Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
আলেশা-মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 December, 2021, 02:00 pm
Last modified: 02 December, 2021, 01:58 pm

Related News

  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড
  • চেক প্রতারণা মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৬ মাসের কারাদণ্ড 
  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার
  • পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আলেশা মার্টের গ্রাহকরা
  • টাকা ফেরত পেতে ৭ দিনের আল্টিমেটাম দিলো আলেশা মার্টের গ্রাহকরা

আলেশা-মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা

কোম্পানিটি বলেছে, “গতকাল আমাদের অফিসে কতিপয় লোক দ্বারা অফিস কর্মকর্তাদের গায়ে হাত তোলা, এবং বল প্রয়োগের চেষ্টার কারণে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।”
টিবিএস রিপোর্ট
02 December, 2021, 02:00 pm
Last modified: 02 December, 2021, 01:58 pm

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিজেদের সমস্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সেখানে বলা হয়, "অনাকাঙ্খিত ও নিরাপত্তাজনিত কারণবশত আলেশা মার্ট-এর সমস্ত অফিসিয়াল কার্যক্রম আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।"

এর কারণ হিসেবে ওই ফেসবুক পোস্টে বলা হয়, "গতকাল আমাদের অফিসে কতিপয় লোক দ্বারা অফিস কর্মকর্তাদের গায়ে হাত তোলা, এবং বল প্রয়োগের চেষ্টার কারণে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।"

আলেশা-মার্টের দাবি, 'বলপ্রয়োগকারীরা' তাদের গ্রাহক নন। তাদের পেমেন্ট শিডিউল ছিল না, এমনকি এসএমএস পাননি তারা।

'পর্যাপ্ত নিরাপত্তা' পাওয়ার পরই পুনরায় এ কার্যক্রম শুরু করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। 

অনলাইন শপিংয়ের মাধ্যমে গ্রাহকদের দ্রুত পণ্য পৌঁছে দিতে চলতি বছরের পহেলা জানুয়ারি কার্যক্রম শুরু করে আলেশা হোল্ডিংস লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আলেশা-মার্ট। 

চলতি বছরের জুন থেকে ই-কর্মাস খাতে অস্থিরতা শুরু হয়েছে। এ সময়ের মধ্যে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, টাকা নিয়েও গ্রাহকদের হাতে পণ্য পৌঁছে না দেওয়ার। অর্থ পাচার, অর্থ আত্মসাতসহ নানা অভিযোগের ভিত্তিতে হওয়া মামলায় কয়েকটি ই-কমার্স কোম্পানির মালিকরা কারাগারেও গেছেন। 

আলেশা-মার্টের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ উঠেছে, যার তদন্ত করছে সরকার।
 
Related Topics

টপ নিউজ

আলেশা মার্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড
  • চেক প্রতারণা মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৬ মাসের কারাদণ্ড 
  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার
  • পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আলেশা মার্টের গ্রাহকরা
  • টাকা ফেরত পেতে ৭ দিনের আল্টিমেটাম দিলো আলেশা মার্টের গ্রাহকরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net