Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
খাবারে মিলল জ্যান্ত ইঁদুর, ডেনমার্কে জরুরি অবতরণ করা হলো ফ্লাইট

অফবিট

বিবিসি
22 September, 2024, 09:30 am
Last modified: 22 September, 2024, 09:29 am

Related News

  • জেদ্দা থেকে চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, মাসকাটে জরুরি অবতরণের পর মৃত ঘোষণা
  • উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • কম্বোডিয়ায় ল্যান্ডমাইন শনাক্তকারী বীর ইঁদুর ‘মাগাওয়া’র ভাস্কর্য উন্মোচন

খাবারে মিলল জ্যান্ত ইঁদুর, ডেনমার্কে জরুরি অবতরণ করা হলো ফ্লাইট

বিবিসি
22 September, 2024, 09:30 am
Last modified: 22 September, 2024, 09:29 am
ছবি: সংগৃহীত

স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের (এসএএস) একটি ফ্লাইটে খাবারের মধ্যে জীবন্ত ইঁদুর পাওয়ার ঘটনায় ফ্লাইটটি জরুরি অবতরণ করতে হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি

নরওয়ের রাজধানী অসলো থেকে স্পেনের মালাগায় যাওয়ার পথে বিমানটি ডাইভার্ট করে ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারলাইন্সের মুখপাত্র অয়েস্টেইন শ্মিট জানিয়েছেন, ইঁদুরটি বিমানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে জরুরি অবতরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফ্লাইটের যাত্রীদের পরে অন্য একটি বিমানে মালাগায় পাঠানো হয়। 

এয়ারলাইন্সগুলো সাধারণত ইঁদুরজাতীয় প্রাণী বিমানে ওঠানোর অনুমতি দেয় না। কারণ, এ ধরনের প্রাণী বিমানের যেকোনো তার চিবিয়ে কেটে ফেলতে পারে, যা বড় বিপদ ডেকে আনতে পারে।

অয়েস্টেইন শ্মিট বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। 

ওই ফ্লাইটে উপস্থিত জার্ল বোরস্ট্যাড নামক একজন যাত্রী বিবিসি নিউজ চ্যানেলকে বলেন, তার পাশে বসা এক নারী যাত্রীর খাবারের বাক্স খোলার সময় সেটির ভেতর থেকে ওই ইঁদুর বেরিয়ে আসে। 

বোরস্ট্যাড জানান, ঘটনাটি খুব ঠান্ডা মাথায় সামলানো হয়েছিল এবং তেমন কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি। 

তিনি বলেন, ফ্লাইট ডাইভার্ট করতে হওয়ায় তাদের গন্তব্যে পৌঁছে কয়েক ঘণ্টা বেশি সময় লেগেছে।

এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো জ্যান্ত প্রাণীর কারণে ভ্রমণ বিঘ্নিত হলো।

এর আগে দক্ষিণ ইংল্যান্ডে একটি ট্রেনের ক্যারিজে দুটি কাঠবিড়ালি ঢুকে পড়ায় ওই ট্রেনের যাত্রা মাঝপথে থামাতে হয়েছিল।

Related Topics

টপ নিউজ

ইঁদুর / ফ্লাইটে ইঁদুর / বিমানে ইঁদুর / জরুরি অবতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • জেদ্দা থেকে চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, মাসকাটে জরুরি অবতরণের পর মৃত ঘোষণা
  • উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • কম্বোডিয়ায় ল্যান্ডমাইন শনাক্তকারী বীর ইঁদুর ‘মাগাওয়া’র ভাস্কর্য উন্মোচন

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net