Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
ইনটেকের পর্ষদে কেডিএস ও এস আলম গ্রুপ

অর্থনীতি

রফিকুল ইসলাম ও আহসান হাবীব তুহিন
18 March, 2021, 10:05 am
Last modified: 18 March, 2021, 10:17 am

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা
  • মাস্কই কি হবেন প্রথম ট্রিলিয়নিয়ার? টেসলায় তার বেতন প্যাকেজ নিয়ে বিতর্ক তুঙ্গে
  • শেয়ার নিয়ে বিরোধের নিষ্পত্তি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ফের চালু
  • এপেক্স ট্যানারি শেয়ারহোল্ডারদের দেবে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ

ইনটেকের পর্ষদে কেডিএস ও এস আলম গ্রুপ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানীটির শেয়ার কিনে শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বৃহৎ এই দুই গ্রুপের প্রতিনিধিরা।
রফিকুল ইসলাম ও আহসান হাবীব তুহিন
18 March, 2021, 10:05 am
Last modified: 18 March, 2021, 10:17 am

তথ্য-প্রযুক্তি খাতের ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছে এস আলম গ্রুপ ও কেডিএস গ্রুপ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানীটির শেয়ার কিনে শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বৃহৎ এই দুই গ্রুপের প্রতিনিধিরা।

নতুন নিয়োগ পাওয়া পরিচালকেরা আল-আরাফা ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদে রয়েছেন।

স্পন্সর ও পরিচালকদের ৩০% শেয়ারধারনে বাধ্যবাধকতায় তারা শেয়ারহোল্ডার পরিচালক হিসাবে পর্ষদে যুক্ত হয়েছেন। 

আগামী ২২ মার্চ কোম্পানীর বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত ১২ পরিচালক ও তিনজন স্বতন্ত্র পরিচালকের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

নতুন পরিচালক যুক্ত হওয়ায় কোম্পানীর সংকট কাটিয়ে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন ইনটেক লিমিটেডের চেয়্যারম্যান এটিএম মাহবুবুল আলম।  

২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে তিনি বলেন, "সদ্য নিয়োগপ্রাপ্ত ১২ জন শেয়ারহোল্ডার পরিচালক কোম্পানীর নীতির প্রতি আজ্ঞাবাহী এবং পরিচালনা পর্ষদে তাদের উপস্থিতি কোম্পানীটির সুদূরপ্রসারী উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখবে"।  

২০০২ সালে তথ্য-প্রযুক্তি খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইনটেক লিমিটেড। তবে এই খাতের ব্যবসায় ভালো করতে না পারায় অ্যাগ্রো ও ফিশ ফার্মিং শুরু করে।  

ময়মনসিংহের তারাকান্দায় ৪০ একর জায়গায় কোম্পানীটির অ্যাগ্রো ও ফিশ ফার্মিং প্রকল্প রয়েছে।

২০১৯ সালের ১৫ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্মিলিতভাবে স্পন্সর ও পরিচালকদের ৩০% এবং পরিচালকদের ২% শেয়ার ধারনে বাধ্যবাধকতা আরোপ করে। 

২০২০ সালের ডিসেম্বরে বিএসইসি চেয়্যারম্যান ড. শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বাধীন কমিশন এই শর্ত পরিপালনে কড়াকড়ি আরোপ করে নির্দেশনা জারি করে। 

ইনটেক লিমিটেডের তথ্যানুযায়ী, ২০২০ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত কোম্পানীটিতে দুইজন পরিচালক, চেয়্যারম্যান ও একজন স্বতন্ত্র পরিচালক ছিলেন। সম্মিলিতভাবে এই পরিচালকরা কোম্পানীটির মাত্র ৩.৯৭% শেয়ারের মালিক ছিলেন। 

