Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
যে কেউ চাইলে এখন শার্লক হোমসের গল্প লিখতে পারে!

অফবিট

টিবিএস ডেস্ক
03 January, 2023, 12:50 pm
Last modified: 03 January, 2023, 01:34 pm

Related News

  • শার্লক হোমসের স্রষ্টাকে নিয়ে ইংরেজি ছবি নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত
  • শার্লক হোমসের চিরপ্রতিদ্বন্দ্বী, শত্রুর পরিচয়-রহস্য কি সমাধান হয়েছে? তিনি কি হোমসের ভাই?
  • আগামী বছর যুক্তরাষ্ট্রে কপিরাইটমুক্ত হচ্ছে টিনটিন ও পপাই, আরও যেসব বিখ্যাত শিল্পকর্ম রয়েছে
  • শার্লক হোমসের পাণ্ডুলিপি নিলামে উঠছে, বিক্রি হতে পারে ১.২ মিলিয়ন ডলারে!
  • শার্লক হোমসের পেছনে দাঁড়িয়ে কে? 

যে কেউ চাইলে এখন শার্লক হোমসের গল্প লিখতে পারে!

১৩০ বছরেরও বেশি সময় এবং অসংখ্য জটিল মামলার পরে হোমস নিশ্চিতভাবেই পাবলিক ডোমেইনে প্রবেশ করেছেন। যার অর্থ যে কেউ এখন হোমস চরিত্রকে নিয়ে কাজ করতে পারবেন। এবং ডয়েল এস্টেটের প্রতিবাদ সত্ত্বেও এটি একটি ভালো ব্যাপার।
টিবিএস ডেস্ক
03 January, 2023, 12:50 pm
Last modified: 03 January, 2023, 01:34 pm

গোয়েন্দা উপন্যাসের ধারা ১৮৪০-এর দশকে আবিষ্কৃত হলেও এর শীর্ষ অবস্থানে পৌঁছেছিল ১৮৮৭ সালে যখন আর্থার কোনান ডয়েল তার আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসের গোয়েন্দা চরিত্র শার্লক হোমসকে পরিচয় করিয়ে দেন। পরবর্তী চার দশকে চারটি উপন্যাস এবং অর্ধশতাধিকেরও বেশি গল্প লিখে এই অতিমাত্রিক প্রতিভাবান গোয়েন্দাকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা হিসেবে স্থায়ি করেছেন ডয়েল।

মঞ্চ ও পর্দায় ২৫০ বারেরও বেশি চিত্রায়িত হওয়া হোমস বুদ্ধিমান হলেও একেবারেই অসামাজিক এবং বিচ্ছিন্ন হিসাবে চিত্রিত করা হয় তাকে, যার সাথে থাকেন তার অবিচল সঙ্গী, জন ওয়াটসন। এখন ১৩০ বছরেরও বেশি সময় এবং অসংখ্য জটিল মামলার পরে হোমস নিশ্চিতভাবেই পাবলিক ডোমেইনে প্রবেশ করেছেন। যার অর্থ যে কেউ এখন হোমস চরিত্রকে নিয়ে কাজ করতে পারবেন। এবং ডয়েল এস্টেটের প্রতিবাদ সত্ত্বেও এটি একটি ভালো ব্যাপার।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কপিরাইট আইন প্রতিষ্ঠিত হয়েছিল ১৭৯০ সালে। সেই আইন অনুযায়ী একটি কাজ ২৮ বছর পর্যন্ত সুরক্ষিত থাকতে পারবে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বর্তমান আইন অনুযায়ী, ১৯২৪ সালের আগে প্রকাশিত যেকোনো কাজ পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, অন্যদিকে ১৯২৪ থেকে ১৯৭৮ সালের মধ্যে প্রকাশিত যেকোনো কাজ ৯৫ বছর পর্যন্ত কপিরাইটের আওতায় থাকবে। ডয়েলের বেশিরভাগ কাজ ১৯২৪ সালের আগে প্রকাশিত হলেও হোমসের গল্পের চূড়ান্ত সংকলন 'দ্য কেস বুক অফ শার্লক হোমস' ১৯২৭ সালে প্রকাশিত হয়, যা ২০২২ সাল পর্যন্ত হোমস চরিত্রকে চূড়ান্ত সুরক্ষা দিয়েছিল। 

