Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
কাঁচামাল আমদানিতে শুল্কর চাপে হুমকির মুখে পেপার কাপ শিল্প

অর্থনীতি

জহির রায়হান
01 May, 2021, 02:00 pm
Last modified: 01 May, 2021, 02:05 pm

Related News

  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
  • ১৫ নয়, ট্রাম্পের নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র

কাঁচামাল আমদানিতে শুল্কর চাপে হুমকির মুখে পেপার কাপ শিল্প

পেপার কাপ তৈরির কাঁচামাল আমদানিতে বাংলাদেশে শুল্ক দিতে হয় ৬১ শতাংশ। যেখানে ইউরোপ, আমেরিকা, কানাডা , ভারত পেপার কাপের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পায়।
জহির রায়হান
01 May, 2021, 02:00 pm
Last modified: 01 May, 2021, 02:05 pm
ছবি-সংগৃহীত
  • দেশে মাসে ২০ কোটি পেপার কাপের চাহিদা
  • আন্তর্জাতিক বাজার ৩১৬ বিলিয়ন মার্কিন ডলার 

দেশে পেপার কাপের চাহিদা বাড়লেও  এর বাজার ধরতে পারছে না দেশীয় উদ্যোক্তারা। তারা বলছেন,  পেপার কাপ উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক বেশি থাকায় বিকাশ ঘটছে না পেপার কাপ শিল্পের। 

পেপার কাপ তৈরী করে এমন মালিকদের সংগঠন পেপার কাপ ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন বাংলাদেশের (পিসিএমএবি) তথ্য মতে, পেপার কাপ তৈরির কাঁচামাল আমদানিতে বাংলাদেশে শুল্ক দিতে হয় ৬১ শতাংশ। যেখানে ইউরোপ, আমেরিকা, কানাডা , ভারত পেপার কাপের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পায়। অন্যদিকে নেপালে সাড়ে সাত শতাংশ, মিয়ানমারে ৫ শতাংশ, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সর্বোচ্চ ৫ শতাংশ শুল্ক দিতে হয়।  

শুল্ক বেশি থাকায় প্রতিযোগী দেশের সঙ্গে উৎপাদন খরচে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। তাই পেপার কাপ তৈরীর কাঁচামাল আমদানীতে শুল্কমুক্ত সুবিধার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে পিসিএমএবি সম্প্রতি আবেদন করেছে।  

তাদের মতে, পেপার কাপের বর্তমান আন্তর্জাতিক বাজার ৩১৬ বিলিয়ন ডলারের। আর দেশে প্রতি মাসে পেপার কাপের চাহিদা ২০ কোটি পিস কাপ। গড়ে এক টাকা করে কাপের দাম হলে বছরে দেশে চাহিদা ২৪০ কোটি টাকার কাপ।

পিসিএমএবি'র  সভাপতি ও কাগজের কাপ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেপিসির মালিক কাজী সাজেদুর রহমান দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন বলেন, 'প্রস্তুতকৃত পেপার কাপ ও প্লেটের নূন্যতম আমদানি মূল্য প্রতি কেজি ১ দশমিক ৫ মার্কিন ডলার শুল্ক নির্ধারণ করা আছে। দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে এনবিআরের কাছে আমরা আবেদন করেছি ৩.৫০ ডলার শুল্ক নির্ধারণ করতে'। 

কাজী সাজেদুর রহমান বলেন, 'ভারতে পেপার কাপের কাঁচামাল আমদানিতে শুল্ক না থাকায় অনেক কম খরচে পণ্য উৎপাদন করতে পারছে তারা।  আর সেই কাপ চলে আসছে বাংলাদেশে। আমাদের যদি কাঁচামাল আমদানির জন্য ডিউটি ফ্রি সুবিধা না দেওয়া হয় তাহলে এই শিল্প মুখ থুবড়ে পড়বে'।  

মার্চের শুরুতে পূর্বাচলের কেপিসি কারখানায় গিয়ে দেখা যায় অর্ধেকের বেশি মেশিন বন্ধ রয়েছে। ১৫টি মেশিনের মধ্যে ছয়টি মেশিনে কাপ তৈরী হচ্ছে। কারখানায় দৈনিক উৎপাদন ক্ষমতা ৮ লাখ পিস। কিন্তু এখন মাত্র ৩ থেকে ৪ লাখ পিস উৎপাদিত হয়। বর্তমানে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা মিলে কেপিসিতে ৩০ জন লোক কাজ করেন।

করোনা পরিস্থিতিতে চা কফির জন্য কাগজের কাপের চাহিদা বেড়েছে। কফি শপ থেকে রেস্টুরেন্ট, এমনকি চায়ের দোকান সর্বত্রই বেড়েছে কাগজের কাপের ব্যবহারের চল। বর্তমানে দেশে মাসে ২০ কোটিরও বেশি পেপার কাপ বিক্রি হচ্ছে। এর মধ্যে পাঁচ কোটি কাপ দেশীয় প্রতিষ্ঠানগুলো সরবরাহ করে। আমদানি হয় ১৫ কোটি কাপ। যার বেশিরভাগই ভারত থেকে আসে বলে জানায় পিসিএমএবি'র  সভাপতি। 

