Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
মডেল হয়ে উঠলেন ৬০ বছর বয়সী এই দিনমজুর!

অফবিট

টিবিএস ডেস্ক
16 February, 2022, 01:00 pm
Last modified: 16 February, 2022, 01:03 pm

Related News

  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

মডেল হয়ে উঠলেন ৬০ বছর বয়সী এই দিনমজুর!

ষাট বছরের এই ‘সুপার কুল’ মডেলের নাম মাম্মিকা। কেরলের কোঝিকোড়ের বাসিন্দা তিনি। সেখানেই করেন দিনমজুরের কাজ।
টিবিএস ডেস্ক
16 February, 2022, 01:00 pm
Last modified: 16 February, 2022, 01:03 pm
ছবি: এনডিটিভি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ষাট বছর বয়সী দিনমজুর হয়ে উঠেছেন স্থানীয় একটি স্যুট ব্র্যান্ডের নতুন মডেল। এর সঙ্গে সঙ্গেই অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তার ছবি। 

ষাট বছরের এই 'সুপার কুল' মডেলের নাম মাম্মিকা। কেরলের কোঝিকোড়ের বাসিন্দা তিনি। সেখানেই দিনমজুরের কাজ করতেন। প্রতিদিন শার্ট আর লুঙ্গি পরেই তিনি কাজে বের হতেন। পরিশ্রম যতোই হোক মাম্মিকার মুখে হাসি লেগে থাকত সবসময়। সেই হাসি আরও দীর্ঘ হল স্থানীয় ফটোগ্রাফার শারিক ভায়ালিলের অবদানে। শার্ট-লুঙ্গি পরে জীর্ণশীর্ণ হয়ে মাম্মিকা কাজে গেলেও তার সুপ্ত প্রতিভাকে চিনে ফেলেছিলেন শারিক। 

শুধু একটু মেকওভারের প্রয়োজন ছিল। তা করতে খুব বেশি বেগ পেতে হয়নি। হেয়ার কাট, রুপসজ্জা আর দামি পোশাক পরিয়ে দিতেই তিনি হয়ে উঠলেন সুপার কুল মডেল। একদম পেশাদার মডেল হয়ে ক্যামেরার সামনে হাজির হলেন ৬০ বছরের 'ইয়াং ম্যান'।

মাম্মিকা মডেল হিসেবে প্রথম কাজ পেয়ে গেছেন ইতোমধ্যেই। স্থানীয় একটি স্যুট ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি। সেই ছবিও শারিক তুলেছেন। মাম্মিকার মডেল হয়ে ওঠার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন ফটোগ্রাফার। যা দেখে চমকে গেছেন নেটিজেনরা। বেশিরভাগ মানুষই তার নতুন রূপের প্রশংসা করেছেন। 

ষাট বছর বয়সে এসেও যে নতুন করে জীবন শুরু করতে পারবেন, তা কখনও কল্পনাও করতে পারেননি মাম্মিকা। নিজের এই সাফল্যের জন্য ফটোগ্রাফার শারিকের প্রতি কৃতজ্ঞ তিনি। নতুন এই পেশায় খুশি মাম্মিকা। কিন্তু নিজের পুরনো পেশাও ছাড়তে চান না। দুটি কাজই সমানতালে করে যেতে চান তিনি।

  • সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
     
Related Topics

টপ নিউজ

মডেল / দিনমজুর / কেরালা / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net