এর অর্থ হলো হোমসের বেশিরভাগ গল্প ইতিমধ্যেই পাবলিক ডোমেইনে রয়েছে এবং কয়েক দশক ধরে রয়েছে। তারপরেও বছরের পর বছর ধরে ডয়েল এস্টেট দাবি করেছিল যে, যতক্ষণ পর্যন্ত হোমসের কোনও কাজ কপিরাইট সুরক্ষার আওতায় থাকবে, তার চরিত্রগুলোও একইভাবে থাকবে।

২০১৪ সালে আপিলের ৭ম সার্কিট কোর্ট অবশ্য শার্লক হোমস চরিত্রটিকে পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত বলেই রায় দেয়, যেখানে কেস বুকের ১০টি গল্প কপিরাইটের অধীনে থেকে যায়। উদাহরণস্বরূপ: হোমস এবং ওয়াটসন চরিত্র দুইটিকে ব্যবহার করা গেলেও পরবর্তী গল্পগুলোতে চরিত্রের কিছু বৈশিষ্ট্য যেমন: হোমসের কুকুরের প্রতি ভালবাসা এবং ওয়াটসনের দ্বিতীয় বিয়ে কপিরাইটের অন্তর্ভুক্ত থেকে যাবে।

২০২০ সালে ডয়েল এস্টেট নেটফ্লিক্সের বিরুদ্ধে তাদের চলচ্চিত্র এনোলা হোমসের বিরুদ্ধে মামলা করে, যেটি শার্লকের কিশোরী বোনকে কেন্দ্র করে রচিত হয়েছে। যদিও হোমস চরিত্রটি ব্যবহার করার জন্য স্বাধীনতা রয়েছে, এবং তার বোন এনোলার চরিত্র সম্পূর্ণ আসল চরিত্র, এস্টেট দাবি করে যে চলচ্চিত্রটি (এবং উপন্যাসগুলো যার উপর ভিত্তি করে কাহিনী সাজানো হয়েছে) হোমসের কেসবুক থেকে নেওয়া বৈশিষ্ট্যগুলো ব্যবহার করেছে। 

প্রথম বিশ্বযুদ্ধের সময় তার ছেলে এবং ভাইকে হারানোর পর ডয়েল তার শেষ হোমসের গল্পগুলোতে হোমসের চরিত্রকে আরেকটু মানবিক করে তুলেছিলেন। তাদের মামলায়, ডয়েল এস্টেট দাবি করেছে, "হোমস আরও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। সে আবেগ প্রকাশ করতে পারে। সে নারীদের সম্মান করতে শুরু করে।" 

জানুয়ারির ১ তারিখ থেকে হোমসের শেষ গল্পগুলোও পাবলিক ডোমেইনে প্রবেশ করেছে, চরিত্রগুলোও এখন যে কেউ ব্যবহার করতে পারবে। ফলে একটি অপ্রয়োজনীয় জটিল আইনি কাঠামোর অবসান হলো।

গত বছরের ৩১ দিসেম্বর পর্যন্তও যদি কেউ শার্লক হোমস সম্পর্কে এমন গল্প লিখতো বা এমন কিছু প্রকাশ করতো, যেখানে হোমসকে একজন সহানুভূতিশীল কুকুর প্রেমিক হিসাবে চিত্রিত করা হয়েছে, তাহলে এটি কপিরাইটকে অমান্য করতো। তবে এই সময়সীমা শেষ হয়ে যাওয়ায় সব ধরনের বাধার অবসান হয়েছে। 

সূত্র: রিজনডটকম

Related Topics

টপ নিউজ

শার্লক হোমস / কপিরাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • শার্লক হোমসের স্রষ্টাকে নিয়ে ইংরেজি ছবি নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত
  • শার্লক হোমসের চিরপ্রতিদ্বন্দ্বী, শত্রুর পরিচয়-রহস্য কি সমাধান হয়েছে? তিনি কি হোমসের ভাই?
  • আগামী বছর যুক্তরাষ্ট্রে কপিরাইটমুক্ত হচ্ছে টিনটিন ও পপাই, আরও যেসব বিখ্যাত শিল্পকর্ম রয়েছে
  • শার্লক হোমসের পাণ্ডুলিপি নিলামে উঠছে, বিক্রি হতে পারে ১.২ মিলিয়ন ডলারে!
  • শার্লক হোমসের পেছনে দাঁড়িয়ে কে? 

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net