Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
‘ক্যারোলাইনা রিপার’ কী? এটাই বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ?

অফবিট

টিবিএস ডেস্ক
03 April, 2023, 10:05 am
Last modified: 03 April, 2023, 10:10 am

Related News

  • মরিচের মানচিত্র! মরিচের পথ পরিক্রমা
  • হলুদ ও মরিচের মতো মসলাগুলো কি শরীরের জন্য উপকারী? 
  • ‘পদ্মমণি চচ্চড়িতে লঙ্কা দিল ঠেসে’
  • দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম চড়ল ১০০ টাকায় 
  • হাটহাজারীর লাল মরিচ কেন সবার চাই!

‘ক্যারোলাইনা রিপার’ কী? এটাই বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ?

২০১৮ সালে নিউইয়র্কে প্রতিযোগিতার অংশ হিসেবে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি ক্যারোলাইনা রিপার মরিচ খান। এরপর তীব্র মাথাব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন।
টিবিএস ডেস্ক
03 April, 2023, 10:05 am
Last modified: 03 April, 2023, 10:10 am

পৃথিবীতে প্রায় ৫০ হাজার জাতের ঝাল মরিচ রয়েছে। এরমধ্যে ঝালের দিক থেকে সবচেয়ে এগিয়ে ক্যারোলাইনা রিপার। এই মরিচটির ঝালের পরিমাণ ক্ষেত্রবিশেষে ২.২ মিলিয়ন স্কোভিল হিট ইউনিট; যা গিনেস ওয়ার্ড রেকর্ডের হিসেবে সর্বোচ্চ।

স্কোভিল হিট ইউনিট বা এসএইচইউ মূলত মরিচের ঝাল মাপার বৈজ্ঞানিক ইউনিট। ১৯১২ সালে ফার্মাসিস্ট উইলবার স্কোভিল এ পদ্ধতিটি আবিষ্কার করেন।

শিকাগো সান টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, ক্যারোলাইনা রিপার মরিচের গড় ঝালের পরিমাণ ১.৬ মিলিয়ন এসএইচউ। সেখানে সাধারণ হালাপিনো জাতের মরিচের ঝালের পরিমাণ মাত্র ২৫০০ থেকে ৮ হাজার এসএইচইউ।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় অবস্থিত পাকারবাট পিপার কোম্পানি ক্যারোলাইনা রিপার মরিচের চাষ করে থাকে। দীর্ঘ দশ বছর গবেষণা করে মার্কিন বিজ্ঞানী এড কিউরি পাকিস্তানের ঝাল মরিচের সাথে সেইন্ট ভিনসেন্ট দ্বীপের ঝাল মরিচের সংকরায়ন করে এ জাতটি উদ্ভাবন করেন।

২০১৮ সালে নিউইয়র্কে প্রতিযোগিতার অংশ হিসেবে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি ক্যারোলাইনা রিপার মরিচ খান। এরপর তীব্র মাথাব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন।

নিউজউইকের খবরে বলা হয়, তার মস্তিষ্কের রক্তবাহী ধমনীগুলো ঝালের প্রভাবে অনেকটা সংকুচিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেসব ধমনী স্বাভাবিক অবস্থায় আসতে প্রায় ৫ সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়।

২০২০ সালের আরেকটি ঘটনার কথা জানায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজিক্যাল ইনফরমেশন। এই ঘটনায়ও ১৫ বছর বয়সী এক কিশোর ক্যারোলাইনা রিপার মরিচ খেয়ে তীব্র মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর অবস্থা এতই খারাপের দিকে যায় যে, দুইদিন পর সে স্ট্রোক করে।

'লীগ অফ ফায়ার' নামের একটি মরিচ খাওয়ার প্রতিযোগিতায় অনেকেই ক্যারোলাইনা রিপার মরিচটি খেয়ে থাকেন। স্বাস্থ্যগত ঝুঁকির কথা চিন্তা করে প্রতিযোগিতায় এই মরিচটি সর্বোচ্চ ২০০টি পর্যন্ত খেতে দেওয়া হয়।

প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৬০টি ক্যারোলাইনা রিপার খেয়ে প্রথম হয়েছিলেন মেলবোর্নের গ্রেগরি বার্লি। আর দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে মোট ১২২টি মরিচ খেয়েছিলেন লাস ভেগাসের ডাস্টিন জনসন।

পিপারহেডের তথ্য অনুযায়ী, ঝালের তীব্রতার দিক থেকে ক্যারোলাইনা রিপারের পরেই আছে 'ত্রিনিদাদ মরুগা স্করপিয়ন' জাতের মরিচ। এতে ঝালের পরিমাণ ২.১ মিলিয়ন এসএইচইউ। আর ১.৮ মিলিয়ন এসএইচইউ নিয়ে তৃতীয় অবস্থানে আছে 'পট ডগলাহ' জাতের মরিচ।  

Related Topics

টপ নিউজ

ক্যারোলাইনা রিপার / বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ / মরিচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • মরিচের মানচিত্র! মরিচের পথ পরিক্রমা
  • হলুদ ও মরিচের মতো মসলাগুলো কি শরীরের জন্য উপকারী? 
  • ‘পদ্মমণি চচ্চড়িতে লঙ্কা দিল ঠেসে’
  • দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম চড়ল ১০০ টাকায় 
  • হাটহাজারীর লাল মরিচ কেন সবার চাই!

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net