Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
‘এক মাছলি পানি মে গায়ি, ছাপাক’: গ্রাহকের সাথে জোম্যাটোর মজা! 

অফবিট

লাইভ মিন্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস
26 February, 2024, 01:55 pm
Last modified: 26 February, 2024, 09:01 pm

Related News

  • ইরানের ভয়ে ট্রাম্পের গোপনে তুরস্ক ছাড়ার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ও হাস্যরসের ছড়াছড়ি
  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা
  • ‘আপত্তিকর’ ভিডিও: সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, এমপিও সুবিধা স্থগিত
  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক
  • মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত

‘এক মাছলি পানি মে গায়ি, ছাপাক’: গ্রাহকের সাথে জোম্যাটোর মজা! 

একজন ওই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘দুই জন মিম-আসক্ত ব্যক্তির একে ওপরের সাথে দেখা হয়ে গেছে।’ আবার আরেকজনের এ পোস্টে মন্তব্য, ‘কাস্টমার ও কাস্টমার কেয়ারের মধ্যে দারুণ সংলাপ।'
লাইভ মিন্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস
26 February, 2024, 01:55 pm
Last modified: 26 February, 2024, 09:01 pm
গ্রাহকের সাথে জোম্যাটোর কথোপকথন। ছবি: জোম্যাটো, এক্স

মাছলি খেলার ট্রেন্ডে গা ভাসাল ফুড ডেলিভারি সার্ভিস জোম্যাটোও। সম্প্রতি ইন্সটাগ্রামে ভাইরাল হয় 'এক মাছলি পানি মে গায়ি; ছাপাক' মিম ভিডিও। আর সেই মিম ভিডিও অনুসরণ করেই এক গ্রাহকের মেসেজের রিপ্লাই দিয়েছে জোম্যাটো। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) জোম্যাটো ওই গ্রাহকের সাথে কথোপকথনের একটি স্ক্রিনশট প্রকাশ করে। এর পর থেকে নেটিজেনদের মধ্যে এ নিয়ে অনেক মজাদার প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। 

এক্সে একজন মজা করে বলেন, 'জোম্যাটো যদি এভাবে আমাকে রিপ্লাই দে, তাহলে আমি এর পর থেকে সুইগি (আরেকটি ফুড ডেলিভারি সার্ভিস) থেকে খাবার অর্ডার দিবো।'

আরেকজন পালটা উত্তরে বলেন, 'এটি একটি প্রিপেইড অর্ডার, এজন্য টাকাটা ছাপাক করে পানিতে পড়ে গেছে।'

দ্যাটকার্লিফুডি ইউজারনেম ব্যবহার করে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'দেখুন, তারা আরও বেশি বিনোদন দিচ্ছে'। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'বাহ জোম্যাটো, বহুত খুব।'

জোম্যাটোর ওই পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, 'দুই জন মিম-আসক্ত ব্যক্তির একে ওপরের সাথে দেখা হয়ে গেছে'। আবার আরেকজন মন্তব্য করেছেন, 'কাস্টমার ও কাস্টমার কেয়ারের মধ্যে দারুণ সংলাপ।'

এখন পর্যন্ত পোস্টটিতে ৮.৬ হাজার লাইক, ১৬৯টি মন্তব্য এবং ৪২৮টি রিপোস্ট হয়েছে। 

কীভাবে আসলো এই অদ্ভুত খেলা?

ভিডিওটির মূল উৎপত্তি পার্শ্ববর্তী দেশ ভারতে। 'মান তমার' নামের একটি ইন্সটাগ্রাম আইডি থেকে এই খেলার রিল ভিডিও প্রথম প্রকাশিত হয়। মূলত আড্ডায় বন্ধুরা মজার ছলে এই খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন, সেখান থেকেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এটি। ট্রেন্ডে গা ভাসান সবাই। মূল খেলার সাথে বিভিন্ন ঘটনা নিজের মতো করে যোগ করে পোস্ট করতে থাকেন নানান ভিডিও ও মিম। 

খেলাটি একাধিক ব্যক্তির মধ্যে খেলা হয়, সবাই গোল হয়ে বসে তিনটি বাক্যাংশ একজন একজন করে বলতে থাকে। 

যেমন– প্রথমজন: এক মাছলি (একটি মাছ), দ্বিতীয়জন: পানি মে গায়ি (পানিতে পড়ে গেল), তৃতীয়জন: ছাপাক (পানিতে পড়ার শব্দ)। 
এর পরেরজন আবার: দো মাছলি (দুইটি মাছ) দিয়ে শুরু করে, তারপরে একই ভাবে ক্রমান্বয়ে 'পানি মে গায়ি' এবং 'ছাপাক' বলতে থাকে। তবে প্রত্যেক বার মাছের সংখ্যা যতগুলো হয়, প্রত্যেকটি বাক্যাংশগুলোও ততোবার করে বলতে হয়। আর যে খেলোয়াড় বলতে ভুল করে সে খেলা থেকে বাতিল বলে গণ্য হয়। এভাবে বিজয়ী না পাওয়া পর্যন্ত খেলা চলতে থাকে। এটি অনেকটা মিউজিক্যাল চেয়ার খেলার মতো।   

খেলাটি ভাইরাল করা মান তমার ইন্সটাগ্রামে লিখেছেন, 'খেলার নিয়ম জানার জন্য, বায়োতে থাকা লিংকটি দেখুন। এটি ভাইরাল করার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা যে ভালোবাসা পাচ্ছি সবার থেকে তার জন্য আমরা নিজেকে ধন্য মনে করছি।'  

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ভাইরাল ভিডিও / মিম / জোম্যাটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • ইরানের ভয়ে ট্রাম্পের গোপনে তুরস্ক ছাড়ার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ও হাস্যরসের ছড়াছড়ি
  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা
  • ‘আপত্তিকর’ ভিডিও: সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, এমপিও সুবিধা স্থগিত
  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক
  • মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net