তবে নিয়ন্ত্রক সংস্থার শর্ত পরিপালনে শুধুমাত্র চেয়্যারম্যান ছাড়া আগের পরিচালকদের বাদ দিয়ে ১২ জন শেয়ারহোল্ডার নির্বাচিত করা হয়, যারা কোম্পানীটির ২% শেয়ার ধারণ করছেন। বর্তমানে কোম্পানীটির মোট শেয়ারের ৩০.১৪% শেয়ার ধারন করছে কোম্পানীর বোর্ড অব ডিরেক্টরস।  

ইনটেকের ভাইস-চেয়্যারম্যান ও পরিচালক নির্বাচিত হয়েছেন মধুমতি ব্যাংকের বর্তমান স্পন্সর শেয়ারহোল্ডার ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। তিনি কোম্পানীটির ৬,৩১,৯২৬টি শেয়ার কিনেছেন। 

পুর্নগঠিত ইনটেকের পর্ষদে এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, কোম্পানীটির ১৩.১৩ লাখ শেয়ার কিনে পরিচালক নির্বাচিত হয়েছেন। 

শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন কেডিএস গ্রুপের চেয়্যারম্যান খলিলুর রহমান, যিনি ৬.২৬ লাখ শেয়ার কিনেছেন। 

এস আলম গ্রুপের প্রতিনিধি আতিকুল আলম চৌধুরী কিনেছেন ৬.৪০ লাখ শেয়ার। আল-আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক এ.এন.এম. ইয়াহিয়া এবং আহামেদুল হক উভয়ে কিনেছেন ৬.২৭ লাখ করে শেয়ার। 

এছাড়াও শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক খন্দকার শাকিব আহমেদ ৬.২৭ লাখ, আল-আরাফা ইসলামী ব্যাংকের সাবেক চেয়্যারম্যান বদিউর রহমানের স্ত্রী সৈয়দা রাশিদা ইয়াসমিন কিনেছেন ৬.২৬ লাখ শেয়ার। 

ঢাকা কটন মিল কিনেছে ৬.৬০ লাখ, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ৬.২৭ লাখ ও সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেড  কিনেছে ৬.৪৫ লাখ শেয়ার।

২০১৯-২০২০ অর্থবছরে কোম্পানীটির মোট আয় হয় ৯.১৩ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ২৩% কম।

কর পরিশোধের পর এই অর্থবছরে কোম্পানীটির নীট মুনাফা হয়েছে ৪৬.২৮ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ৬২% কম। ২০১৮-২০১৯ অর্থবছরে নীট মুনাফা হয় ১.২৩ কোটি টাকা।

চলতি ২০২০-২০২১ অর্থবছরের অধ-বার্ষিকে মোট আয় ৪.৯২ কোটি টাকা। নীট মুনাফা হয় ৫৫.৬৬ লাখ টাকা। অর্থবছরের প্রথম ছয়মাসে মোট আয় আগের বছরের চেয়ে ৬% হ্রাস পেলেও মুনাফা বেড়েছে ৪৯%।

কোম্পানীটির আয়ের তিনটি উৎস ইন্টারনেট সার্ভিস, সফটওয়্যার ও অন্যান্য এবং ফিশারিজ খাত থেকে আয় হ্রাস পেয়েছে।

ফিশারিজ থেকে কোম্পানীটির আয় কমলেও মোট আয়ের ৫৪% এসেছে এই খাত থেকে। ফিশারিজ থেকে কোম্পানীটির আয় হয়েছে ২.৬৫ কোটি টাকা আর ইন্টারনেট ও সফটওয়্যার থেকে এসেছে ২.২৫ কোটি টাকা। 
 
 

Related Topics

টপ নিউজ

ইনটেক / শেয়ারহোল্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা
  • মাস্কই কি হবেন প্রথম ট্রিলিয়নিয়ার? টেসলায় তার বেতন প্যাকেজ নিয়ে বিতর্ক তুঙ্গে
  • শেয়ার নিয়ে বিরোধের নিষ্পত্তি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ফের চালু
  • এপেক্স ট্যানারি শেয়ারহোল্ডারদের দেবে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net