Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
অফিসে 'হিন্দিতে কথা বলায়' চাকরিচ্যুত, কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন প্রকৌশলী

অফবিট

টিবিএস ডেস্ক
03 August, 2023, 10:40 pm
Last modified: 04 August, 2023, 03:35 am

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

অফিসে 'হিন্দিতে কথা বলায়' চাকরিচ্যুত, কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন প্রকৌশলী

অনিল জানান, ভারতে একজন মৃত্যুপথযাত্রী আত্মীয়ের সঙ্গে হিন্দিতে কথা বলছিলেন তিনি। তার মুখে হিন্দি শুনে একজন সহকর্মী অফিস কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে ভুলভাবে ‘নিরাপত্তা নিয়ম’ ভাঙার অভিযোগ জানান।
টিবিএস ডেস্ক
03 August, 2023, 10:40 pm
Last modified: 04 August, 2023, 03:35 am
প্রতীকী ছবি। ছবি: গেটি ইমেজেস ভিয়া বিবিসি

অফিসে হিন্দিতে কথা বলার সময় শুনেছিলেন একজন সহকর্মী। এরপর কোম্পানি তাকে চাকরিচ্যুত করে। এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন একজন ভারতীয়-মার্কিন প্রকৌশলী। খবর বিবিসি'র।

আলাবামা'র এক আদালতে করা ওই মামলায় বাদী অনিল বর্ষনে পার্সনস কর্পোরেশন-এর বিরুদ্ধে 'নীতিবহির্ভূত বৈষম্যমূলক আচরণ'-এর অভিযোগ করেছেন।

অনিল জানান, ভারতে একজন মৃত্যুপথযাত্রী আত্মীয়ের সঙ্গে হিন্দিতে কথা বলছিলেন তিনি। তার মুখে হিন্দি শুনে একজন সহকর্মী অফিস কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে ভুলভাবে 'নিরাপত্তা নিয়ম' ভাঙার অভিযোগ জানান।

তবে পার্সনস অনিলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এক বিবৃতিতে এটি জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত কর্মক্ষেত্রে ব্যক্তিগত ফোনে ফেসটাইম ব্যবহার করাসহ অতীতে আরও অনেকগুলো নিরাপত্তা নিয়ম ভাঙার পর অনিল বর্ষনেকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের কার্যকলাপ নিষিদ্ধ এবং এগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

মামলার তথ্য থেকে জানা গেছে, ৭৮ বছর বয়সী বর্ষনে পার্সনস কোম্পানিতে ২০১১ সালের জুলাই থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত কাজ করেছেন।

মামলায় আরও বলা হয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অফিসের একটি খালি কিউবিকলে বসে 'প্রায় দুই মিনিটের মতো' তার মৃত্যুপথযাত্রী ভগ্নিপতির সঙ্গে কথা বলছিলেন।

তখন তাকে একজন সহকর্মী দেখেন এবং তার বিরুদ্ধে কোম্পানির কর্মকর্তাদের কাছে রিপোর্ট জমা দেন।

অনিল বর্ষনে মামলায় আরও দাবি করেছেন, ওই ফোন করার আগে তিনি নিশ্চিত করেছিলেন 'তার আশপাশে পার্সনস বা যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স এজেন্সি (এমডিএ)-এর কোনো গোপনীয় কাগজপত্র বা অন্যকিছু ছিল না'।

তিনি অভিযোগ করেছেন, কোনো তদন্ত ছাড়াই কোম্পানি তার বিরুদ্ধে 'একটি মারাত্মক নিরাপত্তানিয়ম লঙ্ঘনের' অভিযোগ এনে অক্টোবরে তাকে চাকরি থেকে বরখাস্ত করে।

এছাড়া মামলায় আরও দাবি করা হয়, অনিল যেন ভবিষ্যতেও এমডিএসংশ্লিষ্ট কোনো কাজ না করতে পারেন, তার ব্যবস্থা নিয়েছে পার্সনস।

Related Topics

টপ নিউজ

হিন্দি ভাষা / হিন্দি / ভারত / চাকরিচ্যুত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net