দেশে উৎপাদিত পেপার কাপের দাম

৮০ এমএল থেকে ৩৬০ এমএলের পেপার কাপ উৎপাদিত হয় দেশে। দাম  ৮০ পয়সা থেকে আড়াই টাকা। ৮০ এমএল ৮০ পয়সা, ১০০ এমএল ৯০ পয়সা, ১২০ এমএল ৯৫ পয়সা । আর পেপারের তৈরী প্লেট তিন টাকা থেকে ৫ টাকা। এগুলো ৭ ইঞ্চি, ৮ ইঞ্চি, ৯ ইঞ্চি, ১০ ইঞ্চি আকারের প্লেট।  

যেভাবে তৈরী হয় পেপার কাপ

একটি মেশিনে আমদানি করা কাগজের ওপর প্রথমে নকশা ও  প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট প্রতিষ্ঠানের লোগো ছাপানো হয়। এর পর আরেকটি মেশিনে নির্দিষ্ট কাপের আকার অনুযায়ী কাটা হয়। এরপর কাটা কাগজগুলো  আরেকটি যন্ত্রের মাধ্যমে তাপ দিয়ে কাপের আকার দেয়া হয়।  

দাম বেড়েছে কাগজের

বর্তমানে পেপার কাপ তৈরীর কাগজ আমদানি বন্ধ রয়েছে জানিয়ে পিসিএমএবি এর  সভাপতি বলেন,  'করোনার আগে এক টন কাগজের দাম ছিল ১১০০ থেকে ১২০০ ডলার। সেই কাগজের দাম বেড়ে হয়েছে ১৭০০ ডলার। এখন কাগজ আমদানিও বন্ধ হয়ে গেছে'।   

পেপার কাপ একধরনের কাগজের তৈরি পাত্র,যা পরিবেশবান্ধব, এ পাত্র ব্যবহারের পর ফেলে দিলে তা মাটির সঙ্গে মিশে জৈব সার তৈরি হয়। 

কাজী সাজেদুর রহমান বলেন, 'সম্ভাবনাময় খাত পেপার কাপ শিল্প। কাগজের কাপের বর্তমান আন্তর্জাতিক বাজার ৩১৬ বিলিয়ন ডলারের। সরকার এ খাতে একটু নজর দিলে দেশের বাজারের চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারও ধরতে পারবো আমরা। বর্তমানে যে চাহিদা তাতে ১০০টি প্রতিষ্ঠান পুরোদমে চালু থাকতে পারে অনায়াসে।  সরকার পেপার কাপ ও পেপার প্লেট বাজারজাতকরণে সহায়তা দিলে নতুন এই সম্ভাবনাময় পণ্যের বাজারকে সমৃদ্ধ করার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবো আমরা'।  

টিএসএস এম্পায়ার একটি পেশাদার কাগজ পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের শীর্ষ ৫ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের একটি। ঢাকার বাউনিয়াতে  টিএসএস এম্পায়ারের অফিস।  

এর স্বত্বাধিকারী রাশেদ বলেন, তার প্রতিষ্ঠানে তিনটি মেশিন রয়েছে যা দিয়ে প্রতিদিন এক লাখ দশ হাজার কাপ তৈরী করার ক্ষমতা রয়েছে। কিন্তু প্রতিযোগী বাজারে টিকতে না পেরে গত ২০ দিন ধরে তার প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

রাশেদ বলেন, 'আমাদের ব্যবসা বন্ধ রাখা ছাড়া উপায় নেই। এক দিকে কাঁচামালের দাম বেড়ে গেছে আর অন্যদিকে নিম্নমানের কাপ আমদানি হচ্ছে। এখন আমাদের ব্যবসা টিকিয়ে রাখতে হলে পেপার কাপ উৎপাদনের জন্য কাঁচামাল আমদানিতে শূণ্য শুল্ক রাখতে হবে। একই সঙ্গে বিদেশ থেকে ফিনিশড কাপ আমদানিতে শুল্ক বাড়াতে হবে'। 

তিনি জানান,  এ খাতে একশ'র বেশি উদ্যোক্তা তৈরী হয়েছে। তারা একটি মেশিন কিনে উৎপাদন শুরু করেছে। কিন্তু এখন টিকে থাকতে পারছেন না। এখন না পারছে মেশিন বিক্রি করতে , না পারছে পণ্য উৎপাদন করে বিক্রি করতে। 
 
 

Related Topics

টপ নিউজ

পেপার কাপ / শুল্ক / কাঁচামাল আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
  • ১৫ নয়, ট্রাম্পের নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net