটি টাকার সুদ মওকুফ কিভাবে হলো, সেটা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। তবে দুদকের মামলা চলবে এবং মানি লন্ডারিংয়ের মামলায় দোষী ব্যক্তিকে অবশ্যই আইনগত শাস্তি ভোগ করতে হবে।' 
 
Related Topics

টপ নিউজ

কৃষি ব্যাংক / সুদ মওকুফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • সুদ নেই, ফি-ও নেই: শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক
  • সিএমএসএমই খাতের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে কৃষি ব্যাংক
  • রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো ঋণের ৬,০০০ কোটি টাকা সুদ মওকুফ চায়

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net