Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
সুগন্ধি বিক্রি করছেন এখন ইলন মাস্ক, যার গন্ধ পোড়া চুলের মতো!

অফবিট

টিবিএস ডেস্ক
16 October, 2022, 10:15 pm
Last modified: 16 October, 2022, 10:24 pm

Related News

  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

সুগন্ধি বিক্রি করছেন এখন ইলন মাস্ক, যার গন্ধ পোড়া চুলের মতো!

নিজের কীর্তিতে নিজেই মজা পাচ্ছেন মাস্ক। নিজের টুইটার বায়ো পরিবর্তন করে সেখানে এখন তিনি লিখে রেখেছেন, ‘পারফিউমের ব্যাবসাদার’।
টিবিএস ডেস্ক
16 October, 2022, 10:15 pm
Last modified: 16 October, 2022, 10:24 pm
ছবি: বৃট্টা পেডারসেন-পুল/গেটি ইমেজেস ও দ্য বোরিং কোম্পানি

টুইটারে খাপছাড়া সব টুইট করার ব্যাপারে ইলন মাস্কের দ্বিতীয়টি নেই। নিয়মিতই রহস্যময়, ঠাট্টায় ভরা সব টুইট করেন তিনি।

এবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটিতে নতুন এক পারফিউম ব্যবসায়র কথা ঘোষণা করেছেন। তবে সে পারফিউমের গন্ধে কেউ মাত হওয়ার বদলে পগার পার হতে পারে। খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

'বার্ন্ট হেয়ার' নামক ওই পারফিউমের গন্ধ যেন নাম থেকেই পাওয়া যাচ্ছে। মাস্কের দাবি অনুযায়ী এ পারফিউম থেকে পোড়া চুলের গন্ধ বের হয়।

গত মঙ্গলবার (অক্টোবর ১১) টুইটারে ওই পারফিউমের কথা ঘোষণা করেন। ছোট কলসের আকৃতির টকটকে লাল রংয়ের একটি পারফিউমের বোতলের ছবি টুইট করে ক্যাপশনে মাস্ক লিখেন, 'পৃথিবীর সবচেয়ে চমৎকার সৌরভ।'

দ্য বোরিং কোম্পানির ওয়েবসাইট থেকে যে কেউ ১০০ ডলার খরচ করে পারফিউমটি কিনতে পারবেন। আগামী ২০২৩ সালের গোড়ার দিকে এটি ক্রেতাদের কাছে পাঠানো হবে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে পোড়া চুলের গন্ধযুক্ত পারফিউম বিষয়ে ঠাট্টারছলে টুইট করেছিলেন বিশ্বের এক নম্বর ধনী।

কিন্তু এখন মাস্কেরই প্রতিষ্ঠান দ্য বোরিং কোম্পানি সত্যিই এ পারফিউমটি বিক্রি করছে বলে মনে হচ্ছে। শুধু ঘোষণা দিয়েই বসে থাকেননি মাস্ক, পরে আরও কিছু টু্ইট করেছেন তিনি প্রথাবিরোধী এ বস্তু নিয়ে। এক টুইটে তিনি জানিয়েছেন, ১০ হাজার বোতল বার্ন্ট হেয়ার পারফিউম ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

এরপর আরেকটি টুইটে তিনি '২০,০০০!' লিখেছেন। সিএনএন নিশ্চিত করছে, এটির দ্বারা তিনি তার পারফিউম বিক্রির সংখ্যাই বুঝিয়েছেন।

তবে যেহেতু এখনো কোনো ক্রেতা পারফিউমটি হাতে পাননি, তাই এ জিনিস সত্যিই পোড়া চুলের গন্ধ ছড়ায় কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

অবশ্য বোরিং কোম্পানির ওয়েবসাইটের ওই পারফিউমের পেইজে গিয়ে দেখা যায়, সেখানে লাল বোতলের ছবির নিচে ট্যাগলাইন হিসেবে লেখা রয়েছে: ঠিক ডিনার টেবিলে মোমবাতির ওপর ঝোঁকার মতো, স্রেফ এতসব ঝক্কি বাদে।'

নিজের কীর্তিতে নিজেই মজা পাচ্ছেন মাস্ক। নিজের টুইটার বায়ো পরিবর্তন করে সেখানে এখন তিনি লিখে রেখেছেন, 'পারফিউমের ব্যাবসাদার'।

টুইটার কেনা নিয়ে একের পর এক খবরের শিরোনাম হচ্ছেন মাস্ক। পোড়া চুলের পারফিউমকে জুড়ে দিলেন সেই টুইটার-নাটকের সঙ্গেও। 'দয়া করে আমার পারফিউম কিনুন, যাতে আমি টুইটার কিনতে পারি,' তিনি টুইট করেন।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ইলন মাস্ক / পারফিউম / টুইটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net